গাজীপুরের শ্রীপুরে নির্মাণাধীন একটি ভবনের ফটকের স্ল্যাব ভেঙে পড়ে রইছ উদ্দিন (৩৫) নামে এক নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার বরমী ইউনিয়নের বরমী বাজারসংলগ্ন পশ্চিমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রইছ উদ্দিন শ্রীপুর উপজেলার বালিয়াপাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে। তিনি স্থানীয় কাপড় ব্যবসায়ী মো. ফাইজ উদ্দিনের নির্মাণাধীন ভবনে রাজমিস্ত্রির কাজ করছিলেন।স্থানীয় বাসিন্দা আসাদ প্রধান জানান, ফাইজ উদ্দিনের নির্মাণাধীন ভবনের ফটকের ওপর কংক্রিটের একটি স্ল্যাব তৈরি করা হয়েছিল। সকালে রইছ উদ্দিন স্ল্যাব থেকে সেন্টারিংয়ের কাঠ খোলার জন্য ওপরে উঠেন। কাজ করার একপর্যায়ে হঠাৎ স্ল্যাবটি ভেঙে পড়লে তিনি নিচে চাপা পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান।এ নিয়ে স্থানীয়দের অভিযোগ, ফাইজ উদ্দিন ভবনের মূল নকশার বাইরে নির্মাণকাজ চালিয়ে আসছিলেন। এ বিষয়ে ভবনের মালিক মো. ফাইজ উদ্দিন বলেন, “আমি চোখের চিকিৎসার জন্য ঢাকায় এসেছি। হঠাৎ করে শুনি দুর্ঘটনার খবর। ভবনের নকশা অনুযায়ীই কাজ করা হয়েছে।”শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারত-পাকিস্তানের পাল্টাপাল্টি হামলায় যা বললেন ইমরান
ভারত-পাকিস্তানের পাল্টাপাল্টি হামলায় যা বললেন ইমরান

ভারত ও পাকিস্তানের মধ্যকার সাম্প্রতিক উত্তেজনা ভয়াবহ সংঘাতে রূপ নিয়েছে। মঙ্গলবার (৬ মে) মধ্যরাতে পাকিস্তানের বিভিন্ন জায়গায় চালানো ‘অপারেশন সিঁদুর’ Read more

দুস্থদের বরাদ্দকৃত দুম্বার গোশত নিজে নিয়ে সমালোচনায় বিএনপি নেতা
দুস্থদের বরাদ্দকৃত দুম্বার গোশত নিজে নিয়ে সমালোচনায় বিএনপি নেতা

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় সৌদি আরব থেকে আসা দুস্থদের জন্য আসা কোরবানীর দুম্বার গোশতের কার্টন বাগিয়ে নিয়ে আবারও সমালোচনায় পড়লেন, উপজেলা Read more

ট্রাম্পের ৫০০ শতাংশ শুল্ক হুমকির কী প্রভাব পড়বে ভারতে?
ট্রাম্পের ৫০০ শতাংশ শুল্ক হুমকির কী প্রভাব পড়বে ভারতে?

রাশিয়ার কাছ থেকে তেল নেয় এমন দেশগুলোর ওপর সর্বোচ্চ ৫০০ শতাংশ শুল্ক আরোপের যুক্তরাষ্ট্রের বিল ভারতের জন্য নতুন টানাপড়ে,নের দিকে Read more

ঈদুল আজহা কবে, জানা যাবে কাল
ঈদুল আজহা কবে, জানা যাবে কাল

আসন্ন ঈদুল আজহা কবে, তা আগামীকাল বুধবার জানা যাবে। এদিন সন্ধ্যা ৬টায় বায়তুল মোকাররম সভাকক্ষে আরবি ১৪৪৬ সনের পবিত্র জিলহজ Read more

পদ্মা সেতুর টোলপ্লাজায় বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
পদ্মা সেতুর টোলপ্লাজায় বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পদ্মা সেতুর টোলপ্লাজায় যাত্রীবাহী বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (০২ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে Read more

কিডনি ইনস্টিটিউটে আজও বন্ধ ডায়ালাইসিস সেবা, দুর্ভোগে রোগীরা
কিডনি ইনস্টিটিউটে আজও বন্ধ ডায়ালাইসিস সেবা, দুর্ভোগে রোগীরা

বকেয়া পরিশোধের দাবিতে রাজধানীর জাতীয় কিডনি অ্যান্ড ইউরোলজি ইনস্টিটিউটে (নিকডু) ডায়ালাইসিস সেবা বন্ধ রেখেছে ভারতীয় সেবাদাতা প্রতিষ্ঠান স্যানডর।পূর্ব ঘোষণা অনুযায়ী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন