বান্দরবানে পর্দা ও নিকাব পরিধান করার কারণে  জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কর্তৃক  অন্তঃসত্ত্বা এক নারী শিক্ষিকাকে হেনস্তা, অপমান ও মানসিক নির্যাতনের করার অভিযোগে মানববন্ধন করেছে সচেতন নাগরিকেরা।আজ মঙ্গলবার(২৯ এপ্রিল) সকাল ১০ টায় বান্দরবান সদরের শহীদ আবু সাঈদ চত্বরের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।গতকাল সোমবার (২৮ এপ্রিল) সকালে জেলার রেইছা এলাকায় অবস্থিত বান্দরবান বেসিক ট্রেনিং অন প্রাইমারি টিচার্সের ভাইভা পরীক্ষায় নিকাব পরে অংশগ্রহণ করায় এক শিক্ষিকাকে লাঞ্ছিত করার অভিযোগ উঠে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জল হোসেন খানের বিরুদ্ধে। এই ঘটনায় জেলা জুড়ে   প্রাথমিক শিক্ষা কর্মকর্তার উপর   ক্ষোভ ছড়িয়ে পড়ে।মানববন্ধনে বক্তারা বলেন,বান্দরবান জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জল হোসেন খান এক নারী শিক্ষিকাকে নিকাব পড়া নিয়ে হেনস্তা করার পাশাপাশি অপমান ও মানসিক নির্যাতন করেছে,যা খুবই দু:খজনক।জুলাই অভ্যুত্থানের মাধ্যমে   বৈষম্য মুক্ত নতুন বাংলাদেশে  এমন আচরণ পুরো জাতির জন্য লজ্জাজনক। এসময় বক্তারা নারীর প্রতি কুরুচিকর মন্তব্য করায় জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোফাজ্জল হোসেন খানকে অবিলম্বে চাকুরী থেকে বরখাস্ত করে দৃষ্টান্তমুলক শাস্তি প্রদানের দাবি জানান।মানববন্ধনে উপস্থতি থেকে বক্তব্য প্রদান করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বান্দরবান প্রতিনিধি আসিফ ইকবাল, হাবিব আল মাহমুদ, মো.হাবিবুল্লাহ আফফান, রুমানা আক্তারসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাকিস্তান একদিন ভারতে তেল রপ্তানি করবে: ডোনাল্ড ট্রাম্প
পাকিস্তান একদিন ভারতে তেল রপ্তানি করবে: ডোনাল্ড ট্রাম্প

ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এই ঘোষণার মাত্র কয়েক ঘন্টা পরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, Read more

হাদি হত্যা মামলায় পুনঃতদন্ত প্রতিবেদন দাখিল ফের পেছাল
হাদি হত্যা মামলায় পুনঃতদন্ত প্রতিবেদন দাখিল ফের পেছাল

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৯ এপ্রিল দিন ঠিক Read more

শ্রীপুরে নারীর প্রেমে নারী, মারুফাকে না পেলে বিষ খাবো: স্বপ্না
শ্রীপুরে নারীর প্রেমে নারী, মারুফাকে না পেলে বিষ খাবো: স্বপ্না

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা উত্তর পাড়ার রফিক মিয়ার ভাড়া বাড়িতে রবিবার (২৫ মে) এক ব্যতিক্রমধর্মী ও চাঞ্চল্যকর ঘটনা ঘটছে। দুই Read more

মাদারীপুরে ডাকাতির সময় আ.লীগ কর্মী আটক
মাদারীপুরে ডাকাতির সময় আ.লীগ কর্মী আটক

মাদারীপুরের শিবচরে গরু ডাকাতির সময় হাতেনাতে ধরা পড়েছেন শাহিন সরকার (৫৫) নামে এক আওয়ামী লীগ কর্মী। তাকে পুলিশে সোপর্দ করার Read more

আন্দোলন করলে বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে সরকারি চাকরিজীবীদের
আন্দোলন করলে বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে সরকারি চাকরিজীবীদের

সরকারি কোনো চাকরিজীবী আন্দোলন করে অন্য সরকারি কর্মচারীর কাজে বাধা দিলে বা কাজ থেকে বিরত রাখলে, তাকে চাকরি থেকে বরখাস্ত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন