ঋতুর হিসাব বদলে দিয়ে গ্রীষ্মকালেই শীতকালীন সবজি চাষ—এ যেন এক নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে সিলেটের গোলাপগঞ্জে। আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় পলিশেড হাউজে টমেটো চাষ করে সফলতার স্বপ্ন বুনছেন উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের কৃষক শাহজাহান আহমদ টিপু।প্রচলিত চাষাবাদের গণ্ডি পেরিয়ে শাহজাহান আহমদ টিপু বেছে নিয়েছেন পলিশেড পদ্ধতি। এই পদ্ধতিতে নিয়ন্ত্রিত পরিবেশে মাচার মাধ্যমে টমেটো গাছ বড় করা হয়, যা গাছকে প্রাকৃতিক প্রতিকূলতা থেকে অনেকটাই সুরক্ষিত রাখে। ফলে রোগবালাই কমে আসে এবং উৎপাদন বাড়ে কয়েকগুণ।কৃষক শাহাজাহান আহমদ টিপু জানান, সরকারের সহযোগিতায় প্রায় ১৫ শতক জমির ওপর তিনি এই পলিশেড তৈরি করেছেন, যা সিলেটের আবহাওয়ার জন্য অত্যন্ত উপযোগী ও লাভজনক। তিনি সেখানে বারি-৮ জাতের টমেটো চাষ করছেন। চারা রোপণের মাত্র দুই মাসের মধ্যেই গাছে ফল ধরা শুরু হয় এবং এখনো ফলন অব্যাহত রয়েছে। প্রতিটি গাছ থেকে গড়ে প্রায় ১০০ কেজি টমেটো পাওয়া গেছে বলে জানান তিনি। আশা করছেন এখান থেকে আরও ফল আসবে।কৃষিতে লাভ নেই—এমন ধারণাকে ভুল প্রমাণ করে তিনি আরও বলেন, সঠিক পদ্ধতি ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ঋতুর সীমাবদ্ধতা কাটিয়ে চাষাবাদ করলে কৃষিতে অবশ্যই লাভবান হওয়া সম্ভব।উদ্যোগী এই কৃষকের প্রশংসা করে গোলাপগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাশরেফুল আলম বলেন, “শাহজাহান আহমদ টিপুর মতো কৃষকদের জন্য সরকারের সহযোগিতা অব্যাহত রয়েছে। আমরা দেখেছি তিনি পলিশেড পদ্ধতিতে বারি-৮ জাতের টমেটো চাষে সফল হয়েছেন। আমরা চাই, এই কৃষকের মতো আরও কৃষকরা এরকম প্রযুক্তিনির্ভর চাষাবাদে এগিয়ে এলে কৃষি খাতে বড় পরিবর্তন আসবে এবং তাদের জন্য আমাদের পরামর্শ ও সহযোগিতা সবসময় থাকবে।”ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঈদের দিন ফুলের রাজ্যে ঘুরতে এসে দুর্ঘটনায় হতাহত
ঈদের দিন ফুলের রাজ্যে ঘুরতে এসে দুর্ঘটনায় হতাহত

ঈদুল আযহার দিনে ফুলের রাজ্যখ্যাত যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালীতে ঘুরতে এসে মোটরসাইকেল দুর্ঘটনায় এক বন্ধু নিহত ও দুই বন্ধু আহত Read more

কিশোরগঞ্জে অপরিপক্ব ফলে মেশানো হচ্ছে বিষ, নেই প্রশাসনের তদারকি 
কিশোরগঞ্জে অপরিপক্ব ফলে মেশানো হচ্ছে বিষ, নেই প্রশাসনের তদারকি 

কিশোরগঞ্জ জেলা শহরের আসতে শুরু করেছে মৌসুমি ফল। আম, লিচু, কাঁঠালসহ বিভিন্ন জাতের ফল। মৌসুমি এসব ফল নিয়ে মানুষের মধ্যে Read more

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের সপ্তম দিনের শুনানি চলছে
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের সপ্তম দিনের শুনানি চলছে

নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে আপিলের ওপর ৭ম দিনের শুনানি শুরু হয়েছে।আজ মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল ৯টা ৩০ মিনিট থেকে প্রধান Read more

রোহিঙ্গাদের ২.৯ মিলিয়ন ডলার অনুদান দিল সুইডেন
রোহিঙ্গাদের ২.৯ মিলিয়ন ডলার অনুদান দিল সুইডেন

বাংলাদেশে রোহিঙ্গাদের সহায়তায় এসএএফই প্লাস টু (পরিচ্ছন্ন রান্নার জ্বালানি) যৌথ কর্মসূচির জন্য ২.৯ মিলিয়ন ডলারের অনুদান দিয়েছে সুইডেন সরকার।সুইডিশ সরকা‌রের Read more

রাজধানীতে ১৩ তলা থেকে লিফট ছিঁড়ে আহত ৯
রাজধানীতে ১৩ তলা থেকে লিফট ছিঁড়ে আহত ৯

রাজধানীর কারওয়ান বাজারে বিডিবিএল ভবনের লিফট ছিড়ে ৯ জনে আহত হয়েছেন। মঙ্গলবার (২৭ মে) সকাল পৌনে ৯টায় এ ঘটনা ঘটে। আহতদের Read more

প্রেমের ফাঁদে ফেলে অশ্লীল ছবি দিয়ে ব্ল্যাকমেইল, যুবক গ্রেপ্তার
প্রেমের ফাঁদে ফেলে অশ্লীল ছবি দিয়ে ব্ল্যাকমেইল, যুবক গ্রেপ্তার

যশোরে এক কিশোরীকে প্রেমের ফাঁদে ফেলে অশ্লীল ছবি তুলে ব্ল্যাকমেইল করার অভিযোগে সাজ্জাদুল ইসলাম বন্ধন (৩১) নামে এক যুবককে গ্রেপ্তার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন