ডিপ্লোমা শিক্ষার্থীদের নৈরাজ্য বন্ধ, ইঞ্জিনিয়ারিং সেক্টরে বিদ্যমান সকল প্রকার বৈষম্যের অবসান এবং মেধা ও যোগ্যতার ভিত্তিতে কর্মক্ষেত্রে বিএসসি প্রকৌশলীদের নায্য অধিকার নিশ্চিত করার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা।শনিবার (১৯ এপ্রিল) কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে লিখিত বিবৃতি পাঠ করেন শিক্ষার্থীরা। লিখিত বিবৃতিতে বলেন, সাম্প্রতিক সময়ে ডিপ্লোমা শিক্ষার্থীদের অধিকার আদায়ের নামে যেভাবে সারাদেশে রেল ও সড়কপথ অবরোধ করে জনদুর্ভোগ, নৈরাজ্য ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো হচ্ছে, আমরা বিএসসি ইঞ্জিনিয়াররা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই ।গত ১৬ এপ্রিল পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তড়িৎ প্রকৌশল বিভাগের একজন শিক্ষার্থীর উপর ডিপ্লোমা শিক্ষার্থীরা কোনো উস্কানি ছাড়াই, শুধুমাত্র প্রতিহিংসাবশে হামলা করেছে, যা অত্যন্ত নিন্দনীয়। ডিপ্লোমা শিক্ষার্থীদের এই আন্দোলনের বেশিরভাগ দাবিই বাস্তবতার সাথে সাংঘর্ষিক এবং দেশের সংবিধানের পরিপন্থী। আন্দোলনের নামে সংবিধান পরিপন্থী হঠকারী দাবি-দাওয়া না করে যৌক্তিক আলোচনার মাধ্যমে উদ্ভূত পরিস্থিতির সমাধান এবং শিক্ষা ও উন্নয়নের পথ তৈরি করার জন্য আন্দোলনরত ডিপ্লোমা শিক্ষার্থীদের আহ্বান জানান তারা।বুয়েট শিক্ষার্থীরা বলেন, ডিপ্লোমা-বিএসসির বাইরে, অন্যান্য ডিসিপ্লিনের শিক্ষার্থীরাও বৈষম্যের স্বীকার হচ্ছে। সরকারি চাকরির ১২-১৪ গ্রেডের চাকরিতে যেখানে অনার্স-মাস্টার্স যোগ্যতা চাওয়া হয়, সেখানে ডিপ্লোমারা অনার্সের লেভেলের চেয়েও কম শিক্ষাগত যোগ্যতা নিয়ে সরাসরি ১০ম গ্রেডে চাকরি করছে। এবং সেখান থেকে ৩৩-৭০ শতাংশ কোটায় ৯ম গ্রেডে প্রমোশন নিচ্ছেন। এটাও অন্যান্য বিভাগের অনার্স শিক্ষার্থীদের সাথে চরম বৈষম্য। ডিপ্লোমারা যদি নিজেদের ১০ম গ্রেডের SAE পদের জন্য নিজেদের যোগ্য মনে করে, তবে বিএসসিদের সাথে প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে চাকরিতে জয়েন করুক। শিক্ষার্থীরা আরও বলেন, বিএসসি ইঞ্জিনিয়াররা দীর্ঘদিন ডিপ্লোমাদের শতভাগ কোটা এবং তাদের প্রমোশন সিন্ডিকেটের কারণে নিজেদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছি। এখন থেকে, কোনো বৈষম্য সহ্য করা হবেনা। নতুন বাংলাদেশে কোন বৈষম্য সৃষ্টিকারী কোটার অস্তিত্ব থাকতে দিব না, দিব না, দিব না। এসময় তারা তিনটি দাবি উপস্থান করেন। দাবিগুলো হলো- ইঞ্জিনিয়ারিং ৯ম গ্রেডে সহকারী প্রকৌশলী পদে প্রবেশের জন্য সবাইকে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে এবং বিএসসি ডিগ্রিধারী হতে হবে। কোটার মাধ্যমে কোন পদোন্নতি নয়, এমনকি অন্য সমমান পদ তৈরি করেও পদোন্নতি দেয়া যাবে না। টেকনিক্যাল ১০ম গ্রেডের উপ-সহকারী প্রকৌশলী বা সমমান পদ সবার জন্য উন্মুক্ত করতে হবে অর্থাৎ, ডিপ্লোমা ও বিএসসি উভয় ডিগ্রিধারীকেই পরীক্ষার সুযোগ দিতে হবে এবং ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি ছাড়া কেউ ‘ইঞ্জিনিয়ার’ পদবি ব্যবহার করতে পারবে না, এই মর্মে আইন পাশ করে বাস্তবায়ন করতে হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চাঁদপুরে জ্বালানি তেল মজুতের দায়ে দুই ব্যবসায়ীর কারাদণ্ড
চাঁদপুরে জ্বালানি তেল মজুতের দায়ে দুই ব্যবসায়ীর কারাদণ্ড

চাঁদপুরে অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও বিক্রয়ের অভিযোগে দুই ব্যবসায়ীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (৩০ মার্চ) Read more

মালয়েশিয়ায় ১৬৫ বাংলাদেশিসহ ৫০৬ অভিবাসী আটক
মালয়েশিয়ায় ১৬৫ বাংলাদেশিসহ ৫০৬ অভিবাসী আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের মেদান ইম্বিতে বৃহস্পতিবার রাতে ব্যাপক অভিযান চালিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। অভিযানে ৫০৬ জন বিদেশি নাগরিককে আটক করা Read more

ইটনায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
ইটনায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধিকিশোরগঞ্জের ইটনায় ধনু নদীতে গোসল করতে নেমে অদিতী রাণী দাস (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৬ Read more

নাগরপুরে স্কুল ছাত্রী অন্তঃসত্ত্বা, আলোচিত ধর্ষক গ্রেফতার
নাগরপুরে স্কুল ছাত্রী অন্তঃসত্ত্বা, আলোচিত ধর্ষক গ্রেফতার

টাঙ্গাইলের নাগরপুরে অসহায় ও দরিদ্র পরিবারের এক স্কুল ছাত্রী (১৪) কে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেছে স্থানীয় এক লম্পট। এক Read more

চাঁদপুরে প্রার্থীদের মনোনয়নপত্র জমা
চাঁদপুরে প্রার্থীদের মনোনয়নপত্র জমা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের আসনগুলোতে প্রতিদ্বন্দ্বিতাকারী বিভিন্ন রাজনৈতিক দলের দলীয় ও স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন।রবিবার (২৮ ডিসেম্বর) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন