রাঙ্গামাটির বাঘাইছড়িতে পৌরসভাধীন ০১ নং ওয়ার্ডের মধ্যম পাড়া গ্রামে বৃষ্টির পানি ও পাহাড়ি ঢলে সৃষ্ট জলাবদ্ধ পানিতে ডুবে মোঃ ইস্তিয়াক হোসেন সায়মন (১৩) নামে এক শিশু মৃত্যু বরণ করেছে।বাড়ির পাশে জলাবদ্ধ পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার পর ঘন্টাখানেক খোঁজাখুঁজি করার পর উদ্ধার করে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে পরীক্ষা-নীরিক্ষার পর দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা দেন।শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে এই ঘটনা ঘটে। সায়মন একই গ্রামের বাসিন্দা শরিফ উদ্দিনের সন্তান। সে বাঘাইছড়ি বায়তুশ শরফ জব্বারিয়া আদর্শ মাদ্রাসার ৭ম শ্রেণীর ছাত্র।প্রত্যক্ষদর্শী মোঃ হেকমত আলী জানান, হঠাৎ সায়মনকে খোঁজাখুঁজি করছে তার পরিবার। কিছুক্ষণ আগেই নাকি সাঁতার শেখার জন্য পানিতে নামে, পরে আর তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এমন কথা শুনে আমি পানিতে নেমে তাকে খোঁজা শুরু করি। পরে আরেক প্রতিবেশী জাল মারে এবং সায়মন জালে আটকা পড়লে তাকে তুলে নিয়ে আমরা হাসপাতালে যাই। হাসপাতালে চিকিৎসক বলেন, প্রায় ঘন্টাখানেক আগে সে মারা গেছে।উল্লেখ্য যে, টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের ফলে সৃষ্ট জলাবদ্ধ পানিতে প্রতি বছর অনেক শিশু মারা যাচ্ছে। এখনো প্রায় এক হাজার পরিবার পানিবন্দী রয়েছে, যাদের প্রায় সব পরিবারেই শিশু রয়েছে। প্রতিটি পরিবারই সব সময় আতঙ্কে থাকে তাদের সন্তানদের নিয়ে। কাপ্তাই হ্রদের পানি কমানোর দাবী বাঘাইছড়ির পানিবন্দীদের।স্থানীয় বাসিন্দা মোঃ রিপন বলেন, বৃষ্টির হার কমে আসলেও আশানুরূপভাবে বন্যার পানি না কমার ফলে জমে থাকা পানিতে জীবনযাপন ব্যাহত হচ্ছে এবং শিশুদের নিরাপত্তা নিয়ে শঙ্কা দিন দিন বাড়ছে। খুবই কষ্ট ও জীবনের ঝুঁকি নিয়ে শিশু সহ সকল শ্রেণি-পেশার মানুষ দৈনন্দিন কার্যক্রম করছে।বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নারী বিশ্বকাপে প্রাইজমানি ছাপিয়ে গেল পুরুষদেরও
নারী বিশ্বকাপে প্রাইজমানি ছাপিয়ে গেল পুরুষদেরও

চলতি মাসেই ভারত ও শ্রীলঙ্কায় হাইব্রিড মডেলে মাঠে গড়াবে ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপ। আসন্ন এই টুর্নামেন্টের জন্য রেকর্ড প্রাইজমানি ঘোষণা Read more

তালতলীতে ২৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
তালতলীতে ২৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

বরগুনার তালতলীতে ২৭০ পিস ইয়াবাসহ সোহাগ ভূঁইয়া (২৮) নামে এক মাদক কারবারিকে আটক করেছে নৌবাহিনী। শনিবার (০৪ অক্টোবর) রাত ১১ টার Read more

দেশে সব শয়তানি কাজের শুরু আ.লীগের আমলে: আইন উপদেষ্টা
দেশে সব শয়তানি কাজের শুরু আ.লীগের আমলে: আইন উপদেষ্টা

আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, ‘বাংলাদেশে যত খারাপ কাজ, শয়তানি কাজ, সেটা প্রথম আওয়ামী লীগ আমলে শুরু হয়েছে, ১৯৭৩ Read more

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়সূচি ঘোষণা
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়সূচি ঘোষণা

আগামী বছর নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে ইংল্যান্ড। এই টুর্নামেন্ট শুরুর সময় ও সাতটি ভেন্যুর নাম ঘোষণা করেছে  ইংল্যান্ড এন্ড Read more

কক্সবাজারের হোটেলে প্রেমিকের সঙ্গে রিয়া মনি, ভিডিও ফাঁস করলেন হিরো আলম
কক্সবাজারের হোটেলে প্রেমিকের সঙ্গে রিয়া মনি, ভিডিও ফাঁস করলেন হিরো আলম

সম্পর্কে টানাপড়েন, বিচ্ছেদ, ফের মেলামেশা—এই ওঠানামায় দীর্ঘদিন ধরেই আলোচনায় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম ও তার স্ত্রী রিয়া Read more

মিরসরাইয়ে হাঁস নিয়ে কথা-কাটাকাটির জেরে বৃদ্ধকে হত্যা
মিরসরাইয়ে হাঁস নিয়ে কথা-কাটাকাটির জেরে বৃদ্ধকে হত্যা

চট্টগ্রামের মিরসরাইয়ে হাঁস নিয়ে কথা কাটাকাটির জেরে এক বৃদ্ধকে গলা টিপে হত্যার অভিযোগ পাওয়া গেছে। তিনি মিরসরাই উপজেলার মায়ানী ইউনিয়নের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন