ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় রেস্টুরেন্টে টিস্যু চাওয়াকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সোমবার (৯ জুন) রাতে উপজেলার পাঠানপাড়া মোড়ে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, উপজেলার সরাইল-লাখাই সড়কের পাঠানপাড়া মোড়ের এরাবিয়ান ফুচকা হাউসে রাব্বি নামের এক যুবক রেস্টুরেন্টের স্টাফের কাছে টিস্যু পেপার চান। তখন স্টাফ জানান ‘টিস্যু পেপার শেষ হয়ে গেছে।’এনিয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডার  এক পর্যায়ে রেস্টুরেন্টের মালিক মুজিবুর রহমানের সঙ্গে রাব্বির হাতাহাতি হয়। এর জেরে কুট্রাপাড়া ও পাঠানপাড়া দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। এ ঘটনায় সরাইল-লাখাই আঞ্চলিক সড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টাঙ্গাইলে মামলা হতেই এলজিইডির দুটি রাস্তার কাজ সম্পন্ন
টাঙ্গাইলে মামলা হতেই এলজিইডির দুটি রাস্তার কাজ সম্পন্ন

টাঙ্গাইলে এলজিইডির দুটি রাস্তার কাজ সম্পন্ন না করে ৫৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনে মামলা দায়ের হতেই রাস্তা Read more

আজ ১৩ এপ্রিল, রাশিফলে কী আছে জেনে নিন
আজ ১৩ এপ্রিল, রাশিফলে কী আছে জেনে নিন

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা Read more

আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলার শুনানি পেছালো
আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলার শুনানি পেছালো

জুলাই বিপ্লব ঘিরে গত বছরের ৫ আগস্ট ঢাকার আশুলিয়ার ৬ লাশ পোড়ানোর মামলার শুনানি পিছিয়ে বুধবার (১৬ জুলাই) দিন ধার্য Read more

দিনাজপুরে ৯ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত প্রতিবেশী যুবক
দিনাজপুরে ৯ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত প্রতিবেশী যুবক

দিনাজপুরের খানসামা উপজেলার টংগুয়া (কছিরপাড়া) গ্রামে ঈদুল আজহার পরদিন বিকেলে ৯ বছর বয়সী এক শিশুকন্যা ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন