দিনাজপুরের নবাবগঞ্জে ধান খেত থেকে শুভ সরেন (২৩) নামে এক আদিবাসী যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৬ মে) সকাল ১০টায় উপজেলার দাউদপুর ইউনিয়নের সিসিডিবি অফিসের পূর্ব পার্শ্বে স্থানীয় তুফানের ভাটার ধারে ধান খেত থেকে শুভ সরেনের (২৩) মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত শুভ সরেন উপজেলার মালদহ আদিবাসী পাড়ার গণেশ সরেনের  ছেলে।  নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক বলেন, স্থানীয়রা ধান খেতে শুভ সরেনের মৃত দেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন পরে পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরাদেহ উদ্ধার করে। শুভ সরেনের মৃত দেহে বিশেষ ক্ষতচিহ্ন ছিল মৃত্যুর পরে তার ডান হাতের কিছু অংশ ক্ষত দেখা যায়। মরদেহটি ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের পরে প্রয়োজনীয়  আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজা যুদ্ধের প্রতিবাদে ইসরায়েলি বিমানবাহিনীর ৯৭০ কর্মীকে বহিষ্কারের হুমকি
গাজা যুদ্ধের প্রতিবাদে ইসরায়েলি বিমানবাহিনীর ৯৭০ কর্মীকে বহিষ্কারের হুমকি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান সামরিক আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন দেশটির বিমান বাহিনীর পাইলট, কর্মকর্তা এবং সৈনিকসহ অন্তত ৯৭০ Read more

গাজায় একদিনে প্রাণহানি ৯৮, মোট নিহত ছাড়াল ৬৫ হাজার
গাজায় একদিনে প্রাণহানি ৯৮, মোট নিহত ছাড়াল ৬৫ হাজার

মঙ্গলবার সন্ধ্যা থকে বুধবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বিমান বাহিনীর গোলা ও বোমাবর্ষণে ফিলিস্তিনের গাজার উপত্যকায় নিহত হয়েছেন কমপক্ষে Read more

জুলাই আন্দোলনের তিন মামলায় বৃদ্ধ বাবাসহ পরিবারের ৪ জন
জুলাই আন্দোলনের তিন মামলায় বৃদ্ধ বাবাসহ পরিবারের ৪ জন

কক্সবাজারের মোটেল শৈবালের বাবুর্চি হিসেবে দীর্ঘ ৩৮ বছর ধরে কর্মরত ৭০ ছুঁইছুঁই বয়সের আবদুল আলীম বাবুর্চি। তিন দশকেরও বেশি সময় Read more

যুক্তরাষ্ট্রকে খুশি করতে চাওয়া দেশগুলোকে পাল্টা হুঁশিয়ারি চীনের
যুক্তরাষ্ট্রকে খুশি করতে চাওয়া দেশগুলোকে পাল্টা হুঁশিয়ারি চীনের

যুক্তরাষ্ট্রকে খুশি করতে কোনো দেশ যদি এমন কোনো চুক্তি করে, যা চীনের স্বার্থকে ক্ষতিগ্রস্ত করবে, তাহলে সেই দেশের বিরুদ্ধে পাল্টা Read more

সাকিবের আ.লীগে যোগদান ঠিক হয়নি: প্রেস সচিব
সাকিবের আ.লীগে যোগদান ঠিক হয়নি: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বাংলাদেশ ক্রিকেটের আইকন হওয়া সত্ত্বেও আওয়ামী লীগের মতো একটি স্বৈরাচারী গুম-খুনের দলে যাওয়া Read more

ভৈরবে সৈয়দ নজরুল ইসলাম সেতুতে পিকআপ ভ্যানে ধাক্কায় আহত ৩
ভৈরবে সৈয়দ নজরুল ইসলাম সেতুতে পিকআপ ভ্যানে ধাক্কায় আহত ৩

কিশোরগঞ্জের ভৈরবে দাঁড়িয়ে থাকা ফল বোঝাই একটি পিকআপ ভ্যানকে দ্রুতগামী আরেকটি খালি পিকআপ ভ্যানের ধাক্কায় চালকসহ ৩ জন গুরুতর আহত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন