হবিগঞ্জে সমাবেশ ও পদযাত্রা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেল ৬টায় শহরের সাইফুর রহমান টাউন হলের সামনে এই সমাবেশ হয়।সমাবেশে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলাম।এসময় তিনি বলেন, ‘আমরা মুজিববাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে যে লড়াই সংগ্রাম শুরু করেছি তা এখনও শেষ হয়নি।’ তিনি বলেন, ‘আমরা যে নতুন বাংলাদেশ চেয়েছিলাম তা এখনও পাইনি। তাই আমাদের এই লড়াই চলমান থাকবে।’ নাহিদ বলেন, ‘আমাদেরকে জনগণের জন্য তাদের পাশে দাঁড়াতে হবে। এলাকায় এলাকায় গিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে।’নাহিদ ইসলাম বলেন, ‘আমরা চাই বাংলাদেশে মানবাধিকার প্রতিষ্ঠিত হবে। কোন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এই দেশে সংগঠিত হবে না। একইভাবে চাঁদাবাজির বিরুদ্ধে আমাদের সকলকে রুখে দাঁড়াতে হবে।’ নাহিদ বলেন, ‘হবিগঞ্জের স্বাস্থ্যখাত সম্পর্কে আমরা জানি। সামান্য কিছু হলেই এই জেলার মানুষকে ঢাকা কিংবা সিলেটে দৌড়াতে হয়। আমরা এমন বাংলাদেশ গড়তে চাই যেখানে চিকিৎসাখাতে সকল অব্যবস্থাপনা দূর করে সিন্ডিকেট ভেঙে দিয়ে সমঅধিকার থাকবে।’ তিনি বলেন, ‘আমাদের সীমান্তে যে হত্যাকাণ্ড সংগঠিত হচ্ছে এবং পুশইন করা হচ্ছে, আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে গাড়ি বহর নিয়ে হবিগঞ্জ শহরের সার্কিট হাউজে এসে অবস্থান নেন এনসিপির নেতৃবৃন্দ। সেখানে জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন তারা। পরে সার্কিট হাউজ থেকে বিকেল সাড়ে ৫টায় পদযাত্রা শুরু করে এনসিপি। পদযাত্রা গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয় সাইফুর রহমান টাউন হলে। সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটোয়ারী। এছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমীন, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ প্রমুখ।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইসরায়েলিদের খেলাধুলা থেকে বাদ দিতে বললেন স্পেনের ক্রীড়ামন্ত্রী
ইসরায়েলিদের খেলাধুলা থেকে বাদ দিতে বললেন স্পেনের ক্রীড়ামন্ত্রী

রাশিয়ান খেলোয়াড়দের যেভাবে নিষিদ্ধ করা হয়েছিল ঠিক একইভাবে ইসরায়েলের খেলোয়াড়দেরও নিষিদ্ধের দাবি জানিয়েছেন স্পেনের ক্রীড়ামন্ত্রী পিলার আলেগ্রিয়া। এ জন্য একটি Read more

ফুটবলে ট্রান্সজেন্ডার নারীদের অংশগ্রহণ নিষিদ্ধ করেছে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন
ফুটবলে ট্রান্সজেন্ডার নারীদের অংশগ্রহণ নিষিদ্ধ করেছে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন

ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) ঘোষণা করেছে, আগামী ১ জুন থেকে নারীদের ফুটবলে ট্রান্সজেন্ডার বা রূপান্তরিত নারীদের অংশগ্রহণের অনুমতি দেয়া হবে Read more

চীনের মধ্যস্থতায় সম্পর্ক উন্নয়নে রাজি পাকিস্তান-আফগানিস্তান
চীনের মধ্যস্থতায় সম্পর্ক উন্নয়নে রাজি পাকিস্তান-আফগানিস্তান

চীনের মধ্যস্থতায় সম্পর্ক উন্নয়নে সম্মত হয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। একইসঙ্গে ২ দেশ পরস্পরের রাজধানীতে রাষ্ট্রদূত নিয়োগ করতেও সম্মত হয়েছে।এটিকে উভয় Read more

বাকৃবিতে জাতীয় নীতি প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত
বাকৃবিতে জাতীয় নীতি প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ‘জাতীয় নীতি প্রতিযোগিতা ২০২৫’-এর বাকৃবি অংশের সমাপনী পর্ব অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ Read more

ঢাবির ইতিহাসে নজির: স্বামী-স্ত্রী একসঙ্গে ডাকসু নির্বাচনে জয়ী
ঢাবির ইতিহাসে নজির: স্বামী-স্ত্রী একসঙ্গে ডাকসু নির্বাচনে জয়ী

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী’ জোটের দুই পদে স্বামী-স্ত্রী রায়হান উদ্দিন ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন