চাঁদপুরের ফরিদগঞ্জে পুলিশ কর্মকর্তার ভাড়া বাসা থেকে সরকারি একটি পিস্তল, দু’টি ম্যাগাজিন ও ১৬ রাউন্ড গুলি চুরির ঘটনা ঘটেছে।সোমবার (৫ মে) ফরিদগঞ্জ থানা ভবন থেকে ১০০ গজ দূরে অবস্থিত চার তলাভবনের চতুর্থতলায় উপপুলিশ পরিদর্শক (এসআই) মো. রাকিব উদ্দিন ভূঁইয়ার ভাড়া বাসার ফ্লাটের তালা ভেঙ্গে এ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে এসআই  মো. রাকিব উদ্দিনকে ক্লোজড করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।ঘটনার শিকার এসআই মো. রাকিব উদ্দিন বলেন, ঘটনারদিন দুপুরে তিনি বাসা থেকে কাজের উদ্দেশ্যে বাসা থেকে বেড়িয়ে পড়েন। বিকেলে বাসায় ফিরে দরজা খোলা ও আসবাবপত্র এলোমেলো দেখতে পান। বাসার বিতরে একটি ব্রিফকেসে থাকা সরকারি পিস্তল, দু’টি ম্যাগাজিনসহ ১৬ রাউন্ড গুলি এবং নগদ ১০ হাজার টাকা নিয়ে গেছে চোরের দল।বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম মঙ্গলবার (৬ মে) সন্ধায় এ প্রতিবেদককে বলেন, এ ঘটনায় অজ্ঞাতনামা আসামীদের অভিযুক্ত করে মামলার প্রক্রিয়া চলছে। তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় আনা হবে।খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন চাঁদপুরের পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব (পিপিএম),অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমানসহ পিবিআই ও সিআইডির পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।উল্লেখ্য, যে ভবনে এই চুরি সংঘটিত হয়েছে, সেটির আশপাশেই থানা ও সেনাবাহিনীর ক্যাম্পসহ নিরাপত্তা বাহিনীর তৎপরতা রয়েছে। ভবনটির অন্যান্য ফ্ল্যাটেও থানার সদস্যরা ভাড়া থাকেন। এমন নিরাপত্তাবেষ্টিত এলাকায় পিস্তল চুরির ঘটনাটি পুলিশ প্রশাসনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাংনীতে ইটভাটায় অভিযানে এক লক্ষ টাকা জরিমানা
গাংনীতে ইটভাটায় অভিযানে এক লক্ষ টাকা জরিমানা

মেহেরপুরের গাংনীতে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের অভিযানে একটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৩ই Read more

ভারত থেকে অনুপ্রবেশের সময় বেনাপোল সীমান্তে ২ হিজড়া আটক
ভারত থেকে অনুপ্রবেশের সময় বেনাপোল সীমান্তে ২ হিজড়া আটক

যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে পাসপোর্ট ভিসা ছাড়া ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় বাংলাদেশি দুই হিজরাকে আটক করেছে বিজিবি।শনিবার (১০ মে) Read more

অবৈধ পথে ইতালি পাড়ি, সাগরে নিখোঁজ সিরাজগঞ্জের যুবক
অবৈধ পথে ইতালি পাড়ি, সাগরে নিখোঁজ সিরাজগঞ্জের যুবক

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার এক যুবক অবৈধ পথে ইতালি যাত্রাকালে সাগরে ট্রলার দুর্ঘটনায় নিখোঁজ হয়েছেন বলে জানা গেছে।ছেলেকে ইতালি পাঠাতে জমি Read more

নাইজেরিয়ায় অপহৃত আরও ১৩০ স্কুলশিক্ষার্থী মুক্ত
নাইজেরিয়ায় অপহৃত আরও ১৩০ স্কুলশিক্ষার্থী মুক্ত

নাইজেরিয়ার মধ্যাঞ্চলীয় নাইজার রাজ্যের ক্যাথলিক বোর্ডিং স্কুল থেকে অপহৃত আরও ১৩০ শিক্ষার্থীকে মুক্ত করা হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।রবিবার (২১ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন