যথাযোগ্য মর্যাদা ও আনন্দমুখর পরিবেশে বাহরাইনের রাজধানীতে বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের  ৫৪তম বার্ষিকী উদযাপন উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।বুধবার (১৬ এপ্রিল) মানামায় দ্যা ডিপ্লোম্যাট রেডিসন  ব্লু হোটেলে এ সংবর্ধনার আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাহরাইন পররাষ্ট্রমন্ত্রীর প্রতিনিধি  মোহাম্মদ বিন মুবারক আল খলিফা একাডেমি ফর ডিপ্লোম্যাটিক স্টাডিজের মহাপরিচালক রাষ্ট্রদূত ড, শাইখা মুনিরা আল খলিফা। আরো উপস্থিত ছিলেন, বাহরাইন শুরা কাউন্সিল এবং কাউন্সিল অফ রিপ্রেজেন্টটিভের সদস্যবৃন্দ, রাষ্ট্রদুত ও কূটনৈতিবর্গ, জাতিসংঘের আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিবৃন্দ, এবং বাহরাইন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বাহরাইনী ব্যবসায়ী, সাংবাদিক, বাংলাদেশ স্কুলের শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ, বাহরাইনে বসবাসরত বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দসহ বাংলাদেশ দূতাবাস বাহরাইনের ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারীগণ।বাহরাইন ও বাংলাদেশের জাতীয় সংগীত  পরিবেশনের মধ্য দিয়ে  অনুষ্ঠানটি শুরু হয়  এরপর সাথে সাথে বাংলাদেশকে নিয়ে সংক্ষিপ্ত প্রামাণ্য চিত্র প্রদর্শন, সাংস্কৃতিক অনুষ্ঠান, স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ ও বাহরাইন পতাকা সম্বলিত কেক কাটা হয়। পরে আমন্ত্রিত অতিথিদের নৈশ ভোজের  আয়োজন করা হয়। এছাড়া অনুষ্ঠানস্থল অত্যন্ত সুন্দর ও সুশৃংখলভাবে পরিপাটি ভাবে সাজানো হয়, যেখানে বাংলাদেশী চিত্র প্রদর্শনী এবং দেশীয় পণ্য ও ঐতিহ্যের সমাহার ঘটিয়ে  বাংলাদেশ কর্নার রাখা হয় যা দেশে বিদেশি আমন্ত্রিত অতিথি সকলকে মুগ্ধ করে।রাষ্ট্রদূত মো: রইস হাসান সরোয়ার, এনডিসি তার স্বাগত বক্তব্যের শুরুতেই ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে যারা শাহাদাত বরণ করেছেন সে সকল বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন। পাশাপাশি তিনি আরো স্মরণ করেন ২০২৪ সালের জুলাই-আগস্টে গণ-অভ্যুত্থানে নিহিত সকল শহিদদের। তিনি তার আলোচনায় আমন্ত্রিত সকল অতিথিদের শুভেচ্ছা জানান। বিশেষভাবে বাহরাইনের মহামহিম বাদশাহ শেখ হামাদ বিন ঈসা আল খালিফা এবং ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী শেখ সালমান বিন হামাদ আল খালিফার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। বিশেষ করে মান্যবর রাষ্ট্রদূত উপসাগরীয় দেশসমূহের মধ্যে বাহরাইনে উন্নয়ন, কূটনীতি, ক্রীড়াসহ বিভিন্ন সেক্টরে বাহরাইনের সাফল্যের কথা তুলে ধরেন। তিনি আরো বলেন, স্বাধীনতা পরবর্তী ৫৪ বছরে বাংলাদেশ আজ পৃথিবীর বুকে অর্থনৈতিক উন্নয়নের কারণে সুখ্যাতি অর্জন করতে সক্ষম হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এর দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ আজ ঐক্য, সমৃদ্ধ ও শান্তির পথে এগিয়ে যাচ্ছে।রাষ্ট্রদূত অনুষ্ঠানের প্রধান অতিথি এবং আগত অতিথিদের সাথে নিয়ে দূতাবাস কর্তৃক আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। বাহরাইনস্থ বাংলাদেশ স্কুল এর শিক্ষার্থীরা দেশীয় গানের সাথে মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করে। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে রাষ্ট্রদূত অনুষ্ঠানের প্রধান অতিথিসহ অন্যান্য আগত অতিথিদের সাথে নিয়ে কেক কেটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের বিশেষ এই মুহূর্তটি উদযাপন করেন। পরিশেষে রাষ্ট্রদূত অনুষ্ঠানে আগত অতিথিদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং উপস্থিত সকলকে নৈশভোজের আমন্ত্রনের মধ্য দিয়ে উক্ত অনুষ্ঠানের সমাপ্তি হয়।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চার ঘণ্টা পর পল্টনে সাব্বির টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে
চার ঘণ্টা পর পল্টনে সাব্বির টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে

চার ঘণ্টার চেষ্টার পর নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর পুরানা পল্টনের বহুতল ভবন সাব্বির টাওয়ারের ছাদে লাগা আগুন।শনিবার (৪ মে) রাত ১২টা Read more

প্রধান উপদেষ্টার অসুর রূপ উপস্থাপন অশোভন ও দুঃখজনক: ধর্ম উপদেষ্টা
প্রধান উপদেষ্টার অসুর রূপ উপস্থাপন অশোভন ও দুঃখজনক: ধর্ম উপদেষ্টা

সম্প্রতি ভারতে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা  অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের অসুর রূপে প্রতিমা উপস্থাপন অত্যন্ত নিন্দনীয় ও অসম্মানজনক বলে মন্তব্য Read more

পিএসএলে দল পেলেন সাকিব
পিএসএলে দল পেলেন সাকিব

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ড্রফটে নাম দিলেও অবিক্রিত ছিলেন সাকিব আল হাসান। তবে আসরের মাঝপথে এই অলরাউন্ডারকে দলে ভিড়িয়েছে লাহোর Read more

অন্তর্বর্তী সরকারের সংবাদ সম্মেলন আজ
অন্তর্বর্তী সরকারের সংবাদ সম্মেলন আজ

অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আজ সোমবার (৩ নভেম্বর) দুপুরে একটি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। এদিন দুপুর ১২টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের Read more

শাহজালাল বিমানবন্দরে পাখি ঝুঁকিতে উড়োজাহাজ, আতঙ্কে পাইলটরা
শাহজালাল বিমানবন্দরে পাখি ঝুঁকিতে উড়োজাহাজ, আতঙ্কে পাইলটরা

পাখির সঙ্গে বিমানের দুর্ঘটনা। পাখির আঘাতে কয়েক দিন পরপর ক্ষতিগ্রস্ত হচ্ছে উড়োজাহাজ। এতে আর্থিক ক্ষতির পাশাপাশি ভয়াবহ দুর্ঘটনাও ঘটছে। উড্ডয়ন Read more

কালকিনিতে খালের পানিতে ডুবে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার
কালকিনিতে খালের পানিতে ডুবে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

মাদারীপুরের কালকিনিতে খালের পানিতে ডুবে যাওয়া ওয়ালিদ নামের আড়াই বছর বয়সের এক শিশুর লাশ উদ্ধার করেছে স্থানীয় লোকজন। শিশু ওয়ালিদ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন