জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) মাধ্যমে প্রাথমিক স্তরের শতভাগ পাঠ্যপুস্তক মুদ্রণ সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার (১৬ ডিসেম্বর) এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়, প্রাথমিক স্তরের শিক্ষাব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট সব অংশীজনের সম্মিলিত ও ঐকান্তিক প্রচেষ্টায় এনসিটিবি চলতি শিক্ষাবর্ষের প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরের (প্রথম থেকে পঞ্চম শ্রেণি) শতভাগ পাঠ্যপুস্তক মুদ্রণ ও সরবরাহ কার্যক্রম সফলভাবে সম্পন্ন করেছে।তথ্যবিবরণীতে আরও বলা হয়, সরকারের দৃঢ় অঙ্গীকার ও আন্তরিক প্রচেষ্টার পাশাপাশি এ কার্যক্রমে সম্পৃক্ত সব পক্ষ-মুদ্রণ প্রতিষ্ঠান, পরিবহন সংস্থা এবং এনসিটিবির কর্মকর্তা-কর্মচারীদের নিরলস শ্রম ও নিষ্ঠার ফলেই এ সাফল্য অর্জিত হয়েছে। এর ফলে নতুন শিক্ষাবর্ষ শুরুর আগেই দেশের প্রাথমিক স্তরের সকল শিক্ষার্থীর হাতে সম্পূর্ণ নতুন পাঠ্যপুস্তক পৌঁছে দেওয়ার পথ সুগম হয়েছে। শিক্ষাবর্ষ শুরু হওয়ার আগেই প্রায় সাড়ে আট কোটিরও বেশি পাঠ্যপুস্তক মুদ্রণ ও প্রস্তুত করা একটি জটিল ও চ্যালেঞ্জিং কার্যক্রম। এই সাফল্য সরকারের শিক্ষা-বান্ধব নীতি ও প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে অটল প্রতিশ্রুতির সুস্পষ্ট বহিঃপ্রকাশ। এ সাফল্য প্রাথমিক শিক্ষাব্যবস্থার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে বলে আশা করা হচ্ছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে এনসিপি
ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে এনসিপি

জুলাই সনদ ইস্যুতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি দল। শনিবার (২৫ অক্টোবর) সকাল সোয়া ১০টার Read more

মাদক সেবন করে নাচানাচি: মুচলেকায় ৩৭ জনের মুক্তি
মাদক সেবন করে নাচানাচি: মুচলেকায় ৩৭ জনের মুক্তি

কিশোরগঞ্জের ইটনা হাওরে যৌথ বাহিনীর অভিযানে ৪৬ পিস ইয়াবা এবং ব্যবহারিত খালি ১৯টি বিদেশী মদের বোতলসহ কিশোর গ্যাংয়ের ৩১ জন Read more

ডাকসুর ভিপি প্রার্থী জালালের জামিন নামঞ্জুর
ডাকসুর ভিপি প্রার্থী জালালের জামিন নামঞ্জুর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্রভাবে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করা শিক্ষার্থী জালাল আহমদকে হত্যাচেষ্টা মামলায় কারাগারে Read more

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু
সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু

জেলার উল্লাপাড়ায় বাস ও মিশুকের মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মিশুকের চালকসহ আরও এক যাত্রী গুরুতর Read more

নির্বাচন নিয়ে টালবাহানা বন্ধ করে তারিখ দিন ঘোষণা করুন: ফারুক
নির্বাচন নিয়ে টালবাহানা বন্ধ করে তারিখ দিন ঘোষণা করুন: ফারুক

নির্বাচন যতই বিলম্বিত হচ্ছে, ততই অপশক্তিরা আবারও একত্রিত হচ্ছে। তাই কারো কথায় নির্বাচন নিয়ে টালবাহানা না করে আজকেই নির্বাচনের তারিখ Read more

সচেতনতা-টিকাদানে টাইফয়েড সম্পূর্ণ নিয়ন্ত্রণ সম্ভব: স্বাস্থ্য উপদেষ্টা
সচেতনতা-টিকাদানে টাইফয়েড সম্পূর্ণ নিয়ন্ত্রণ সম্ভব: স্বাস্থ্য উপদেষ্টা

সচেতনতা আর টিকাদানের মাধ্যমে টাইফয়েড সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করা সম্ভব। ক্যাম্পেইনের মাধ্যমে দেশে টাইফয়েডে মৃত্যুর ঘটনা বন্ধ করা সম্ভব বলেও জানিয়েছেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন