বান্দরবানের একটি আবাসিক হোটেল থেকে পর্যটকের ৪ লাখ টাকার মালামাল চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পর্যটক মো. শাহাদাত ভুঁইয়া বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন।শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে বিষয়টি জানাজানি হয়।ক্ষতিগ্রস্ত পর্যটক মো. শাহাদাত ভুঁইয়া (২৭) কুমিল্লার চৌদ্দগ্রাম মহারং এলাকার মো. শাহজাহান ভুঁইয়ার ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৪ জানুয়ারি বিকেলে বান্দরবান পৌরসভার কানাপাড়া এলাকায় অবস্থিত হোটেল ক্লাউডিতে রুম ভাড়া নেন পর্যটক মো. শাহাদাত ভুঁইয়া ও তার স্ত্রী। পরদিন, ১৫ জানুয়ারি, জেলার বিভিন্ন পর্যটন কেন্দ্র ঘুরে তারা হোটেলে ফেরত আসেন। সেখানে তার স্থানীয় দুইজন বন্ধু সাক্ষাৎ করতে আসেন। বন্ধুরা চলে গেলে তারা ঘুমিয়ে পড়েন। পরে রাত তিনটার দিকে হঠাৎ মশার উপদ্রবে ঘুম ভেঙে গেলে বুঝতে পারেন—একটি আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স, একটি রেডমি ৯ প্রো, একটি আইটেল এস টুয়েন্টি প্লাস, একটি লেনোভো এল-১৪ ল্যাপটপ এবং একটি ডায়মন্ডের এনগেজমেন্ট রিং চুরি হয়ে গেছে, যার বাজারমূল্য প্রায় ৪ লাখ টাকা।মো. শাহাদাত ভুঁইয়া বলেন, বিষয়টি হোটেল কর্তৃপক্ষকে জানালে তারা হোটেলটির তিন দিকের সিসিটিভি ফুটেজ দেখালেও যেদিক দিয়ে চুরির ঘটনা ঘটেছে, সেই দিকের ফুটেজ দেখাতে পারেনি। এ ঘটনায় হোটেল কর্তৃপক্ষ কোনো ধরনের দায়ভার না নেওয়ায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। হোটেলে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত না করায় তিনি ক্ষোভ প্রকাশ করেন।হোটেল ক্লাউডির অংশীদার মাহাবুল আলম মাহি বলেন, চুরির ঘটনায় রাত তিনটার দিকে ম্যানেজারের ফোন থেকে তাকে জানানো হয়। তিনি জানান, ভুক্তভোগীকে আইনি পদক্ষেপ গ্রহণে সহায়তা করা হয়েছে। প্রশ্নের জবাবে হোটেল পরিচালনার জন্য পরিবেশ অধিদপ্তর ও পর্যটন মন্ত্রণালয়ের অনুমোদন নেওয়া হয়েছে কিনা—এ বিষয়ে তার জানা নেই বলে জানান। এসব বিষয়ে তার অন্য অংশীদার জানেন বলেও উল্লেখ করেন তিনি।বান্দরবান সদর থানার উপ-পরিদর্শক ওবায়দুল আলম রেশাদ বলেন, এ সংক্রান্ত একটি অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বকাপে খেলতে অস্বীকৃতি জর্ডানের
ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বকাপে খেলতে অস্বীকৃতি জর্ডানের

অনূর্ধ্ব-১৯ বাস্কেটবল বিশ্বকাপে ইসরায়েলের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানিয়েছে জর্ডান। টুর্নামেন্টে নিজেদের নির্ধারিত ম্যাচে এ অস্বীকৃতি জানিয়েছে দলটি। এর ফলে নিয়ম Read more

উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩
উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩

ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় ৩ জন নিহতের তথ্য নিশ্চিত হওয়া Read more

জামায়াতের সঙ্গে জোটের কারণ জানালো এনসিপি
জামায়াতের সঙ্গে জোটের কারণ জানালো এনসিপি

আসন্ন নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও সমমনা ৮ দলের সঙ্গে জোটভুক্ত হয়েছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি। রবিবার (২৮ ডিসেম্বর) Read more

ইসরায়েলের সেনা ঘাঁটিতে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা
ইসরায়েলের সেনা ঘাঁটিতে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা

ফিলিস্তিনিদের সমর্থনে ইসরাইলি দখলকৃত এলাকায় সফল ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী।শুক্রবার (১২ সেপ্টেম্বর) আল-মাসিরাহ টিভিতে প্রচারিত এক Read more

গোপালগঞ্জে নিরীহদের হয়রানি না করার অনুরোধ জেলা বিএনপির
গোপালগঞ্জে নিরীহদের হয়রানি না করার অনুরোধ জেলা বিএনপির

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ও সমাবেশ ঘিরে সহিংসতার ঘটনায় দায়ের করা মামলায় নিরীহ সাধারণ মানুষকে হয়রানি না করার Read more

মিক্সার ট্রাকের ধাক্কায় আনসার সদস্য নিহত
মিক্সার ট্রাকের ধাক্কায় আনসার সদস্য নিহত

কুমিল্লার বুড়িচং উপজেলায় রোডস অ্যান্ড হাইওয়ের একটি মিক্সার ট্রাকের ধাক্কায় শাহআলম ভূঁইয়া (৫৫) নামে এক আনসার সদস্য নিহত হয়েছেন। রবিবার (১৫ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন