বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপন বলেছেন, বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ ভালো। তারেক রহমান ও ড. ইউনুসের মিটিং অনুযায়ী আশা করছি আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হতে পারে। সমস্ত কিছু নির্ভর করছে তারেক রহমানের উপর। দেশের পরিস্থিতি ভালো। নির্বাচন হওয়ার মতো পরিস্থিতি দেশে রয়েছে।তিনি আরও বলেন, সমস্ত দলগুলো নির্বাচন চায়। বাংলাদেশের মানুষ নির্বাচন মুখিয়ে বসে রয়েছে। নির্বাচন যত তারাতাড়ি হবে এবং জনগণের কাছে ক্ষমতা যত দ্রুত হস্তান্তর করা হবে, ততই দেশের জন্য মঙ্গল হবে।শনিবার (৫ জুলাই) বিকালে টাঙ্গাইলের ধনবাড়ীতে উপজেলা ও পৌর বিএনপি’র বর্ধিত সভার আগে প্রধান অতিথি হিসেবে যোগ দেয়ার আগে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।তিনি আরো বলেন, ড. ইউনুস দেশ ভালোই চালাচ্ছেন। দেশের সামগ্রিক পরিস্থিতি ভালোই আছে। বিএনপি করপোরেশন করছে সরকারের সাথে। ড. ইউনুস কবে নাগাদ বলবেন সিইসিকে নির্বাচনের তারিখ ঘোষণা করা যায়। বিএনপি আশা করছে দ্রুতই নির্বাচনের তারিখ ঘোষণা করবে।বিএনপির সাথে অন্য কোন দলের দ্বন্দ্ব নেই। তবে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী থাকবেই। তবে একটি জায়গায় সব ঠিক হয়ে যাবে।ধনবাড়ী উপজেলা বিএনপি’র সভাপতি এম আজিজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য শামসুজ্জামান সুরুজ, জেলা বিএনপি’র সভাপতি হাসানুজ্জামিল শাহিন, সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল প্রমুখ।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাঁধ ভেঙে ফেনীর ১৫ গ্রাম প্লাবিত, ১৩১টি আশ্রয়কেন্দ্র চালু
বাঁধ ভেঙে ফেনীর ১৫ গ্রাম প্লাবিত, ১৩১টি আশ্রয়কেন্দ্র চালু

ফেনীর উত্তরাঞ্চলে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর ৮ স্থানে ভেঙেছে বাঁধ। গতকাল মঙ্গলবার সন্ধ্যা থেকে ভাঙন শুরু হয়। কোথাও কোথাও Read more

ওজন কমাতে পান করুন দারুচিনির পানি
ওজন কমাতে পান করুন দারুচিনির পানি

ওজন কমাতে দারুচিনির জুড়ি মেলা ভার। তাই চটজলদি ওজন কমাতে দিনে অন্তত দু-বার করে খান দারুচিনির পানি। এটি একটি শক্তিশালী Read more

বাসর রাতে নববিবাহিত যুবকের রহস্যজনক মৃত্যু
বাসর রাতে নববিবাহিত যুবকের রহস্যজনক মৃত্যু

ফরিদপুরের সালথা উপজেলায় বাসর রাতের রাতে এক নববিবাহিত যুবকের রহস্যজনক মৃত্যু ঘটেছে। শুক্রবার (২৪ অক্টোবর) সকালে উপজেলার বল্লভদী ইউনিয়নের পিসনাইল গ্রাম Read more

চুয়াডাঙ্গায় বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার
চুয়াডাঙ্গায় বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বিদেশি পিস্তল ও দেশি অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। অস্ত্র মামলায় গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী সাদ্দাম ও তার সহযোগী রকির Read more

কণার গানের তালে মাতলেন নোরা ফাতেহি
কণার গানের তালে মাতলেন নোরা ফাতেহি

সংগীতশিল্পী দিলশাদ নাহার কনার নতুন গান ‘মেহেন্দি’ মুক্তি পেয়েছে। সম্প্রতি মুক্তি পাওয়া এই গানের উন্মাদনা দেশের গন্ডি ছাড়িয়ে পৌঁছে গেছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন