জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, সরকার হিলি স্থলবন্দর থেকে কোটি কোটি টাকার রাজস্ব আদায় করছে, যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। কিন্তু এখানে এসে আমি নিরাশ হয়েছি। এখানকার মানুষ বছরের পর বছর ধরে উন্নয়নবঞ্চিত একটি জনপদে বসবাস করছেন। বন্দরের রাস্তা ভালো নয়, রেলস্টেশনে আন্তনগর ট্রেন থামে না, হাসপাতালে কাঙ্খিত চিকিৎসকও নেই।বন্দরের রাস্তা দিয়ে চলতে গেলে মানুষের পেটের পাকস্থলীও নড়ে ওঠে। ঝুঁকিপূর্ণভাবে যানবাহন হেলে-দুলে চলে। বিগত দিনে রাজনৈতিক নেতা ও একটি সিন্ডিকেট লুটেপুটে খেয়েছে। তারা বন্দর এলাকায় কোনো উন্নয়ন করেনি। মানুষকে তারা ধোকা ও প্রতারণা করে কোটি কোটি লুটপাট করেছে। নেতা হওয়ার জন্য বড় বড় সার্টিফিকেট লাগে না। নেতা হতে হলে জনগণের ভাষা বুঝতে হয়, শ্রমিকের ভাষা বুঝতে হয়।মঙ্গলবার (২৭ মে) বেলা ৩টায় দিনাজপুরের হিলি স্থলবন্দরের চারমাথায় উপজেলা শাখা নাগরিক পার্টি এক পথসভা আয়োজন করে। সেখানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় কেন্দ্রীয়, জেলা ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।তিনি আরও বলেন, ‘আপনারা ভালো মানুষকে নির্বাচিত করবেন। তারা যে দলেরই লোক হোক না কেন। খারাপ মানুষদের ভোট দেবেন না। তাদের বয়কট করবেন। কারণ তারা টাকা দিয়ে ভোট কিনে আপনাদের সঙ্গে প্রতারণা করবে। আওয়ামী লীগ কখনোই ফিরবে না। তারা কোটি কোটি টাকা মনোনয়ন বানিজ্য করে প্রশাসনের মাধ্যমে তাদের লোককে জিতিয়ে দিয়েছে।’আগে গণহত্যার বিচার করতে হবে জানিয়ে তিনি বলেন, ‘জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন করতে হবে। আপনারা হিলি স্থলবন্দরসহ এলাকার সমস্যাগুলি নিয়ে ঢাকায় আসবেন, আমি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে যত দ্রুত সম্ভব সমাধান করার চেষ্টা করবো।’ পরে তিনি বেলা সাড়ে ৩টায় বিরামপুরের উদ্দেশ্যে রওনা দেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গায়ের রঙ কালো হওয়ায় স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যা, স্বামীর ফাঁসির আদেশ
গায়ের রঙ কালো হওয়ায়  স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যা, স্বামীর ফাঁসির আদেশ

স্ত্রীর গায়ের রং কালো হওয়ায় পুড়িয়ে মারার ঘটনায় আট বছর পর স্বামীর মৃত্যুদণ্ডের রায় দিয়েছে ভারতের রাজস্থানের উদয়পুরের একটি আদালত। Read more

আক্রান্ত হলে মার্কিন সামরিক লক্ষ্যবস্তু হামলার হুমকি দিল ইরান
আক্রান্ত হলে মার্কিন সামরিক লক্ষ্যবস্তু হামলার হুমকি দিল ইরান

দেশজুড়ে চলমান বিক্ষোভের জেরে যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে ইরান মার্কিন সামরিক ও নৌ লক্ষ্যবস্তুতে আঘাত হানবে বলে হুঁশিয়ারি দিয়েছে Read more

ঝড়ো বাতাসে ভেঙে পড়ল ‘স্ট্যাচু অব লিবার্টির’ রেপ্লিকা
ঝড়ো বাতাসে ভেঙে পড়ল ‘স্ট্যাচু অব লিবার্টির’ রেপ্লিকা

ব্রাজিলে ঝড়ো বাতাসে ভেঙে পড়েছে ‘স্ট্যাচু অব লিবার্টির’ রেপ্লিকা। সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে ভয়াবহ ঝড় আছড়ে পড়লে প্রায় ৪০ মিটার Read more

প্রেমিকার সঙ্গে আপসের শর্ত ভঙ্গের অভিযোগে ফের কারাগারে নোবেল
প্রেমিকার সঙ্গে আপসের শর্ত ভঙ্গের অভিযোগে ফের কারাগারে নোবেল

প্রেমিকার সঙ্গে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় আপসের শর্ত ভঙ্গের অভিযোগে কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর Read more

রায়পুরে কৃষিজমির মাটি কাটায় মোবাইল কোর্ট, ৮ লাখ টাকা জরিমানা
রায়পুরে কৃষিজমির মাটি কাটায় মোবাইল কোর্ট, ৮ লাখ টাকা জরিমানা

‎লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ২নং উত্তর চরবংশী ইউনিয়নের বিভিন্ন স্থানে অবৈধভাবে কৃষিজমির উপরিভাগের মাটি কাটার অভিযোগে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে Read more

পিএসজির গোল উৎসব, লিভারপুলের ‘লাস্ট মিনিট শো’
পিএসজির গোল উৎসব, লিভারপুলের ‘লাস্ট মিনিট শো’

চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুমে দারুণ শুরু পেয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। একই দিনে জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন