মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের তালতলা পল্লী বিদ্যুৎ অভিযোগ কেন্দ্রে তার চুরির সময় দুই চোরকে আটক করেছে স্থানীয়রা। পরে তাদের পুলিশের হাতে সোপর্দ করা হয়। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।আটক হওয়া ব্যক্তিরা হলেন, নারায়ণগঞ্জের ফতুল্লার থানার পাতিলপুর এলাকার তাহারুল ইসলামের ছেলে মো. সাইফুল ইসলাম (৩০) এবং মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার এলাকার লেচু মিয়ার ছেলে রানা (৩০)।সিরাজদিখান পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম মো. নুরুল আলম ভূঁইয়া বলেন, ‘শুক্রবার বেলা ১১টার দিকে তালতলা অভিযোগ কেন্দ্রের তার চুরি করতে গিয়ে দুই ব্যক্তি ধরা পড়ে। স্থানীয়রা তাদের আটক করে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে নিয়ে যায়।’সিরাজদিখান থানার ওসি আবু বক্কর সিদ্দিক বলেন, ‘পল্লী বিদ্যুতের তালতলা অভিযোগ কেন্দ্রে তার চুরির সময় স্থানীয়রা দুইজনকে আটক করে আমাদের খবর দেয়। পুলিশ গিয়ে তাদের থানায় নিয়ে আসে এবং পরে আদালতে সোপর্দ করা হয়েছে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টেকনাফে কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল শ্যালক-দুলাভাইয়ের
টেকনাফে কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল শ্যালক-দুলাভাইয়ের

কক্সবাজারের টেকনাফে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। নিহত দুজন সম্পর্কে শ্যালক ও দুলাভাই। এ ঘটনায় আরও একজন গুরুতর Read more

ঋণ দেয়ার কথা বলে লাখ লাখ টাকা নিয়ে লাপাত্তা ভুয়া এনজিও
ঋণ দেয়ার কথা বলে লাখ লাখ টাকা নিয়ে লাপাত্তা ভুয়া এনজিও

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় আকিজ গ্রুপের ক্ষুদ্র ঋণ কর্মসূচি নামের একটি সংস্থা গ্রাহকদের ঋণ দেয়ার নাম করে লাখ লাখ টাকা নিয়ে Read more

মোংলায় নদী থেকে পুরুষের ভাসমান লাশ উদ্ধার
মোংলায় নদী থেকে পুরুষের ভাসমান লাশ উদ্ধার

মোংলার পশুর নদীর পূর্ব পাড়ে জয়মনি সাইলো সংলগ্ন নদী থেকে অজ্ঞাত পরিচয়ের এক পুরুষের (৪০) লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২২ Read more

দেবীগঞ্জে বিজয় দিবসে একাধিক সরকারি দপ্তরে উড়েনি জাতীয় পতাকা
দেবীগঞ্জে বিজয় দিবসে একাধিক সরকারি দপ্তরে উড়েনি জাতীয় পতাকা

মহান বিজয় দিবসে সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে নির্ধারিত সময়ে জাতীয় পতাকা উত্তোলনের বাধ্যবাধকতা থাকলেও পঞ্চগড়ের দেবীগঞ্জে একাধিক সরকারি স্থাপনায় Read more

সিদ্ধিরগঞ্জে পিস্তল-ম্যাগজিন ও গুলিসহ আটক ২
সিদ্ধিরগঞ্জে পিস্তল-ম্যাগজিন ও গুলিসহ আটক ২

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পিস্তল-ম্যাগজিন ও তাজা গুলিসহ দুজনকে আটক করেছে পুলিশ। আটকদের দেহ তল্লাশি করে ১টি পিস্তল, ১টি ম্যাগজিন ও ৩ Read more

বিজয় দিবসে যেসব সড়ক এড়িয়ে চলতে বলেছে ডিএমপি
বিজয় দিবসে যেসব সড়ক এড়িয়ে চলতে বলেছে ডিএমপি

মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাজধানীর বেশকিছু সড়ক ব্যবহার না করে বিকল্প রাস্তা ব্যবহারের জন্য পরামর্শ দিয়েছে পুলিশ। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন