সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুরে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে চৌহালী থানা নৌ-পুলিশ।নিহত হাফিজুল ইসলাম হাফিজ (৩১) এনায়েতপুর থানা গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং বাঐখোলা গ্রামের কমল মুন্সীর ছেলে বলে জানা গেছে।সোমবার (২২ ডিসেম্বর) দুপুরের দিকে জালালপুর ইউনিয়নের পাড়ামোহনপুর এলাকায় যমুনা নদীর একটি ড্রেজার থেকে মরদেহটি উদ্ধার করা হয়।স্থানীয়রা জানান, হাফিজ নামে পরিচিত এই গণঅধিকার পরিষদ নেতা সহ কয়েকজন মিলে জালালপুর, আড়কান্দি ও পাড়ামোহনপুরসহ আশপাশের এলাকায় বালির ব্যবসা করে আসছিলেন।রোববার রাতে একটি ড্রেজারের বাল্কহেডের ইঞ্জিনের অংশে সহযোগীদের সঙ্গে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। সোমবার সকালে তার মৃত্যুর বিষয়টি জানাজানি হলে এনায়েতপুর থানা ও চৌহালী নৌ-পুলিশ ঘটনাস্থলে যায়।চৌহালী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফিরোজ উদ্দিন জানান, “নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। প্রাথমিকভাবে এটাকে স্বাভাবিক মৃত্যু মনে হচ্ছে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা চলছে। আমরা এখনও ঘটনাস্থলে রয়েছি।”এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইতালিতে পানিতে ডুবে বাংলাদেশি শিশুর মৃত্যু
ইতালিতে পানিতে ডুবে বাংলাদেশি শিশুর মৃত্যু

ইউরোপের দেশ ইতালিতে বাবা-মায়ের সঙ্গে ঘুরতে গিয়ে লেকের পানিতে ডুবে ১২ বছর বয়সী বাংলাদেশি শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) Read more

ফরিদপুরে আশ্রয়ণ প্রকল্পের ঘরে গৃহবধূর মরদেহ উদ্ধার
ফরিদপুরে আশ্রয়ণ প্রকল্পের ঘরে গৃহবধূর মরদেহ উদ্ধার

ফরিদপুরের সালথা উপজেলায় একটি আশ্রয়ণ প্রকল্পের সরকারি ঘর থেকে নাসিমা বেগম (৩৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (৩১ Read more

কালিয়াকৈরে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে দিনমজুর আটক
কালিয়াকৈরে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে দিনমজুর আটক

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মাটিকাটা এলাকায় ৯ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে কফিল উদ্দিন (৫০) নামে এক দিনমজুরকে আটক করেছে Read more

‘আ.লীগের ‌‌’কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা’ তুলে নেয়ার কথা বলেননি প্রধান উপদেষ্টা’
‘আ.লীগের ‌‌’কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা’ তুলে নেয়ার কথা বলেননি প্রধান উপদেষ্টা’

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্য ভুলভাবে প্রচার করে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক Read more

কালকিনিতে সালিশ বৈঠকে ফল ব্যবসায়ীকে কুপিয়ে জখম
কালকিনিতে সালিশ বৈঠকে ফল ব্যবসায়ীকে কুপিয়ে জখম

মাদারীপুরের কালকিনি উপজেলায় সালিশ বৈঠকে কথা-কাটাকাটির জেরে এক ফল ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। এ সময় Read more

ভুল রক্তে রোগীর মৃত্যু, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মৃত্যুসনদে শ্বাসকষ্ট
ভুল রক্তে রোগীর মৃত্যু, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মৃত্যুসনদে শ্বাসকষ্ট

 মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে শ্বাসকষ্টজনিত সমস্যায় চিকিৎসাধীন এক রোগীর দেহে "ও পজিটিভ " রক্তের পরিবর্তে "বি পজিটিভ " রক্ত পুশ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন