অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, আগামী নির্বাচন অবশ্যই সুষ্ঠু হবে। নির্বাচনে কালো টাকার ব্যবহার বন্ধে ব্যবস্থা নেবে অর্থ মন্ত্রণালয়। তবে এটা নির্ভর করবে রাজনীতিবিদদের ওপর।বুধবার (১৩ আগস্ট) জাতীয় পেনশন কর্তৃপক্ষের ‘ইউ পেনশন অ্যাপ’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।উপদেষ্টা বলেন, কোনো ব্যক্তি বা দলের কথায় নির্বাচন বন্ধ হবে না। আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু ও সুন্দর করার লক্ষ্যে অর্থ মন্ত্রণালয় সব ধরনের সহায়তা করছে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সব ধরনের লজিস্টিক সহায়তা দেয়া হচ্ছে।সর্বজনীন পেনশন স্কিম প্রসঙ্গে তিনি বলেন, স্কিমে চাকরিজীবী, শিক্ষকসহ সব পেশার মানুষ অংশ নিচ্ছেন না। এটি কেন হচ্ছে এবং মানুষের অনীহা কোথায় সেটি খতিয়ে দেখতে হবে।স্কিমে কোনো ভুল বা ত্রুটি থাকলে তা সংশোধনের ব্যবস্থা নেয়া হবে জানিয়ে উপদেষ্টা আরও বলেন, পাশাপাশি সর্বজনীন পেনশন স্কিম নিয়ে আরও প্রচারের উদ্যোগ বাড়াতে হবে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মুন্সিগঞ্জের ধলেশ্বরীতে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু
মুন্সিগঞ্জের ধলেশ্বরীতে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

মুন্সিগঞ্জের ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে মোহাম্মদ আলী (৮) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে সদর Read more

দুদিনের টানা ভারি বর্ষণে মিরসরাইয়ে নিম্নাঞ্চল প্লাবিত
দুদিনের টানা ভারি বর্ষণে মিরসরাইয়ে নিম্নাঞ্চল প্লাবিত

চট্টগ্রামের মিরসরাইয়ে গত দুই দিনের টানা ভারী বর্ষণে আবারও নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের ফেনাপুনি, দুয়ারু, পৌরসভার কয়েকটি ওয়ার্ড, Read more

চাটমোহরে দুই কৃষকের বাড়ি থেকে ৮ গরু চুরি!
চাটমোহরে দুই কৃষকের বাড়ি থেকে ৮ গরু চুরি!

পাবনার চাটমোহরে এক দিনের ব্যবধানে দুই কৃষকের ৮টি গরু চুরি করে নিয়ে গেছে চোরের দল। সোমবার (২০ মে) দিবাগত রাতে Read more

লুট হওয়া সাদাপাথর আগের জায়গায় ফেলতে হাইকোর্টের নির্দেশ
লুট হওয়া সাদাপাথর আগের জায়গায় ফেলতে হাইকোর্টের নির্দেশ

সিলেটের কোম্পানীগঞ্জ থেকে সাদা পাথর লুটকারীদের তালিকা দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে সিলেটের ভোলাগঞ্জের লুট হওয়া সব পাথর ৭ দিনের Read more

এক কোটি ১০ লাখ লিটার রাইস ব্রান তেল কিনবে সরকার
এক কোটি ১০ লাখ লিটার রাইস ব্রান তেল কিনবে সরকার

স্থানীয় চার প্রতিষ্ঠান থেকে প্রতি লিটার ১৬১ টাকা করে এক কোটি ১০ লাখ লিটার পরিশোধিত রাইস ব্রান তেল কেনার অনুমোদন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন