বিচার ও সংস্কারের নামে নির্বাচন পেছানোর কোনো কারণ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বিএনপির চেয়ে বেশি ত্যাগ এ দেশে কেউ করেনি। তাই এদেশে যদি সংস্কার ও বিচার করতে হয় তাহলে সেটা বিএনপি করবে ক্ষমতায় এসে।  বুধবার (২৮ মে) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক তারুণ্যের সমাবেশে তিনি এসব কথা বলেন। বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও ফরিদপুর বিভাগের সমন্বয়ে “তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা” শীর্ষক এই কর্মসূচির আয়োজন করা হয়।আমীর খসরু বলেন, গণতন্ত্রের পথ হলো নির্বাচন। নির্বাচন পেছানোর হেলাফেলা চলবে না। নির্বাচনের রোডম্যাপ নিয়ে টালবাহানা চলবে না। সংস্কারের যদি ঐকমত্য না হয়ে থাকে, কান খুলে শুনে রাখুন, সেই সংস্কার বাংলাদেশের জনগণ মানবে না। আপনারা সংস্কার করার কে? সংস্কার করবে দেশের জনগণ। নির্বাচনের মাধ্যমে সেই সংস্কার হবে।আমির খসরু বলেন, সংস্কারের প্রথম প্রস্তাব দিয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভিশন ২০৩০। এরপর আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ২৭ দফা দিয়েছেন। পরবর্তীতে যুগপৎ আন্দোলনের দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে ৩১ দফা দিয়েছেন।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বৈষম্যবিরোধী আন্দোলন থেকে সরকার পতন: এক বছরে বৈষম্য কতটা দূর হলো?
বৈষম্যবিরোধী আন্দোলন থেকে সরকার পতন: এক বছরে বৈষম্য কতটা দূর হলো?

“আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই”, এই স্লোগান নিয়েই গত বছরের জুলাইয়ে শুরু হয়েছিল কোটা সংস্কার আন্দোলন। ঘটনা পরম্পরায় যা Read more

ট্রাম্পের যুদ্ধবিরতি আলোচনার দাবি উড়িয়ে দিল ইরান
ট্রাম্পের যুদ্ধবিরতি আলোচনার দাবি উড়িয়ে দিল ইরান

ইরানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি আলোচনার যে দাবি করেছেন, তা উড়িয়ে দিয়েছেন দেশটির প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় সদরদপ্তর খাতাম Read more

মেসির জোড়া গোলে ন্যাশভিলকে হারিয়েছে মায়ামি
মেসির জোড়া গোলে ন্যাশভিলকে হারিয়েছে মায়ামি

লিওনেল মেসির দুটি গোলের নৈপুণ্যে ন্যাশভিল এসসিকে ৩-১ ব্যবধানে হারিয়ে মেজর লিগ সকারের (এমএলএস) প্রথম রাউন্ডে জয় পেয়েছে ইন্টার মায়ামি। Read more

x
x

Hacked by CoupDeGrace

ভূঞাপুরে ধ্বংসের মুখে বৈশাখের আনন্দ শোভাযাত্রা
ভূঞাপুরে ধ্বংসের মুখে বৈশাখের আনন্দ শোভাযাত্রা

টাঙ্গাইলের ভূঞাপুরে বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত বৈশাখী আনন্দ শোভাযাত্রা এবছর ছিল অনেকটাই প্রাণহীন ও নিস্তেজ। জনসমাগম, সাজসজ্জা ও সাংস্কৃতিক উচ্ছ্বাস Read more

মালয়েশিয়ায় আরও একটি কনস্যুলেট খুলতে যাচ্ছে বাংলাদেশ
মালয়েশিয়ায় আরও একটি কনস্যুলেট খুলতে যাচ্ছে বাংলাদেশ

মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের কনস্যুলার সেবা সহজলভ্য ও কার্যকর করতে এবার দক্ষিণাঞ্চলীয় জোহর প্রদেশে স্থায়ী কনস্যুলেট জেনারেল অফিস চালু করতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন