কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর ও ভেজাল খাদ্য তৈরির দায়ে চারটি প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা করেছে বিশুদ্ধ খাদ্য আদালত।শনিবার (১৯ এপ্রিল) দুপুরে জেলা শহরের বত্রিশ ও একরামপুর এলাকায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও ১ম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম বিশুদ্ধ খাদ্য আদালত পরিচালনা ও সামারি ট্রায়ালের মাধ্যমে এ জরিমানা করেন।কিশোরগঞ্জ জেলা নিরাপদ খাদ্য অফিস সূত্রে জানা গেছে, বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের নেতৃত্বে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় বত্রিশ এলাকায় নিবন্ধন ও মোড়কীকরণ ছাড়া দই তৈরি ও বিক্রির দায়ে নয়ন ঘোষ নামে এক ব্যক্তিকে ১ লাখ টাকা, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর রং ব্যবহার ও অন্যান্য অপরাধে সানি বেকারিকে ১ লাখ টাকা অর্থ দণ্ড দেয়া হয়। একই সময় শহরের একরামপুর এলাকায় অবস্থিত লক্ষীনারায়ণ মিষ্টান্ন ভাণ্ডার ও জগতলক্ষী মিষ্টান্ন ভাণ্ডারকে অস্বাস্থ্যকর পরিবেশে এবং যথাযথ মোড়কীকরণ ছাড়া দই বিক্রির দায়ে ১ লাখ টাকা করে অর্থ দণ্ড দেয়া হয়। এছাড়া বিভিন্ন বেকারিতে অভিযান চালিয়ে বেশ কিছু মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য জব্দ ও ধ্বংস করা হয়।এ সময় উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জের নিরাপদ খাদ্য অফিসার মো. আশরাফুল ইসলাম তালুকদার, জেলা স্যানিটারি ইন্সপেক্টর শংকর চন্দ্র পাল প্রমুখ। আদালতকে সহযোগিতা করেন কিশোরগঞ্জ সদর থানা পুলিশ, র‍্যাব ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজায় ইসরায়েলি হামলায় আল জাজিরার ৫ সাংবাদিক নিহত
গাজায় ইসরায়েলি হামলায় আল জাজিরার ৫ সাংবাদিক নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার ৫ সাংবাদিক নিহত হয়েছেন। ভূখণ্ডটির গাজা সিটিতে আল-শিফা হাসপাতালের কাছে Read more

ট্রাম্পকে প্রধান করে অলিম্পিকের বিশেষ টাস্ক ফোর্স গঠন
ট্রাম্পকে প্রধান করে অলিম্পিকের বিশেষ টাস্ক ফোর্স গঠন

২০২৮ সালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিতব্য গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস সামনে রেখে নিরাপত্তা নিয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। Read more

ডিআইইউতে দিনব্যাপী সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
ডিআইইউতে দিনব্যাপী সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) অনুষ্ঠিত হলো দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা।শুক্রবার (০৯ মে) ডিআইইউ সাংবাদিক সমিতির (ডিআইইউসাস) আয়োজনে বিশ্ববিদ্যালয়টির পুরাতন ক্যাম্পাসে Read more

পাবনায় ডোবার পানিতে পড়ে প্রাণ গেল দুই শিশুর
পাবনায় ডোবার পানিতে পড়ে প্রাণ গেল দুই শিশুর

পাবনার ফরিদপুরে সাঁকো পার হতে গিয়ে ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (৩১ আগস্ট) দুপুর আড়াইটার দিকে বাড়ির Read more

বাংলাদেশকে ২৭ কোটি মার্কিন ডলার দিচ্ছে বিশ্বব্যাংক
বাংলাদেশকে ২৭ কোটি মার্কিন ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

বাংলাদেশকে ২৭ কোটি মার্কিন ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক। দেশীয় মুদ্রায় যার পরিমাণ ৩ হাজার ২৮৩ কোটি টাকা (প্রতি ডলার সমান Read more

দালালের মাধ্যমে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, তেঁতুলিয়ায় ১১ নারী আটক
দালালের মাধ্যমে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, তেঁতুলিয়ায় ১১ নারী আটক

পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ১১ নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (৮ আগস্ট) ভোরে উপজেলার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন