নওগাঁর ধামইরহাটে কৃষকের রোপা-আমন ধান ক্ষেতে ক্ষতিকারক কীটনাশক স্প্রে প্রয়োগে ধানগাছ পুড়িয়ে ফেলার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার খেলনা ইউনিয়নের গুন নামক গ্রামে। এতে ওই কৃষকের প্রায় তিন লাখ বিশ হাজার টাকা ক্ষতি হয়। এ বিষয়ে ভুক্তভোগী কৃষক বিষয়টির সুষ্টু বিচারের আশায় ধামইরহাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।ধামইরহাট থানার অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার গুন গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে আবু সাইদ (৫০) গ্রামের দক্ষিণ ও উত্তর পূর্ব মাঠে দুই একর ৮৪ শতাংশ জমিতে আমন ধান রোপন করেন। বর্তমানে ধানগাছ থেকে শীষ বের হয়ে মাথা হেলে পড়েছে। আগামী দুই/তিন সপ্তাহের মধ্যে ধান পাকতে শুরু করতো।কিন্ত গত ৩১ অক্টোবর দিবাগত ভোররাতে দুর্বৃত্তরা দক্ষিণ মাঠে এক একর ২৩ শতাংশ জমিতে এবং পরবর্তীতে গত ৫ নভেম্বর ভোর রাতে দক্ষিণ মাঠের ৬২ শতাংশ জমি এবং উত্তর পূর্ব মাঠের এক একর ৬১ শতাংশ জমির আমন ধান গাছে ক্ষতিকর আগাছানাশক স্প্রে করে। এতে ধান গাছগুলো সোনালী বর্ণ আকার ধারণ করে মরে যাচ্ছে। এতে ওই কৃষকের প্রায় তিন লাখ বিশ হাজার টাকার ক্ষতি সাধিত হয়।এ ব্যাপারে গত ৫ নভেম্বর রাতে কৃষক আবু সাইদ বাদী হয়ে ধামইরহাট থানায় গুন গ্রামের মফিজ উদ্দীনসহ ১৬ জনকে আসামি করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।উল্লেখ্য, একই গ্রামের মৃত সফি উদ্দিনের ছেলে মো. মফিজ উদ্দিনের সঙ্গে ওই জমি নিয়ে আদালতে মামলা ছিল। সম্প্রীতি আদালত থেকে ওই মামলার রায় আবু সাইদ এর পক্ষে ঘোষনা করা হয়।ধামইরহাট থানার পরিদর্শক (তদন্ত) মো. নাজমুল হুদা বলেন, ‘এ ব্যাপারে কৃষকের পক্ষ থেকে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। পুলিশের একজন কর্মকর্তা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অবৈধভাবে দেশে ফেরার পথে জৈন্তাপুর সীমান্তে চার শিশুসহ ১৮ বাংলাদেশি আটক
অবৈধভাবে দেশে ফেরার পথে জৈন্তাপুর সীমান্তে চার শিশুসহ ১৮ বাংলাদেশি আটক

সিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে পাসপোর্ট ও বৈধ কাগজপত্র ছাড়া ভারত থেকে দেশে প্রবেশের সময় চার শিশুসহ ১৮ বাংলাদেশিকে আটক করেছে Read more

স্রোতের মতো আসছে মানুষ, কানায় কানায় পূর্ণ সোহরাওয়ার্দী উদ্যান
স্রোতের মতো আসছে মানুষ, কানায় কানায় পূর্ণ সোহরাওয়ার্দী উদ্যান

ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানিয়ে আয়োজিত ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে অংশ নিতে  লাখো মানুষ এখন সোহরাওয়ার্দী উদ্যানের পথে। অনুষ্ঠান শুরু Read more

ভুটানের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
ভুটানের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

এএফসি এশিয়ান কাপের বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ। ফলে প্রস্তুতি ম্যাচের আগে Read more

বিমানবন্দরে সৌদি প্রবাসীর ঘুষের অভিযোগ ভাইরাল, যা বললো বেবিচক
বিমানবন্দরে সৌদি প্রবাসীর ঘুষের অভিযোগ ভাইরাল, যা বললো বেবিচক

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক সৌদিপ্রবাসী যাত্রীর কাছে ঘুস দাবির অভিযোগের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ Read more

রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে প্রথম দিনে ৪২ আপিল
রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে প্রথম দিনে ৪২ আপিল

রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে আজ থেকে নির্বাচন কমিশনে আপিল আবেদন শুরু হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) প্রথমদিন আগারগাঁওয়ের নির্বাচন ভবনে Read more

নান্দাইলে পাট ক্ষেতের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা
নান্দাইলে পাট ক্ষেতের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা

ময়মনসিংহের নান্দাইলে পাট ক্ষেতের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। ক্ষেতের আগাছা পরিষ্কার, নিড়ানি ও সার প্রয়োগ করছেন কৃষকরা।সোনালি আঁশ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন