ইসরায়েল এবং ইরানের মধ্যকার হামলা পাল্টা হামলার মধ্যেই মার্কিন এক বিমাণবাহী রণতরী দক্ষিণ চীন সাগর ছেড়ে পশ্চিম দিকে রওনা হয়েছে।স্থানীয় সময় সোমবার (১৬ জুন) সকালে মার্কিন যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস নিমিটজ দক্ষিণ চীন সাগর ত্যাগ করে পশ্চিমের দিকে অগ্রসর হয়েছে বলে জানিয়েছে শিপ ট্র্যাকিং ওয়েবসাইট মেরিন ট্রাফিক। খবর রয়টার্সের। সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানায়, সপ্তাহের শেষদিকে রণতরীটির ভিয়েতনামের দানাংয়ে থাকার কথা ছিল। তবে এখন সেই আয়োজন বাতিল করা হয়েছে।রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ‘জরুরি কার্যক্রমগত প্রয়োজনে’ রণতরীটির দানাং যাত্রা বাতিল হয়েছে। যদিও মার্কিন দূতাবাসের সঙ্গে যোগাযোগ করলেও রয়টার্স তাৎক্ষণিকভাবে তাদের কাছ থেকে সাড়া পায়নি।উল্লেখ্য, গত সপ্তাহে ইউএসএস নিমিটস কেরিয়ায়ার স্ট্রাইক গ্রুপ দক্ষিণ চীন সাগরে সামুদ্রিক নিরাপত্তা মিশনে অংশ নিয়েছিল। ইউএস প্যাসিফিক ফ্লিটের ওয়েবসাইটের তথ্য মতে, এটি ‘ইন্দো-প্যাসিফিক অঞ্চলে মার্কিন নৌবাহিনীর নিয়মিত উপস্থিতির অংশ’। গত সপ্তাহে ইউএসএস নিমিটজ কেরিয়ার স্ট্রাইক গ্রুপ দক্ষিণ চীন সাগরে সামুদ্রিক নিরাপত্তা মিশনে অংশ নিয়েছিল, যা ‘ইন্দো-প্যাসিফিক অঞ্চলে মার্কিন নৌবাহিনীর নিয়মিত উপস্থিতির অংশ’ বলে জানিয়েছে ইউএস প্যাসিফিক ফ্লিটের ওয়েবসাইট।মেরিন ট্রাফিক থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, সোমবার সকালে রণতরীটি মধ্যপ্রাচ্যের দিকে পশ্চিমমুখী ছিল, যেখানে ইসরায়েল ও ইরানের মধ্যকার সংঘর্ষ উত্তপ্ত হয়ে উঠছে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নড়াইলে ঈদ উপহার বিতরণ
নড়াইলে ঈদ উপহার বিতরণ

পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে নড়াইলের লোহাগড়া উপজেলায় একশত জন অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা Read more

সারাদেশে কর্মবিরতির ঘোষণা পল্লী বিদ্যুৎ সমিতির
সারাদেশে কর্মবিরতির ঘোষণা পল্লী বিদ্যুৎ সমিতির

জরুরি বিদ্যুৎ সেবা চালু রেখে আগামীকাল মঙ্গলবার থেকে সারাদেশে কর্মবিরতির ঘোষণা দিয়েছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা। সোমবার (২৬ মে) কেন্দ্রীয় শহীদ Read more

কিছু শিক্ষক শিবিরের ভাষায় কথা বলছেন: নাছির
কিছু শিক্ষক শিবিরের ভাষায় কথা বলছেন: নাছির

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদলের বিরুদ্ধে আনা আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন সংগঠনটির সাধারণ সম্পাদক Read more

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আসকর আলী (২৪) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শনিবার (১২ জুলাই) ভোরে Read more

বেতন বৃদ্ধির দাবি করায় মিথ্যা মামলা ও নির্যাতনের অভিযোগে সংবাদ সম্মেলন
বেতন বৃদ্ধির দাবি করায় মিথ্যা মামলা ও নির্যাতনের অভিযোগে সংবাদ সম্মেলন

বেতন বৃদ্ধির দাবি করায় প্রতিশোধমূলকভাবে মিথ্যা মামলা, শারীরিক নির্যাতন ও দীর্ঘদিনের হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন মেসার্স আর.কে এন্টারপ্রাইজের Read more

বিশ্বের শীর্ষ নেতাদের উপস্থিতিতে গাজা শান্তিচুক্তি সই
বিশ্বের শীর্ষ নেতাদের উপস্থিতিতে গাজা শান্তিচুক্তি সই

মিশরের শারম আল-শেখে বিশ্বের শীর্ষ নেতাদের উপস্থিতিতে সোমবার (১৩ অক্টোবর) ঐতিহাসিক গাজা শান্তিচুক্তিটি সই হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন