কুমিল্লার মুরাদনগরে অমানুষিক নির্যাতনের পর ৬ বছরের এক শিশুকে হত্যার অভিযোগে তার চাচাত ভাইকে আটক করেছে পুলিশ। শুক্রবার(১৬ জানুয়ারি) সকালে মুরাদনগর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের মোচাগড়া গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটে।নিহত শিশুর নাম নিছা মনি। সে ওই গ্রামের শরীফ মিয়ার মেয়ে। অভিযুক্ত ঘাতক রাসেল রবি মিয়ার ছেলে এবং নিহত শিশুর চাচাত ভাই।স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে রাসেল শিশু নিছা মনিকে খাবারের প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে বের করে একটি নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে তাকে অমানুষিক নির্যাতন করা হয়। শিশুটির চিৎকার থামাতে একপর্যায়ে তার গলা চেপে ধরে হত্যা করা হয়। পরে হাত-পা ও মুখ বেঁধে বাড়ির পাশেই পরিত্যক্ত একটি সেপটিক ট্যাংকের ভেতরে মরদেহ ফেলে দেয় ঘাতক।শিশুটি নিখোঁজ হওয়ার পর পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। এ সময় রাসেলও তাদের সঙ্গে শিশুটিকে খোঁজার ভান করে এবং এলাকায় মাইকিং করার পরামর্শ দেয়। তবে তার আচরণ সন্দেহজনক মনে হলে এলাকাবাসী তাকে জিজ্ঞাসাবাদ করে। একপর্যায়ে সে হত্যার কথা স্বীকার করে। পরে উত্তেজিত জনতা তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।শিশুর দাদি ও পরিবার জানান, তাদের মধ্যে কোনো পারিবারিক বিরোধ ছিল না। নিখোঁজের প্রায় এক ঘণ্টা পর বাড়ির পাশের সেপটিক ট্যাংকের ভেতর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। ট্যাংকের ঢাকনা খোলা থাকায় দ্রুত মরদেহটির সন্ধান পাওয়া যায়। তাঁরা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি দাবি করেন।খবর পেয়ে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান জামিল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। পরে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।এ বিষয়ে ওসি মো. হাসান জামিল বলেন, “শিশু নিছা মনি হত্যার ঘটনায় একজনকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রথম ‘বিটকয়েন রিজার্ভ’ গঠনের ঘোষণা পাকিস্তানের
প্রথম ‘বিটকয়েন রিজার্ভ’ গঠনের ঘোষণা পাকিস্তানের

পাকিস্তান ‍সম্প্রতি অর্থনৈতিক ও প্রযুক্তিগত রূপান্তরের পথে এক সাহসী পদক্ষেপ নিয়েছে। বৃহস্পতিবার দেশটির ইতিহাসে প্রথম কৌশলগত বিটকয়েন রিজার্ভ গঠনের ঘোষণা Read more

দেশে করোনায় একদিনে প্রাণ গেল ৫ জনের
দেশে করোনায় একদিনে প্রাণ গেল ৫ জনের

সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে আজ পর্যন্ত ১৬ জনের মৃত্যু Read more

বাংলাদেশে অনেক কাজ করতে চাই : সুস্মিতা চ্যাটার্জি
বাংলাদেশে অনেক কাজ করতে চাই : সুস্মিতা চ্যাটার্জি

কলকাতার অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়। এবারই তার ঢাকাই সিনেমায় অভিষেক হয়েছে। ঈদে মুক্তি পাওয়া 'রাক্ষস' সিনেমায় সিয়াম আহমেদের বিপরীতে অভিনয় করেছেন Read more

ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে দেওয়া হবে না: নেতানিয়াহু
ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে দেওয়া হবে না: নেতানিয়াহু

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে সৈন্য প্রত্যাহার করা হচ্ছে না এবং ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার যেকোনও উদ্যোগ বলপ্রয়োগ করে হলেও ঠেকানো Read more

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করল আমিরাত
ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করল আমিরাত

মধ্যপ্রাচ্যে চলতি বছরে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির জ্যোতির্বিজ্ঞানের পূর্বাভাস অনুযায়ী, মে মাসের শেষার্ধে অর্থাৎ Read more

ফ্রি ইন্টারনেট ডে ১৮ জুলাই, যেভাবে পাবেন ১ জিবি ডেটা
ফ্রি ইন্টারনেট ডে ১৮ জুলাই, যেভাবে পাবেন ১ জিবি ডেটা

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আগামীকাল শুক্রবার (১৮ জুলাই) 'ফ্রি ইন্টারনেট ডে' পালন করতে যাচ্ছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। এ উপলক্ষে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন