মাদারীপুরের কালকিনিতে জাতীয়তাবাদী দল মুক্তিযোদ্ধা দলের দ্বী বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) বেলা ১১ টায় কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ হল রুমে এ দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা মোঃ ইউনুস শিকদারের  উদ্বোধনের মধ্য দিয়ে সূচনা ঘটে। মুক্তিযোদ্ধা আব্দুর রব মিয়ার সঞ্চালনায় ও মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন। মুক্তিযোদ্ধা দলের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষার জন্যই শহীদ জিয়াকে হত্যা করা হয়েছে এবং সেই তিনি আরো বলেন বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকেও একই কারনে জেল জুলুমের শিকার হতে হয়।এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী হুমায়ুন  সদস্য জাতীয় নির্বাহী কমিটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এডভোকেট জাফর আলী মিয়া মাদারীপুর জেলা জাতীয়তাবাদী দল, জাহান্দরি জাহান সদস্য সচিব মাদারীপুর জেলা জাতীয়তাবাদী দল, অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাহবুব হোসেন মুন্সী, কালকিনি উপজেলা বিএনপির সাবেক সভাপতি বেপারী, মেজর (অবসরপ্রাপ্ত) মুক্তিযোদ্ধা রুহুল আমিন সিকান্দারসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীবৃন্দ। এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে হোয়াটসঅ্যাপে চালু হচ্ছে ‘ডুয়েল অ্যাকাউন্ট’ ফিচার
বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে হোয়াটসঅ্যাপে চালু হচ্ছে ‘ডুয়েল অ্যাকাউন্ট’ ফিচার

একই স্মার্টফোনে একসঙ্গে দুটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহারের সুবিধা চালু করছে বিশ্বজুড়ে বার্তা আদান-প্রদানের জন্য বহুল পরিচিত প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। ‘ডুয়েল অ্যাকাউন্ট’ Read more

ফেব্রুয়ারির নির্বাচনের জন্য দেশ সম্পূর্ণভাবে প্রস্তুত : প্রধান উপদেষ্টা
ফেব্রুয়ারির নির্বাচনের জন্য দেশ সম্পূর্ণভাবে প্রস্তুত : প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তীকালীন সরকার Read more

তারাগঞ্জে অস্ত্রের মুখে জিম্মি করে বাড়িতে ডাকাতি
তারাগঞ্জে অস্ত্রের মুখে জিম্মি করে বাড়িতে ডাকাতি

রংপুরের তারাগঞ্জ উপজেলায় ছুরি গলায় ধরে বাড়ির মালিককে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৫ জুলাই) দিবাগত রাতে এ দুর্ধর্ষ ডাকাতির Read more

‘চটগ্রামে দেশের সবচেয়ে বড় ক্যান্সার হাসপাতাল হবে’
‘চটগ্রামে দেশের সবচেয়ে বড় ক্যান্সার হাসপাতাল হবে’

চট্টগ্রামে একদিন দেশের সবচেয়ে বড় ক্যান্সার হাসপাতাল গড়ে উঠবে। এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। Read more

ভাত না রুটি, কী খাওয়া উচিত?
ভাত না রুটি, কী খাওয়া উচিত?

ভাত নাকি রুটি, স্বাস্থ্যের জন্য কোনটি বেশি ভালো, কার জন্য কোন ধরনের খাবার অথবা কীভাবে খেলে শরীরে ক্ষতির মাত্রা কম Read more

অবস্থা আশঙ্কাজনক: ফরিদা পারভীন লাইফ সাপোর্টে
অবস্থা আশঙ্কাজনক: ফরিদা পারভীন লাইফ সাপোর্টে

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আজ বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে লালনসংগীতশিল্পী ফরিদা পারভীনকে।ইউনিভার্সেল মেডিক্যাল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন