আলোচিত নতুন লোগো সরিয়ে ফেলেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। রবিবার (২৮ সেপ্টেম্বর) ঢাকা নিযুক্ত স্প্যানের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের পেছনে রাখা দলীয় পতাকা এবং দেওয়ালে লাগানো নতুন একটি লোগো সামনে আসে। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।সোমবার (২৯ সেপ্টেম্বর) জামায়াত আমিরের বসুন্ধরা কার্যালয়ে ভুটানের রাষ্ট্রদূত মিস দাশো কারমা হামু দর্জির সঙ্গে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সৌজন্য সাক্ষাতে সেই লোগো আর দেখা যায়নি।যদিও গতকালের লোগোটি ভুলবশত প্রকাশিত হয়েছে বলে জানিয়েছে জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম।তিনি বলেন, লোগো নিয়ে এখনো আলোচনা চলছে। চূড়ান্ত হলে অফিসিয়ালি লোগো প্রকাশ করা হবে।জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জোবায়ের জানান, গতকালেরটা চূড়ান্ত ছিল না। কিছুদিনের মধ্যে নতুন লোগো উন্মোচন হবে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আলফাডাঙ্গায় দলীয় কার্যালয় থেকে কৃষক লীগের আহ্বায়ক গ্রেপ্তার
আলফাডাঙ্গায় দলীয় কার্যালয় থেকে কৃষক লীগের আহ্বায়ক গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা সদর ইউনিয়ন কৃষক লীগের আহ্বায়ক মো. আলমগীর মোল্যাকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৯ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার Read more

ভারত থেকে আরও সাত হাজার মেট্রিক টন ডিজেল আসছে
ভারত থেকে আরও সাত হাজার মেট্রিক টন ডিজেল আসছে

ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে দেশে আবারও ডিজেল আমদানি শুরু হয়েছে। উত্তরাঞ্চলে জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে চলতি বছরে চতুর্থ Read more

ইরানের পারমাণবিক স্থাপনার কিছুই করতে পারেনি ইসরায়েল
ইরানের পারমাণবিক স্থাপনার কিছুই করতে পারেনি ইসরায়েল

ইরানের পারমাণবিক স্থাপনায় বেশ কয়েক দফায় হামলা চালিয়েছে । এসব হামলায় পরমাণু স্থাপনার কিছুই করতে পারেনি বলে জানিয়েছেন ইরানের পারমাণবিক Read more

২১ হাজার কোটি টাকা মূলধন হারালো শেয়ারবাজার
২১ হাজার কোটি টাকা মূলধন হারালো শেয়ারবাজার

টানা দরপতনের মধ্যে পড়েছে দেশের শেয়ারবাজার। গত সপ্তাহজুড়ে শেয়ারবাজারে লেনদেনে অংশ নেওয়া যে কয়টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, Read more

এলপিজি সিলিন্ডেরের দাম আরও কম হওয়া উচিত: জ্বালানি উপদেষ্টা
এলপিজি সিলিন্ডেরের দাম আরও কম হওয়া উচিত: জ্বালানি উপদেষ্টা

জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ফাওজুল কবির খান জানিয়েছেন, তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ব্যবহারে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে Read more

প্রোপারলি খেলতে চান অভিনেত্রী তাসনুভা তিশা
প্রোপারলি খেলতে চান অভিনেত্রী তাসনুভা তিশা

আজ মাঠে গড়েছে সেলিব্রিটিদের নিয়ে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট 'সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি' (সিসিটি)। আসরটিকে ঘিরে ইতিমধ্যে শুরু হয়েছে তারকাদের মধ্যে নানা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন