কৃষি গুচ্ছভুক্ত ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। এই পরীক্ষা ৯টি বিশ্ববিদ্যালয় কেন্দ্র এবং ১৩টি উপকেন্দ্রে একযোগে  বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত অনু‌ষ্ঠিত হয়।এ বছর মোট ৩ হাজার ৮৬৩টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৯৪ হাজার ২০ জন শিক্ষার্থী। ত‌বে এর মধ্যে ৯১ হাজার ৩৭ জন শিক্ষার্থী প্রবেশপত্র সংগ্রহ ক‌রে‌ছেন।বিশ্ব‌বিদ‌্যালয় ভি‌ত্তিক উপ‌স্থি‌তি হার যথাক্রমে-  বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৯০.৯৮ শতাংশ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ৮৭.৪৫ শতাংশ, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে ৮৮.২৫ শতাংশ , পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৬৬ শতাংশ, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে ৮৭.৩৪ শতাংশ,খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ৯৩.৮৫ শতাংশ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ৬৬.৪৫ শতাংশ, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৮৫.৬০ শতাংশ এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ৯৫.৬৫ শতাংশ ।রবিবার (১৩ এপ্রিল) বিকা‌লে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের জনসং‌যোগ ও প্রকাশনা দফত‌রের ভারপ্রাপ্ত প‌রিচালক মোহাম্মদ তৌ‌ফিকুল ইসলাম।তিনি আরও জানান, ভর্তি পরীক্ষা অত্যন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি । দেশের পরিস্থিতি স্বাভাবিক থাকলে আগামী ১৫ এপ্রিল ফলাফল প্রকাশ করা হবে।জানা গে‌ছে, কৃ‌ষি গু‌চ্ছে অংশগ্রহনকারী ৯‌টি বিশ্ববিদ্যালয়ভিত্তিক আসন সংখ্যা হলো—বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ১১১৬, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে ৪৩৫, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ৭০৫, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে ২৭৫, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ৫৮০, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ১৫০, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪২৩, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৯৯ এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ৮০টি।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ববিতে চাকরি স্থায়ী করণের দাবিতে কর্মচারীদের কর্মবিরতি
ববিতে চাকরি স্থায়ী করণের দাবিতে কর্মচারীদের কর্মবিরতি

চাকরি স্থায়ীকরণের দাবিতে তৃতীয় দিনের ন্যায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কর্মচারীরা কর্ম বিরতি পালন করেছে। একইসাথে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের গ্রাউন্ড ফ্লোরে Read more

মির্জাপুরে ৩৫ প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ
মির্জাপুরে ৩৫ প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

টাঙ্গাইলের মির্জাপুরে শারীরিক প্রতিবন্ধী ৩৫ জন নারী-পুরুষদের মধ্যে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। নতুন এসব হুইল চেয়ার শারীরিক চলাফেরার সহায়ক Read more

শ্রমিক বিক্ষোভে মহাসড়ক অবরোধ, সেনাবাহিনীর তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে
শ্রমিক বিক্ষোভে মহাসড়ক অবরোধ, সেনাবাহিনীর তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে

গাজীপুরের কালিয়াকৈরে শ্রমিক অসন্তোষের জেরে শনিবার (২৬ এপ্রিল) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন ইন্টারস্টপ কারখানার শ্রমিকরা। প্রায় এক ঘণ্টা ধরে Read more

বেনাপোলে গুণিজন সংবর্ধনা দিল ঢাকাস্থ বেনাপোল সমিতি
বেনাপোলে গুণিজন সংবর্ধনা দিল ঢাকাস্থ বেনাপোল সমিতি

যশোরের বেনাপোলের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের নবনির্বাচিত বিদ্যালয় পরিচালনা পর্ষদের পাঁচ (৫) সভাপতিকে সংবর্ধনা দিয়েছে ঢাকাস্থ বেনাপোল সমিতি।রবিবার (৮ জুন) বেনাপোল বাজারে Read more

যুক্তরাজ্যে ট্রেনে ভয়াবহ ছুরি হামলা: গুরুতর আহত ৯, গ্রেপ্তার ২
যুক্তরাজ্যে ট্রেনে ভয়াবহ ছুরি হামলা: গুরুতর আহত ৯, গ্রেপ্তার ২

যুক্তরাজ্যের একটি যাত্রীবাহী ট্রেনে ভয়াবহ ছুরি হামলার ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছেন ৯ জন। হামলা ঘটানোর অভিযোগে ২ জনকে Read more

টাঙ্গাইলে মহাসড়কে বাসে ভয়াবহ ডাকাতি, শ্লীলতাহানির অভিযোগ
টাঙ্গাইলে মহাসড়কে বাসে ভয়াবহ ডাকাতি, শ্লীলতাহানির অভিযোগ

টাঙ্গাইল-ঢাকা যমুনা সেতু মহাসড়কে বাস ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২০ মে) রাত সাড়ে ১১টা থেকে বুধবার ভোর সাড়ে ৫টা পর্যন্ত সশস্ত্র Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন