জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের তিনটি জামাত অনুষ্ঠিত হয়েছে।রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সকাল ৭টা থেকে পর্যায়ক্রমে তিনটি জামাত অনুষ্ঠিত হয়। প্রতিটি জামাতের আগেই মসজিদ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।প্রথম জামাত সকাল ৭টায় অনুষ্ঠিত হয়। এই জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান, সকাল ৮টায় অনুষ্ঠিত দ্বিতীয় জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী এবং সকাল ৯টায় তৃতীয় জামাতে ইমামতি করেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মাওলানা মো. জাকির হোসেন।চতুর্থ জামাত সকাল ১০টা ও বেলা পৌনে ১১টায় পঞ্চম জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।চতুর্থ জামাতে ইমাম প্রশিক্ষণ একাডেমির ধর্মীয় প্রশিক্ষক মাওলানা যোবায়ের আহমেদ আল আযহারী এবং পঞ্চম ও সর্বশেষ জামাতে ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ ইমামতির দায়িত্ব পালন করার কথা রয়েছে।এ সময় বিকল্প ইমাম হিসেবে ইসলামিক ফাউন্ডেশনের সহকারী লাইব্রেরিয়ান মাওলানা শহীদুল ইসলাম প্রস্তুত থাকবেন।প্রতিটি জামাত শেষে আল্লাহর কাছে গুনাহ থেকে মাফ চেয়ে দেশ, জাতি ও বিশ্ব সম্প্রদায়ের জন্য কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।মোনাজাতে রমজানের রোজা ও অন্যান্য এবাদত যেন আল্লাহ কবুল করেন সেজন্য আল্লাহর কাছে আর্তি জানানো হয়। মৃত আত্মীয়-স্বজনদের জন্য জান্নাত কামনা করা হয়। মুসল্লির অনেকেই চোখের জলে নিজের গুনাহের জন্য আল্লাহর কাছে মাফ চান এবং বিশ্ববাসীর কল্যাণ কামনা করেন।জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রতি বছরের ন্যায় এবারও ঈদের ৫টি জামাতের আয়োজন করা হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, আক্রান্ত ২৪৯
ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, আক্রান্ত ২৪৯

সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪৯ জন। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও একজনের।রোববার (১৫ জুন) Read more

যশোরে মাদক সেবনে বাধা দেওয়ায় যুবকের আত্মহত্যা
যশোরে মাদক সেবনে বাধা দেওয়ায় যুবকের আত্মহত্যা

যশোরে মাদক সেবনে বাধা দেওয়ায় জিহাদী হোসেন (২৫) নামে এক যুবক গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন। তিনি শার্শা উপজেলার নারায়নপুরের Read more

কক্সবাজারে এনসিপির ৪ নেতা, পিটার হাসের সঙ্গে বৈঠকের খবর অস্বীকার
কক্সবাজারে এনসিপির ৪ নেতা, পিটার হাসের সঙ্গে বৈঠকের খবর অস্বীকার

হঠাৎ আকস্মিক এক সফরে কক্সবাজারের উখিয়ায় অবস্থান করছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৪ শীর্ষস্থানীয় নেতা। মঙ্গলবার (৫ আগস্ট) বেলা সাড়ে ১১টার Read more

শেষ মুহূর্তের নাটকীয়তায় নেপালকে হারাল বাংলাদেশ
শেষ মুহূর্তের নাটকীয়তায় নেপালকে হারাল বাংলাদেশ

৭৬ মিনিট পর্যন্ত এগিয়ে ছিল বাংলাদেশ। পরের ১০ মিনিটে হুট করেই এলোমেলো হয়ে যায় সবকিছু। মাত্র ১০ মিনিটের মধ্যে ২ Read more

হতাশা ও আস্থাহীনতা দেখেছি, আরেকবার চেষ্টা করে দেখতে চাই: মাহফুজ আলম
হতাশা ও আস্থাহীনতা দেখেছি, আরেকবার চেষ্টা করে দেখতে চাই: মাহফুজ আলম

অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম নতুন ধারার রাজনৈতিক দল গঠনের ইঙ্গিত দিয়েছেন। এ বিষয়ে আগ্রহীদের তার সঙ্গে যোগাযোগের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন