চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় জিন্নাত আরা বেগম (২৬) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে তাঁর স্বামী মো. ওমর ফারুককে (৩০) গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।রবিবার (২৯ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ গ্রামে স্বামীর বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী।পুলিশ জানায়, ঘটনার সময় ওই গৃহবধূ যখন আত্মহত্যার প্রস্তুতি নিচ্ছিলেন, তখন তাঁর স্বামী সেই দৃশ্য নিজের মুঠোফোনে ধারণ করেছিলেন। পরে তাঁর ফোন থেকে ওই ভিডিও উদ্ধার করা হয়। ঘটনাটির একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছে।নিহত জিন্নাত আরা বেগম বাঁশখালী উপজেলার জলদি মিয়ার বাজার এলাকার মো. হোসেনের মেয়ে। প্রায় দুই বছর আগে আনোয়ারার তৈলারদ্বীপ গ্রামের বাসিন্দা মো. ওমর ফারুকের সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁদের আট মাস বয়সী একটি ছেলেসন্তান রয়েছে।থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে বাবার বাড়ি বাঁশখালী থেকে শ্বশুরবাড়িতে ফেরেন জিন্নাত আরা। স্বর্ণ বন্ধক রাখা নিয়ে স্বামীর সঙ্গে তাঁর বিরোধ সৃষ্টি হয়। রোববার স্বামী বাড়ির বাইরে থাকার সময় তিনি ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে দেন। পরে তিনি আত্মহত্যার চেষ্টা করলে বাইরে থেকে স্বামী জানালা দিয়ে মুঠোফোনে ভিডিও ধারণ করেন বলে পুলিশের কাছে স্বীকার করেছেন।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং স্বামীকে আটক করে। পরে তাঁর ব্যবহৃত মুঠোফোন জব্দ করে সেখানে ধারণকৃত ভিডিওটি পাওয়া যায়।ওসি মো. জুনায়েত চৌধুরী বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ব্যক্তি আত্মহত্যার ভিডিও ধারণের কথা স্বীকার করেছেন। এ ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নিজের উত্তরসূরির নাম ঘোষণা করলেন মাহমুদ আব্বাস
নিজের উত্তরসূরির নাম ঘোষণা করলেন মাহমুদ আব্বাস

ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ‘প্রেসিডেন্টের পদ শূন্য হলে’ তার স্থলাভিষিক্ত হিসেবে হুসেইন আল-শেখের নাম ঘোষণা করেছেন।৮৯ বছর বয়সী আব্বাস Read more

বিয়ে করেও ধর্ষণ মামলায় ‘রেহাই মিলছে না’ গায়ক নোবেলের
বিয়ে করেও ধর্ষণ মামলায় ‘রেহাই মিলছে না’ গায়ক নোবেলের

বাসায় আটকে রেখে ইডেন কলেজের এক ছাত্রীকে ধর্ষণ করার অভিযোগের সত্যতা পাওয়ায় গায়ক মাইনুল আহসান নোবেলের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল Read more

মিরসরাইয়ে অপ্রতিরোধ্য চোরের দল, দিশেহারা জনগন
মিরসরাইয়ে অপ্রতিরোধ্য চোরের দল, দিশেহারা জনগন

চট্টগ্রামের মিরসরাইয়ে গত কয়েক মাস ধরে একের পর এক চুরির ঘটনায় দিশেহারা হয়ে উঠেছে সাধারণ মানুষ। শিক্ষা প্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদ, Read more

জামালপুরে গ্যাসের সন্ধান, নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন
জামালপুরে গ্যাসের সন্ধান, নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন

জামালপুরের মাদারগঞ্জে কূপ খননের কাজ শেষে প্রাথমিক পরীক্ষায় গ্যাসের সন্ধান মিলেছে। রোববার (১ জুন) দুপুর ১টা পর্যন্ত ৭ দশমিক ২ মিলিয়ন Read more

জোট করলে জামায়াতের গর্ভে বিলীন হয়ে যাবে এনসিপি: আব্দুল কাদের
জোট করলে জামায়াতের গর্ভে বিলীন হয়ে যাবে এনসিপি: আব্দুল কাদের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে জোট করতে চলেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এমনটাই জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের। Read more

ডিএনএ পরীক্ষার জন্য ১৪ বছর পর উত্তোলন করা হলো ব্যবসায়ীর লাশ
ডিএনএ পরীক্ষার জন্য ১৪ বছর পর উত্তোলন করা হলো ব্যবসায়ীর লাশ

পিরোজপুরের কাউখালীতে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গুম এবং গুপ্ত হত্যার শিকার ব্যবসায়ী নাজমুল হক মুরাদের সঠিক পরিচয় নির্ধারণ করতে কবর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন