বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীদের প্রতি বৈষম্য বন্ধ ও তিন দফা দাবির বাস্তবায়নের দাবিতে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৯ এপ্রিল) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই কর্মসূচি পালন করে প্রকৌশল অনুষদের শিক্ষার্থীরা। মানববন্ধনে অংশগ্রহণকারীরা ‘বৈষম্যের অবসান চাই’, ‘ইঞ্জিনিয়ারদের অধিকার ফিরিয়ে দাও’সহ বিভিন্ন স্লোগান দেন।সমাবেশে বক্তারা বলেন, বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং একটি পেশাদার ডিগ্রি। চার বছর কঠোর পরিশ্রম করে এই ডিগ্রি অর্জন করতে হয়। অথচ চাকরির ক্ষেত্রে পদমর্যাদায় বৈষম্যের শিকার হতে হয়, যা খুবই হতাশাজনক।তারা তিন দফা দাবি তুলে ধরেন:১. ৯ম গ্রেডে সহকারী প্রকৌশলী বা সমমানের পদে পরীক্ষার মাধ্যমে সকলকে নিয়োগ দিতে হবে। কোটাভিত্তিক বা অন্য নামে পদ সৃষ্টি করে নিয়োগ দেওয়া যাবে না।২. ১০ম গ্রেডের উপ-সহকারী প্রকৌশলী বা সমমানের পদে বিএসসি ও ডিপ্লোমা উভয় ডিগ্রিধারীদের পরীক্ষার মাধ্যমে নিয়োগের সুযোগ দিতে হবে।৩. বিএসসি ডিগ্রি ছাড়া কেউ ‘ইঞ্জিনিয়ার’ পদবী ব্যবহার করতে পারবে না—এ সংক্রান্ত আইন প্রণয়ন ও গেজেট প্রকাশ করতে হবে।সমাবেশে অংশগ্রহণকারী এক শিক্ষার্থী বলেন, “আমাদের দাবি কোনোভাবেই অবৈধ বা অযৌক্তিক নয়। বরং এটি আমাদের পেশাগত সম্মান রক্ষার লড়াই। ডিপ্লোমা শিক্ষার্থীরা তাদের যৌক্তিক দাবি তুলতে পারেন, কিন্তু বিএসসি না করেও ‘ইঞ্জিনিয়ার’ পদবী ব্যবহার করা মোটেই গ্রহণযোগ্য নয়।”শিক্ষার্থীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। তারা সরকারের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানান।উল্লেখ্য, একই দাবিতে দেশের বিভিন্ন প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও প্রকৌশল কলেজেও বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইশরাকের শপথ ইস্যুতে রিটের আদেশ কাল
ইশরাকের শপথ ইস্যুতে রিটের আদেশ কাল

ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে উচ্চ আদালতে দায়ের করা রিট আবেদনের ওপর Read more

বাণিজ্যমেলার তারিখ পরিবর্তন
বাণিজ্যমেলার তারিখ পরিবর্তন

পূর্ব ঘোষিত সময় অনুযায়ী আগামী বৃহস্পতিবার (০১ জানুয়ারি) শুরু হচ্ছে না ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা। এর পরিবর্তে আগামী শনিবার (০৩ Read more

পত্রিকা: ‘জেএফ-১৭ যুদ্ধবিমান নিয়ে বাংলাদেশ-পাকিস্তান আলোচনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত’
পত্রিকা: ‘জেএফ-১৭ যুদ্ধবিমান নিয়ে বাংলাদেশ-পাকিস্তান আলোচনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত’

ভারত-বাংলাদেশ সম্পর্ক, নির্বাচনের প্রস্তুতি, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও দেশের আইন শৃঙ্খলা নিয়ে নানা ধরনের খবর আজ ঢাকা থেকে প্রকাশিত Read more

বিমানবন্দরে সোনারগাঁ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার 
বিমানবন্দরে সোনারগাঁ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার 

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের পলাতক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার Read more

নিজের বাবা হলেও দুর্নীতির দায়ে ছাড় দেওয়া যাবে না: হাসনাত আবদুল্লাহ
নিজের বাবা হলেও দুর্নীতির দায়ে ছাড় দেওয়া যাবে না: হাসনাত আবদুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দুর্নীতির বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। এ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন