জুলাই গণঅভ্যুত্থান দিবসে মঙ্গলবার (৫ আগস্ট) দেশের সর্ববৃহৎ বেনাপোল পেট্রাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানিসহ বন্দর ও কাস্টমসের কার্যক্রম বন্ধ থাকবে। তবে দু’দেশের মধ্যে পাসপোর্টযাত্রী যাতায়াত অন্যান্য দিনের মতো স্বাভাবিক থাকবে।বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল সিএন্ডএফ এজেন্টস স্টাফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান।তিনি বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থান দিবসে সরকারি ছুটি থাকায় মঙ্গলবার বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত হতে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী বুধবার (৬ আগস্ট) সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি বাণিজ্যসহ বন্দর ও কাস্টমসের কার্যক্রম সচল হবে।’বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন মুন্সি বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও দু’দেশের ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।’বেনাপোল স্থল বন্দরের উপ পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার জানান, ‘মঙ্গলবার সরকারি ছুটি থাকায় বন্দরে পণ্য খালাসসহ আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। বুধবার (৬ আগস্ট) সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে। তবে বেনাপোল বন্দরে পণ্য খালাস করা খালি ভারতীয় ট্রাক ফিরে যেতে পারবে।’উল্লেখ্য, প্রতিদিন বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে ৪০০ থেকে ৪৫০ ট্রাক বিভিন্ন ধরনের পণ্য আমদানি করা হয়ে থাকে। ভারতে রপ্তানি হয় ১৫০ থেকে ২০০ ট্রাক পণ্য। আমদানি বাণিজ্য থেকে প্রতিদিন সরকারের রাজস্ব আসে প্রায় ৪০ কোটি টাকা।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এশিয়া কাপ দল নিয়ে সন্তুষ্ট রাজিন সালেহ
এশিয়া কাপ দল নিয়ে সন্তুষ্ট রাজিন সালেহ

এশিয়া কাপের জন্য এরই মধ্যে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত এ দলে দীর্ঘ ৩ বছর Read more

নারায়ণগঞ্জে হাসপাতালে অভিযান, ১৫ দালাল আটক
নারায়ণগঞ্জে হাসপাতালে অভিযান, ১৫ দালাল আটক

নারায়ণগঞ্জ শহরের খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে র‍্যাব ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে নারীসহ ১৫ দালালকে আটক করা হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) Read more

কুষ্টিয়ায় মোটরসাইকেল রেসিং করতে গিয়ে প্রাণ গেল দুই যুবকের
কুষ্টিয়ায় মোটরসাইকেল রেসিং করতে গিয়ে প্রাণ গেল দুই যুবকের

কুষ্টিয়া- পাবনা হাইওয়ে সড়কে মোটরসাইকেল রেসিং করতে গিয়ে পিকআপ ভ্যানের সঙ্গে ধাক্কায় দুই বন্ধু নিহত হয়েছেন। শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যায় কুষ্টিয়ার Read more

পরের বিশ্বকাপেও মেসিকে দেখতে চান রোনালদো
পরের বিশ্বকাপেও মেসিকে দেখতে চান রোনালদো

কাতার বিশ্বকাপ জেতার পর অনেকেই ধারণা করেছিলেন লিওনেল মেসি অবসর নেবেন। তবে সে পথে হাঁটেননি মেসি। দেশের হয়ে নিয়মিত খেলে Read more

‘আগে ঘটনা ঘটলে মানুষ প্রতিরোধ করতো, এখন ভিডিও করতে ব্যস্ত’
‘আগে ঘটনা ঘটলে মানুষ প্রতিরোধ করতো, এখন ভিডিও করতে ব্যস্ত’

আমরা জাতি হিসেবে অসহিষ্ণু হয়ে গিয়েছি। আগে কোনও ঘটনা ঘটলে প্রতিরোধ করা হতো। আজকাল বিষয়টি কমে গেছে। কোনও ঘটনা ঘটলে Read more

মালয়েশিয়ায় বিদেশি কর্মীদের জন্য কঠোর নিয়ম: দক্ষ জনশক্তি হারানোর শঙ্কা
মালয়েশিয়ায় বিদেশি কর্মীদের জন্য কঠোর নিয়ম: দক্ষ জনশক্তি হারানোর শঙ্কা

মালয়েশিয়ায় অবস্থানরত বিদেশি কর্মীদের জন্য নতুন করে কঠোর নিয়ম আরোপ করেছে দেশটির সরকার। সরকারের এই কঠোর অবস্থানের ফলে মালয়েশিয়ার শ্রমবাজারে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন