গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় আরও ১৭ জনকে গ্রেপ্তার করেছে থানার পুলিশ। গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বাসন থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশ সোমবার রাত থেকে মঙ্গলবার বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে ১৭ জনকে গ্রেপ্তার করে। সন্ধ্যায় তাদের গাজীপুর আদালতে হাজির করা হলে বিচারক আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। গ্রেপ্তাররা সবাই আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের রাজনীতির সঙ্গে যুক্ত। এর আগে রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত ৫৪ জনকে আটক করা হয়।উল্লেখ্য, রোববার সন্ধ্যায় গাজীপুর থেকে মাইক্রোবাসে ঢাকায় ফেরার পথে মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার ঘটনা ঘটে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজীপুর মহাসড়কে ফের সক্রিয় চোরাই তেলের সিন্ডিকেট
গাজীপুর মহাসড়কে ফের সক্রিয় চোরাই তেলের সিন্ডিকেট

গাজীপুরে চোরাই জ্বালানি তেলের দোকানে প্রশাসনের অভিযান ও তিনজন আটক হওয়ার পরও থেমে নেই তেল চোরাচালানের সিন্ডিকেট। অভিযোগ উঠেছে, বুলবুলের Read more

সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ড্রোন ব্যবহারের চিন্তা করছে সরকার
সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ড্রোন ব্যবহারের চিন্তা করছে সরকার

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে পুলিশকে বডি ক্যামেরা প্রদান, নির্বাচনী কেন্দ্রগুলোতে সিসিটিভি স্থাপন ও Read more

ওসমান হাদিকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছেড়েছে এয়ার অ্যাম্বুলেন্স
ওসমান হাদিকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছেড়েছে এয়ার অ্যাম্বুলেন্স

উন্নত চিকিৎসার জন্য গুলিবিদ্ধ জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদিকে নিয়ে অসপ্রে এভিয়েশনের এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকা থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হয়েছে। আজ Read more

চুয়াডাঙ্গার জীবননগরে জ্বালানি তেল বিক্রিতে নতুন নিয়ম
চুয়াডাঙ্গার জীবননগরে জ্বালানি তেল বিক্রিতে নতুন নিয়ম

চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলায় জ্বালানি তেল বিক্রিতে নতুন নিয়ম কার্যকর হয়েছে। বুধবার (১ এপ্রিল) সকাল ৭টা থেকে জীবননগর উপজেলায় তেল Read more

রাজধানীতে আবারও কুয়াশার আভাস
রাজধানীতে আবারও কুয়াশার আভাস

রাজধানীতে দিনের বেলায় কিছুটা রোদের দেখা মিললেও আবারও কুয়াশা পড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।সোমবার (০৫ জানুয়ারি) দুপুর Read more

ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় বজ্রবৃষ্টির পূর্বাভাস
ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় বজ্রবৃষ্টির পূর্বাভাস

রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।রবিবার (৪ মে) সকাল ৭টা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন