রাজশাহীর বাঘা উপজেলায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে। সোমবার (২৬ মে) রাতে উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালিত হয়।আড়ানী চকসিংগা গ্রামে অভিযান চালিয়ে নিমাই মন্ডলের ছেলে সুমন মন্ডল (২৫) এবং জফির উদ্দিনের ছেলে জুয়েল মাহমুদ ওরফে জিয়াকে (৪৪) গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।অপরদিকে, গোপন সংবাদের ভিত্তিতে ঝিনা সরদারপাড়া (নূরনগর) গ্রামে অভিযান চালিয়ে আলম হোসেনের ছেলে টনি ইসলাম (১৯) এবং খাগড়বাড়িয়া গ্রামের লিয়াকত আলীর ছেলে লামিমুল ইসলাম ওরফে মৃদুল (১৭) কে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে।বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছাদুজ্জামান জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা রুজু করে মঙ্গলবার (২৬ মে) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বড় ভাইয়ের পর এবার ছোট ভাই খুন, আতঙ্কে পরিবার
বড় ভাইয়ের পর এবার ছোট ভাই খুন, আতঙ্কে পরিবার

যশোরের শীর্ষ সন্ত্রাসী ৩২ মামলার আসামি রমজান শেখ (৩৪) খুনের দেড় বছর পর খুন হয়েছেন ছোট ভাই সাগর শেখ (২৮)। Read more

মেহেরপুরে ভোক্তা অধিকারের অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা
মেহেরপুরে ভোক্তা অধিকারের অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা

মেহেরপুরের গাংনীতে নকল গুল ও নিষিদ্ধ নাইট ক্রিম বিক্রয়ের অপরাধে দুই ব্যবসায়ীকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।সোমবার (২৮ এপ্রিল) Read more

ইসরায়েলিদের রেস্তোরাঁ থেকে তাড়িয়ে দিলেন ম্যানেজার
ইসরায়েলিদের রেস্তোরাঁ থেকে তাড়িয়ে দিলেন ম্যানেজার

স্পেনের এক রেস্তোরাঁয় খেতে আসা ইসরায়েলিদের বের করে দিয়েছেন রেস্তোরাঁর ম্যানেজার। বুধবার (০৯ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ভিডিও ভাইরাল Read more

হিজাব নিয়ে কটাক্ষের রাজনীতি বাংলাদেশে চলবে না: রাকসু ভিপি
হিজাব নিয়ে কটাক্ষের রাজনীতি বাংলাদেশে চলবে না: রাকসু ভিপি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নবনির্বাচিত রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেছেন, ‘হিজাব নিয়ে কটাক্ষ করে রাজনীতি আর বাংলাদেশে চলবে না।’ যারা হিজাব Read more

বিজিবির ইতিহাসে রেকর্ড ৩ হাজার ২৩ জন নবীন সদস্যের শপথ গ্রহণ
বিজিবির ইতিহাসে রেকর্ড ৩ হাজার ২৩ জন নবীন সদস্যের শপথ গ্রহণ

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১০৪তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। বিজিবির ইতিহাসে রেকর্ড ৩ হাজারের অধিক নবীন সদস্য Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন