গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ শেষে কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের হামলার প্রতিবাদে কিশোরগঞ্জের ভৈরব-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।বুধবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে জেলার বড়পুল মোড়ে ভৈরব-ময়মনসিংহ রাস্তায় টায়ারে আগুন জ্বালিয়ে ব্লকেড কর্মসূচি পালন করা হয়েছে। এ সময় ভৈরব-ময়মনসিংহ রোডে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।সরেজমিনে দেখা যায়, গোপালগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে বিকেলে আন্দোলনকারীরা জেলা শহরের কালীবাড়ি মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু করে। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বড়পুল মোড়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এ সময় নানা ধরনের প্রতিবাদী স্লোগান দেন তারা। এর ৩৫ মিনিট পর আন্দোলনকারীরা কর্মসূচি সমাপ্ত ঘোষণা করে সড়ক ছেড়ে দেন।এ সময় ‘গোপালগঞ্জে হামলা কেন, প্রশাসন জবাব চাই,’ ‘কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপদাদার,’ ‘সারা বাংলায় খবর দে, আওয়ামী লীগের কবর দেয়,’ ‘জুলাইয়ের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার,’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায় আন্দোলনকারীদের।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার সদস্য সচিব ফয়সাল প্রিন্স বলেন, ‘গোপালগঞ্জে জুলাই যোদ্ধাদের ওপর আওয়ামী লীগ সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে ব্লকেড কর্মসূচি চলছে। আমরা দেখেছি গোপালগঞ্জে পুলিশ নিরব দর্শকের ভূমিকা পালন করেছে। আমরা বলতে চাই ছাত্র জনতা এখনো রাজপথ ছেড়ে যায়নি।’বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার আহ্বায়ক ইকরাম হোসেন বলেন, ‘গোপালগঞ্জে এনসিপির কর্মসূচি ঘিরে আওয়ামী ফ্যাসিবাদ আবার অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করেছে। তার মধ্যে আবার কেন্দ্রীয় নেতৃবৃন্দের গাড়িতে হামলা করে। নেতৃবৃন্দের আঘাত করার চেষ্টা করেছে। গোপালগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপার এর দায় নিতে হবে। এসব করে কোনোভাবে এনসিপির নেতাকর্মীদের দমানো যাবে না। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমাদের এ অবস্থান।’প্রসঙ্গত, গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ শেষে ফিরে যাওয়ার সময় সড়ক অবরোধ করে কেন্দ্রীয় নেতাকর্মীদের গাড়িবহরে হামলা চালায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে জেলা শহরের লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় পুলিশ বাধা দিতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ট্রাম্পের হেলিকপ্টারে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ
ট্রাম্পের হেলিকপ্টারে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ

যুক্তরাজ্যের আকাশে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে বহনকারী ‘মেরিন ওয়ান’ হেলিকপ্টার যান্ত্রিক সমস্যার কারণে জরুরি অবতরণ Read more

এবার খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধ
এবার খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধ

খুলনার সার্জিক্যাল এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা মোতালেব শিকদারকে গুলি করেছে দুর্বৃত্তরা।আজ সোমবার (২২ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে এ Read more

নির্বাচনের সুস্পষ্ট ঘোষণা না আসায় বিএনপি হতাশ: ড. মোশাররফ
নির্বাচনের সুস্পষ্ট ঘোষণা না আসায় বিএনপি হতাশ: ড. মোশাররফ

সরকারের পক্ষ থেকে জাতীয় নির্বাচনের সুস্পষ্ট ঘোষণা না আসায় হতাশা প্রকাশ করেছে বিএনপি। ডিসেম্বরের মধ্যে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি জাতীয় Read more

পুঠিয়ায় পরিত্যক্ত মর্টারশেল উদ্ধার
পুঠিয়ায় পরিত্যক্ত মর্টারশেল উদ্ধার

রাজশাহীর পুঠিয়া উপজেলার সৈয়দপুর (ঋষিপাড়া) থেকে উদ্ধার করা অবিস্ফোরিত একটি মর্টার শেল নিষ্ক্রিয় করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোম ডিসপোজাল Read more

পঞ্চগড়ে হোমিও চিকিৎসককে জরিমানা
পঞ্চগড়ে হোমিও চিকিৎসককে জরিমানা

পঞ্চগড়ে হোমিও চিকিৎসার আড়ালে ফুড সাপ্লিমেন্টকে ওষুধ হিসেবে বিক্রির অভিযোগে সত্যেন্দ্রনাথ রায় নামের এক হোমিও চিকিৎসককে ৪০ হাজার টাকা জরিমানা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন