নাটোরের  লালপুরে কদিমচিলান ইউনিয়নের ২নং ওয়ার্ডে, বিএনপি থেকে ৩৪ জন কর্মী জামায়াত ইসলামে যোগদান করেছেন।সোমবার  (১৩ অক্টোবর ) বিকেল  উপজেলার কদিমচিলান ইউনিয়নের (২নং)ওয়ার্ড চৌষুডাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে  আনুষ্ঠানিক ভাবে যোগদান করেন সেখানকার স্থানীয় বিএনপি পন্থী কর্মী সমর্থকরা।জামায়াতে ইসলামি কদিমচিলান ইউনিয়নের আমীর মাওলানা রাহাবুল ইসলাম এর সভাপতিত্বে জামায়াতে ইসলামির  যুব ও প্রচার সম্পাদক রাকিবুল হাসান কাজলের সঞ্চালনায়,  উক্ত যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাটোর-১ লালপুর, বাগাতিপাড়া  আসনের জামায়াত ইসলামি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ। এসময় সেখানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামায়াত ইসলামি লালপুর উপজেলা শাখার সহকারী  সেক্রেটারি হাফেজ আফজাল হোসেন, লালপুর উপজেলার এসিস্ট্যান্ট সেক্রেটারি মোঃ মহসিন আলম সহ উপজেলা যুব জামায়াতের সভাপতি মাওলানা হামিদুল ইসলাম, লালপুর পূর্ব শাখর ছাত্রশিবিরের সভাপতি, মোঃ শরিফুল ইসলাম  কদিমচিলান ইউনিয়নের অঙ্গ সংগঠনের, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। নাটোর -১ লালপুর বাগাতিপাড়া আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ  বলেন, জামায়াতের ইসলামীর রাজনৈতিক আদর্শে অনুপ্রাণিত হয়ে মাদক, সন্ত্রাস, ঘুষ, দুর্নীতির বিরুদ্ধে এবং ইসলামী আইন ও শাসন ব্যবস্থা কায়েমের লক্ষ্যে বিএনপি থেকে প্রায় (৩৪) নেতাকর্মী স্বেচ্ছায়, জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।ওমর ফারুক খান / এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বরিশালে দাখিল পাশ ভুয়া ডাক্তার গ্রেফতার
বরিশালে দাখিল পাশ ভুয়া ডাক্তার গ্রেফতার

বরিশাল জেলার উজিরপুরে মাদ্রাসা থেকে দাখিল পাশ করে নিজেকে এমবিবিএস ডাক্তার দাবিদার সেই রেজাউল করিমকে অবশেষে গ্রেফতারের পর এক বছরের Read more

বাংলাদেশে আর কখনো মন্দির পাহারা দিতে হবে না: নাহিদ ইসলাম
বাংলাদেশে আর কখনো মন্দির পাহারা দিতে হবে না: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশে এক সময় সংখ্যালঘু, সংখ্যাগুরু—এই ধরনের ভেদাভেদের উপরে গিয়ে সবাই সমান হবে। Read more

গাজায় ইসরায়েলি হামলায় শিশু ও সাংবাদিকসহ নিহত আরও ১০৫
গাজায় ইসরায়েলি হামলায় শিশু ও সাংবাদিকসহ নিহত আরও ১০৫

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার সর্ববৃহৎ নগরকেন্দ্র দখলের লক্ষ্য নিয়ে ইসরায়েলের অব্যাহত হামলায় একদিনেই অন্তত ১০৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে শুধু Read more

জীবননগরে পুলিশের অভিযানে ৪ চোরাই মোটরসাইকেল উদ্ধার, আটক ২
জীবননগরে পুলিশের অভিযানে ৪ চোরাই মোটরসাইকেল উদ্ধার, আটক ২

জীবননগর থানা পুলিশ অভিযান চালিয়ে আন্তঃজেলা চোরচক্রের দু'জনকে গ্রেফতার করেছে এবং তাদের হেফাজত থেকে ৪টি মোটরসাইকেল উদ্ধার করেছে।  পুলিশ জানায়, জীবননগর Read more

স্ত্রীকে মারধর করতে নিষেধ করায় পাবনায় ভাইয়ের হাতে ভাই খুন
স্ত্রীকে মারধর করতে নিষেধ করায় পাবনায় ভাইয়ের হাতে ভাই খুন

স্ত্রীকে মারধর করতে নিষেধ করায় বড় ভাই আব্দুল ওহাব মন্ডল (৫০) কে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাই Read more

বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে গাড়ি থেকে পড়ে কিশোরের মৃত্যু
বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে গাড়ি থেকে পড়ে কিশোরের মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় চাচাতো বোনের বিয়েতে যাওয়ার সময় চলন্ত জিপ গাড়ি থেকে পড়ে মোহাম্মদ হাবিব (১২) নামের এক কিশোর প্রাণ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন