নওগাঁর মহাদেবপুরে এক বিএনপি নেতার পরিবারের সবাইকে বেঁধে ডাকাতির অভিযোগ উঠেছে। পরিবারটির দাবি, নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ৮ লাখ টাকার মূল্যবান জিনিসপত্র লুট করে পালিয়ে যায় ৮-১০ জনের ডাকাত দলটি।সোমবার দিবাগত (২ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে উপজেলার ভীমপুর ইউনিয়নের রানীপুকুর গ্রামের আব্দুল হামিদের বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে। আব্দুল হামিদ ভীমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি।এদিকে খবর পেয়ে সকালে মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন রেজা ঘটনাস্থল পরিদর্শন করেন।ভুক্তভোগী আব্দুল হামিদ জানান, রাত ৩টার দিকে ৮-১০ জনের সংঘবদ্ধ একটি ডাকাত দল মুখোশ পরে বাড়িতে প্রবেশ করে পরিবারের সদস্যদের মারপিট করে। পরে অস্ত্রের মুখে জিম্মি করে পরিবারের সকল সদস্যদের বেঁধে ফেলে। এরপর ঘরে থাকা নগদ ৮০ হাজার টাকা, একটি ডিসকভার মোটরসাইকেল, প্রায় সাড়ে ৪ ভরি স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন, ছাগল, চাল-ডাল, পোশাকসহ মূল্যবান জিনিসপত্র লুট করে পালিয়ে যায়। টাকা ও স্বর্ণালঙ্কারসহ সব মিলিয়ে প্রায় ৮ লাখ টাকার জিনিসপত্র লুট করেছে ডাকাতরা।থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন রেজা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নাগরপুরে ইয়াবাসহ দুই যুবক আটক
নাগরপুরে ইয়াবাসহ দুই যুবক আটক

টাঙ্গাইলের নাগরপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। রোববার (২২ সেপ্টেম্বর) রাতে উপজেলার রাথুরা এলাকায় অভিযান চালিয়ে Read more

‘ভিসা ক্যাসকেড’ পদ্ধতিতে সহজে মিলবে শেনজেন ভিসা
‘ভিসা ক্যাসকেড’ পদ্ধতিতে সহজে মিলবে শেনজেন ভিসা

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সম্প্রতি 'ভিসা ক্যাসকেড' পদ্ধতি চালু করেছে, যা ইউরোপ ভ্রমণকারীদের জন্য এক দারুণ খবর। এই নতুন ব্যবস্থার অধীনে, Read more

ইরান যুদ্ধ নিয়ে জাতির উদ্দেশে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন ট্রাম্প
ইরান যুদ্ধ নিয়ে জাতির উদ্দেশে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন ট্রাম্প

ইরান যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা দিতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জাতির উদ্দেশে ভাষণে ইরানে চলমান এই যুদ্ধ Read more

জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১০ কর্মকর্তার বিরুদ্ধে মামলা
জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১০ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

‘জুলাই যোদ্ধা’ জাহাঙ্গীর আলমকে মারধর ও নির্যাতনের অভিযোগে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের ১০ কর্মকর্তার বিরুদ্ধে ঢাকার একটি আদালতে মামলা হয়েছে।আজ Read more

ওসমান হাদিকে গুলি : ব্যবহৃত মোটরসাইকেল ও ভুয়া নম্বর প্লেট উদ্ধার
ওসমান হাদিকে গুলি : ব্যবহৃত মোটরসাইকেল ও ভুয়া নম্বর প্লেট উদ্ধার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর গুলির ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল, হেলমেট ও ভুয়া নম্বর প্লেট উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন