বরগুনার পাথরঘাটা চরদুয়ানী এলাকায় অভিযান চালিয়ে পাচারকালে দুটি মাথাসহ তিনটি বস্তায় ৪০ কেজি হরিণের মাংস জব্দ করেছে নৌ পুলিশ।বুধবার (০১ অক্টোবর) দুপুর ২টার দিকে পাথরঘাটা উপজেলার চরদুয়ানী নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।এর আগে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে চরদুয়ানী ইউনিয়নের ১নং ওয়ার্ডের নাপ্তারখাল নামক এলাকা থেকে এসব হরিণের মাংস ও মাথা উদ্ধার করা হয়। ঘটনায় জড়িত কাউকে আটক করা যায়নি বলে জানিয়েছেন পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পাথরঘাটা উপজেলার চরদুয়ানী নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. সাইফুল ইসলামের নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করে নৌ পুলিশের সদস্যরা। এ সময় চরদুয়ানী ইউনিয়নের ১নং ওয়ার্ডের নাপ্তারখাল নামক এলাকা থেকে পাচারের সময় দুটি মাথাসহ তিন বস্তায় ৪০ কেজি হরিণের মাংস জব্দ করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে জড়িত পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।পাথরঘাটার চরদুয়ানী নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. সাইফুল ইসলাম বলেন, ‘পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করা হয়। পরে স্থানীয় বন বিভাগের সদস্যদের উপস্থিতিতে জব্দ করা হরিণের মাংস কেরোসিন দিয়ে মাটিতে পুঁতে ফেলা হয়েছে। এছাড়া এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।’ এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ডোনাল্ড ট্রাম্পের জন্মদিনে হোয়াইট হাউসে হবে ইউএফসি লড়াই
ডোনাল্ড ট্রাম্পের জন্মদিনে হোয়াইট হাউসে হবে ইউএফসি লড়াই

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও সফল মিক্সড মার্শাল আর্টস (এমএমএ) সংগঠন আলটিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপ (ইউএফসি)। ২০২৬ সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের Read more

পাবনায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে কলেজছাত্রের মৃত্যু
পাবনায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

পাবনার ভাঙ্গুড়ায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে শাওন (১৮) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।সোমবার (০৬ অক্টোবর) সন্ধ্যা Read more

সন্ধ্যায় এভারকেয়ার হাসপাতালে যাবেন খালেদা জিয়া
সন্ধ্যায় এভারকেয়ার হাসপাতালে যাবেন খালেদা জিয়া

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য আজ সন্ধ্যায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যাবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।বুধবার (১৮ জুন) দলটির মিডিয়া সেলের সদস্য Read more

ফিলিস্তিনের ‘পেলে’কে গুলি করে হত্যা করল ইসরাইল
ফিলিস্তিনের ‘পেলে’কে গুলি করে হত্যা করল ইসরাইল

ফিলিস্তিনের পেলে হিসেবে পরিচিত জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় সুলেমান ওবেইদকে গুলি করে হত্যা করেছে ইসরায়েল। বুধবার (০৬ আগস্ট) গাজায় এই Read more

আ.লীগ দেশের অর্থনীতি ‘ফোকলা’ করে দিয়ে গেছে: মঈন খান
আ.লীগ দেশের অর্থনীতি ‘ফোকলা’ করে দিয়ে গেছে: মঈন খান

বিগত ১৫ বছরে আওয়ামী লীগ বাংলাদেশের অর্থনীতিকে সম্পূর্ণ ফোকলা বানিয়ে ফেলেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক Read more

ঢাকায় ভিসা কার্যক্রম চালু অস্ট্রেলিয়ার, ধন্যবাদ ড. ইউনূসের
ঢাকায় ভিসা কার্যক্রম চালু অস্ট্রেলিয়ার, ধন্যবাদ ড. ইউনূসের

ঢাকা থেকে ফের ভিসা কার্যক্রম চালু করেছে অস্ট্রেলিয়া। একইসঙ্গে নির্বাচন কমিশনের সক্ষমতা বাড়াতে বাংলাদেশকে ২ মিলিয়ন ডলার অনুদান দেবে দেশটি। মঙ্গলবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন