তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। যেখানে টস জিতে ব্যাট করছে লঙ্কানরা। বুধবার (২ জুলাই) কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে টাইগারদের বিপক্ষে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন স্বাগতিক শ্রীলঙ্কার অধিনায়ক চারিথ আসালাঙ্কা।টস হেরে বল করতে নেমে ২২ গজে  রীতিমতো আগুন ঝড়াচ্ছেন টাইগার বোলাররা। ইনিংসের প্রথম ওভারে মেইডেন নেন তাসকিন আহমেদ। এরপর ইনিংসের দ্বিতীয় ওভারেও দারুণ বোলিং করেছেন তানজিম সাকিব। দু’জনে পেস সামলাতেই হিমশীম খায় দুই লঙ্কান ওপেনার। ইনিংসের চতুর্থ ওভারে তানজিম সাকিবের দুর্দান্ত এক ডেলিভারিতে প্রথম সাফল্য পায় বাংলাদেশ। তানজিমের করা ‘এক্সট্রা বাউন্সের’ বলটি লিটন দাসের গ্লাভসে তুলে দিয়ে সাজঘরে ফেরেন ওপেনার পাথুম নিশাঙ্কা (০)। এরপর আরেক ওপেনার নিশান মাদুস্কাকে (৬) বোল্ড করেন তাসকিন।১১ রানে দুই ওপেনারকে হারিয়ে যখন লঙ্কানরা ধুকছিলো ঠিক তখনই নিজের দ্বিতীয় উইকেট শিকার করেন তাসকিন। এবার তার শিকার হন কামিন্সু মেন্ডিস (০)।  এরপর চতুর্থ উইকেটে দলের হাল ধরেন অধিনায়ক আসালাঙ্কা ও কুশল মেন্ডিস। তবে তাদের সেই চেষ্টা বেশিক্ষণ স্থায়ী হয়নি। ইনিংসের ১৯তম ওভারে কশাল মেন্ডিসকে (৪৫) লেগ বিফোরের ফাঁদে ফেলেন অভিষিক্ত স্পিনার তানভীর ইসলাম। এরপর অধিনায়ক আসালঙ্কাকে সঙ্গ দিতে পিচে আসেন জানিথ লিয়ানাগে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৮ ওভারে ৪ উইকেট হারিয়ে লঙ্কানদের সংগ্রহ ১৩৪ রান। আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চট্টগ্রামে গভীর রাতে ২ দোকানে আগুন, ব্যবসায়ীর স্বপ্ন পুড়ে ছাই
চট্টগ্রামে গভীর রাতে ২ দোকানে আগুন, ব্যবসায়ীর স্বপ্ন পুড়ে ছাই

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় গভীর রাতে আগুন লেগে পুড়ে গেছে দুটি দোকান।মঙ্গলবার (০৮ জুলাই) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার রায়পুর Read more

১৩ মে: নামাজের সময়সূচি
১৩ মে: নামাজের সময়সূচি

ইসলামের ৫টি রুকনের মধ্যে নামাজ অন্যতম। পঞ্চস্তম্ভের মধ্যে এটি দ্বিতীয়। ঈমান বা বিশ্বাসের পর নামাজই ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ। কেয়ামতের Read more

‘সরকার জনগণের সঙ্গে ধোঁকাবাজি করছে’
‘সরকার জনগণের সঙ্গে ধোঁকাবাজি করছে’

জনগণের সঙ্গে সরকার ধোঁকাবাজি করছে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।সোমবার (২৩ মার্চ) Read more

কাশ্মির ইস্যুতে ভারতকে বৃহত্তর সংঘাত এড়াতে বলল যুক্তরাষ্ট্র
কাশ্মির ইস্যুতে ভারতকে বৃহত্তর সংঘাত এড়াতে বলল যুক্তরাষ্ট্র

কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা কার্যত চরমে পৌঁছেছে এবং এই উত্তেজনা সামরিক সংঘাতে রূপ নেওয়ার Read more

নিজ বাসা থেকে যুবদল নেতার গলাকাটা লাশ উদ্ধার
নিজ বাসা থেকে যুবদল নেতার গলাকাটা লাশ উদ্ধার

খুলনার আঠারো মাইল এলাকায় নিজ বাসা থেকে শামীম হোসেন নামের এক যুবদল নেতার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২২ আগস্ট) Read more

ডিবি হেফাজতে নুরুল হুদা, ‘ভুয়া নির্বাচন’ নিয়ে করা হবে জিজ্ঞাসাবাদ
ডিবি হেফাজতে নুরুল হুদা, ‘ভুয়া নির্বাচন’ নিয়ে করা হবে জিজ্ঞাসাবাদ

গ্রেপ্তারের পর সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে। সেখানে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন