নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে এক কিশোরের মৃত্যু হয়েছে। তার নাম আরাফাত শেখ (১৪)। তিনি লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের হলদাহ গ্রামের প্রবাসী মোস্তাক শেখের ছেলে। সে মৃগী রোগে আক্রান্ত ছিলেন। আজ রবিবার (২৭ জুলাই) বিকাল ৫টার দিকে ঘটনাটি ঘটে।পুকুরের পানিতে ডুবে কিশোরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নলদী ইউনিয়ন ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবু তালেব মোল্যা।এ বিষয়ে ইউপি সদস্য আবু তালেব মোল্যা বলেন, ‘রবিবার বিকালের দিকে বাড়ির পাশের পুকুরের পাশ দিয়ে হাঁটতে গরু আনতে যায় আরাফাত। যাবার সময় হঠাৎ মৃগী রোগ দেখা দিলে পরিবারের সবার অগোচরে পুকুরে পড়ে যায়। পরে খোঁজাখুঁজির পর তাকে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে নড়াইল আধুনিক সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।’এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিলেটে নিলামে উঠছে সাদাপাথর
সিলেটে নিলামে উঠছে সাদাপাথর

সিলেট সদর উপজেলায় জব্দকৃত প্রায় ৬১,৯০০ ঘনফুট ভাঙা সাদাপাথর নিলামে তুলতে যাচ্ছে সরকারের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন খনিজ Read more

তারেক রহমানের সঙ্গে দেশে আসছে পোষা বিড়াল ‘জেবু’
তারেক রহমানের সঙ্গে দেশে আসছে পোষা বিড়াল ‘জেবু’

আগামী ২৫ ডিসেম্বর দেশে ফেরার কথা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। তার আগমন ঘিরে ইতোমধ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন Read more

নারায়ণগঞ্জে ভাড়া নিয়ে তর্ক, ধাক্কায় বাড়িওয়ালার মৃত্যু
নারায়ণগঞ্জে ভাড়া নিয়ে তর্ক, ধাক্কায় বাড়িওয়ালার মৃত্যু

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের পাইনাদি নতুন মহল্লার এক ভাড়াটিয়ার বিরুদ্ধে বাড়ির মালিককে হত্যার অভিযোগ উঠেছে। সংশ্লিষ্টরা বলছেন, পাওনা ভাড়া নিয়ে তর্কের জেরে Read more

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২৫ কিলোমিটার জুড়ে তীব্র যানজট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২৫ কিলোমিটার জুড়ে তীব্র যানজট

শারদীয় দুর্গাপূজার টানা চার দিনের ছুটিকে কেন্দ্র করে রাজধানী ও আশপাশ থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে গ্রামের পথের মানুষের ঢল নেমেছে। Read more

অবাধে আড়িয়াল খাঁ নদীতে ইলিশ শিকার!
অবাধে আড়িয়াল খাঁ নদীতে ইলিশ শিকার!

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বরিশালের মুলাদী ও গৌরনদী উপজেলার সীমান্তবর্তী আড়িয়াল নদীর মিয়ারচর অংশে অবাধে ইলিশ শিকার করছেন অসাধু জেলেরা। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন