চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড়উঠান গ্রামে নেমে এসেছে গভীর শোক। একের পর এক মৃত্যুতে ভেঙে পড়েছে একটি পরিবার, আর সেই শোক ছুঁয়ে গেছে পুরো গ্রামকেও।মাত্র দেড় মাস আগে মারা যান গ্রামের প্রবীণ ইউসুফ সওদাগর। ভেবেছিল পরিবার, সময়ের সঙ্গে হয়তো ধীরে ধীরে ক্ষত কমে আসবে। কিন্তু শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে একই ঘরে আবারও শোকের মাতম। না ফেরার দেশে চলে গেলেন ইউসুফ সওদাগরের ছোট ছেলে, ২৬ বছর বয়সী মাদ্রাসাশিক্ষক মেজবাহ উদ্দিন বাবু।পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে যথারীতি মাদ্রাসায় পাঠদান শেষে দুপুরে বাড়ি ফেরেন বাবু। কিছুক্ষণ পরেই হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকেরা জানান, তিনি স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। দুই দিনের জীবনযুদ্ধ শেষে শনিবার বিকেলে মৃত্যু হয় তার।মাত্র আট মাস আগে মেজবাহর বিয়ে হয়েছিল। নববধূ নাসরিন সুলতানা নিথর দেহের পাশে দাঁড়িয়ে বারবার মূর্ছা যাচ্ছিলেন। তিনি কান্নার ফাঁকে শুধু বলছিলেন, ‘শ্বশুরের পর স্বামীকেও হারালাম, আমি এখন কার জন্য বাঁচব?’তিন ভাই ও চার বোনের মধ্যে মেজবাহ ছিলেন সবার ছোট। বড় দুই ভাই প্রবাসে থাকেন। পরিবারের সবার আদরের এই ছেলেকে হারিয়ে স্বজনদের বুক ফাটা আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো গ্রাম।স্থানীয় ইউপি সদস্য ছানোয়ারা বেগম চোখের পানি মুছতে মুছতে বলেন, ‘এমন ভদ্র-নম্র ছেলেটি ছিল গ্রামের গর্ব। বাবার মৃত্যুর দেড় মাস না যেতেই ছেলেকেও হারাল পরিবারটি। তারা এখন অসহায় শোকে ভেঙে পড়েছে।’শোকের আবরণে ঢেকে গেছে কর্ণফুলীর বড়উঠান গ্রাম। নিস্তব্ধতায় ভেসে আসছে স্বজনদের কান্নার ধ্বনি আর শূন্যতার হাহাকার।মেজবাহ উদ্দিন বাবু কর্ণফুলীর বড়উঠান ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কবির মাঝির বাড়ির মৃত ইউসুফ সওদাগরের ছেলে। এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইউক্রেনকে যুদ্ধ থামাতে বললেন ডোনাল্ড ট্রাম্প
ইউক্রেনকে যুদ্ধ থামাতে বললেন ডোনাল্ড ট্রাম্প

রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধ করে ইউক্রেনকে বর্তমান যুদ্ধরেখা মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, এখন সবচেয়ে Read more

বিভিন্ন দেশে সংগঠিত গণহত্যার প্রতিবাদে ইবিতে মানববন্ধন
বিভিন্ন দেশে সংগঠিত গণহত্যার প্রতিবাদে ইবিতে মানববন্ধন

সুদান-সহ সাম্প্রতিক সময়ে বিশ্বের বিভিন্ন দেশে গণহত্যা ও জাতিগত নিধনের মতো ঘটনা ঘটছে। এই গণহত্যা ও ষড়যন্ত্রের প্রতিবাদ জানিয়ে মানববন্ধন Read more

নবাবগঞ্জে ধানখেত থেকে আদিবাসী যুবকের মরদেহ উদ্ধার
নবাবগঞ্জে ধানখেত থেকে আদিবাসী যুবকের মরদেহ উদ্ধার

দিনাজপুরের নবাবগঞ্জে ধান খেত থেকে শুভ সরেন (২৩) নামে এক আদিবাসী যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৬ মে) সকাল ১০টায় Read more

৭ দিন ধরে শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষকরা, আজ কালো পতাকা মিছিল
৭ দিন ধরে শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষকরা, আজ কালো পতাকা মিছিল

দাবি আদায়ে টানা ৭ দিন ধরে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। বাড়ি ভাড়া, মেডিকেল ও উৎসব ভাতা বৃদ্ধির Read more

হাকিমপুরে শ্রমিকদলের র‌্যালীতে ওসি, অবশেষে প্রত্যাহার
হাকিমপুরে শ্রমিকদলের র‌্যালীতে ওসি, অবশেষে প্রত্যাহার

দিনাজপুরের হাকিমপুরে মে দিবসে জাতীয়তাবাদী শ্রমিক দলের ব্যানার সম্বলিত র‌্যালীতে নেতা-কর্মীদের সাথে অংশ নেওয়ায় থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সুজন Read more

মেঘালয়ে বাংলাদেশি নাগরিককে পিটিয়ে হত্যা
মেঘালয়ে বাংলাদেশি নাগরিককে পিটিয়ে হত্যা

ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ের দক্ষিণ-পশ্চিম খাসি হিলস জেলায় এক বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয়রা। মঙ্গলবার (১২ আগস্ট) জেলা পুলিশের বরাতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন