সর্বসাধারণের চলাচল ও জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে আগামীকাল রোববার (১৮ মে) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাজধানীর ৭টি জায়গায় সকল প্রকার সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছে।শনিবার (১৭ মে) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।নিষেধাজ্ঞা জারি করা এলাকাগুলো হলো- কচুক্ষেত সড়ক, বিজয় সরণি হতে প্রধান উপদেষ্টার কার্যালয় হয়ে বীরশ্রেষ্ঠ শহীদ জাহাংগীর গেট সংলগ্ন এলাকা, বিএএফ শাহীন কলেজ হতে মহাখালী ফ্লাইওভার সংলগ্ন এলাকা, সৈনিক ক্লাব মোড়, ভাষানটেক, মাটিকাটা, ইসিবি চত্বর ও তৎসংলগ্ন এলাকা।আইএসপিআরের পক্ষ থেকে জানানো হয়, জননিরাপত্তা ও জনগণের স্বাভাবিক জীবনযাত্রা অক্ষুণ্ণ রাখার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।আইএসপিআর জনসাধারণকে এই নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ জানিয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাকিস্তানে পর পর ১৬ বার ভূকম্পন অনুভূত
পাকিস্তানে পর পর ১৬ বার ভূকম্পন অনুভূত

পাকিস্তানের করাচিতে গতকাল রোববার পর পর ১৬ বার ভূকম্পন অনভূত হয়েছে। মঙ্গলবার (৩ জুন) এ তথ্য জানিয়েছে পাকিস্তানের ভূতাত্ত্বিক দপ্তরের Read more

চাঁদা তুলে বাঁশখালীতে সমবায় দিবস পালন, সম্মাননায়ও বৈষম্যের অভিযোগ!
চাঁদা তুলে বাঁশখালীতে সমবায় দিবস পালন, সম্মাননায়ও বৈষম্যের অভিযোগ!

চট্টগ্রামের বাঁশখালীতে জাতীয় সমবায় দিবস পালনকে ঘিরে চাঁদা তোলার অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, উপজেলা সমবায় অফিসের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে Read more

দল হিসেবে আ.লীগের বিচারের তদন্ত শুরু
দল হিসেবে আ.লীগের বিচারের তদন্ত শুরু

দল হিসেবে আওয়ামী লীগের মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর Read more

রাজধানীতে ৫ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
রাজধানীতে ৫ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

রাজধানীর বেশ কয়েকটি এলাকায় আজ বুধবার দুপুর ১টা থেকে ৫ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। সেই সঙ্গে বিভিন্ন গ্যাসের স্বল্পচাপ Read more

সাময়িক সরকারের কাছে আমাদের কোনো প্রত‍্যাশা নেই: আমীর খসরু
সাময়িক সরকারের কাছে আমাদের কোনো প্রত‍্যাশা নেই: আমীর খসরু

আমি অনির্বাচিত সরকারের ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না বলে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী Read more

খেলার মাঠেই থেমে গেল জীবনের খেলাটা
খেলার মাঠেই থেমে গেল জীবনের খেলাটা

মাঠে আলোর ঝলকে ফুটবল খেলায় মেতে উঠেছিল ছেলেগুলো। ঈদের ছুটিতে ঘরে ফেরা প্রবাসী মামুনুর রশিদও ফিরেছিলেন সেই পুরোনো ছেলেবেলার টানে—খেলার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন