মাদারীপুরের রাজৈর উপজেলার কদমবাড়িতে গণেশ পাগলের কুম্ভমেলায় পুলিশের সঙ্গে জুয়াড়িদের সংঘর্ষের সময় ছিনতাই হওয়া পুলিশের শটগানের ৩০টি গুলি উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩০ মে) সকালে মেলার মাঠের পরিত্যক্ত অবস্থায় এসব গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় দুপুরে রাজৈর থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। তবে এ ঘটনায় কোনো আসামি গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।এর আগে বৃহস্পতিবার ভোরে কদমবাড়ি গণেশ পাগল সেবাশ্রমের মেলা প্রাঙ্গণে জুয়াড়িদের সঙ্গে পুলিশের এ সংঘর্ষের ঘটনা ঘটে। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে গতকাল রাতে মেহেদি হাসান ও জুবায়ের হাসান নামের দুই কনস্টেবলকে মাদারীপুর পুলিশ লাইনসে প্রত্যাহার করা হয়।মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অনুসন্ধান) জাহাঙ্গীর আলম বলেন, ‘ছিনতাই হওয়া গুলিগুলো মেলার মাঠের পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। জুয়াড়িরা গুলিগুলো মেলার মাঠের একপাশে ফেলে রেখে পালিয়ে গেছে। যারা গুলিগুলো ছিনতাই করেছে, তাদের ধরতে পুলিশের অভিযান চলছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে রাজৈর থানায় মামলা দায়ের করেছেন। এ ছাড়াও জুয়াড়িদের সঙ্গে যে দুই পুলিশ সদস্য সংঘর্ষে জড়িয়েছে, তাদের প্রত্যাহার করা হয়েছে। কারণ ওই দুই পুলিশ সদস্য মেলার কোনো ডিউটিতে ছিলেন না। তারা সাদাপোশাকে কোনো অভিযান করতে পারেন না। তারা ভিন্ন কোনো উদ্দেশ্য নিয়ে ভোরবেলা জুয়াড়িদের কাছে গিয়ে ঝামেলা সৃষ্টি করে। এ কারণে অভিযুক্ত ওই দুই পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’জাহাঙ্গীর আলম আরও বলেন, ‘মেলায় জুয়া বন্ধে সর্বোচ্চ সতর্কতায় রয়েছে পুলিশ। যারা জুয়ার আসর বসাবে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ছাড়াও মেলায় কোনো প্রকার মাদক বা অপ্রীতিকর কিছু চলতে দেওয়া হবে না।’পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে সাদাপোশাকে মেহেদি হাসান ও জুবায়ের হাসান নামে দুই পুলিশ সদস্য মেলার মাঠে জুয়ার আসরে যান। জুয়ার আসর থেকে তারা অনৈতিক সুবিধা দাবি করেন। বিষয়টি নিয়ে জুয়াড়িদের সঙ্গে ওই দুই পুলিশের দরকষাকষি থেকে তর্কের সৃষ্টি হয়। একপর্যায়ে সংঘর্ষ বাধে এবং কনস্টেবল মেহেদির সঙ্গে থাকা শটগানের গুলিভর্তি ম্যাগাজিন ছিনিয়ে নেয় জুয়াড়িরা। ঘটনার পরপরই জুয়াড়িরা ওই স্থান ত্যাগ করে পালিয়ে যায়। পরে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চট্টগ্রামে নালায় পড়ে নিখোঁজ শিশুর মরদেহ ১৪ ঘণ্টা পর উদ্ধার
চট্টগ্রামে নালায় পড়ে নিখোঁজ শিশুর মরদেহ ১৪ ঘণ্টা পর উদ্ধার

চট্টগ্রাম নগরের চকবাজার থানার কাপাসগোলা এলাকায় নালায় পড়ে নিখোঁজ হওয়া ছয় মাস বয়সী শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) Read more

সারাদেশে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা
সারাদেশে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা

ঘন কুয়াশার কারণে সারাদেশে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।শুক্রবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত Read more

তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে নোবিপ্রবিতে মানববন্ধন
তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে নোবিপ্রবিতে মানববন্ধন

তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ সময় ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ Read more

নারী শিক্ষার্থী নিয়ে ইবি শিক্ষকের কুরুচিপূর্ণ মন্তব্যের অডিও ভাইরাল
নারী শিক্ষার্থী নিয়ে ইবি শিক্ষকের কুরুচিপূর্ণ মন্তব্যের অডিও ভাইরাল

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাছির উদ্দিন মিঝির একটি অডিও Read more

২০ ঘন্টার মধ্যে মরদেহ শনাক্ত, আলামতসহ গ্রেফতার ৩
২০ ঘন্টার মধ্যে  মরদেহ শনাক্ত, আলামতসহ গ্রেফতার ৩

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গত শুক্রবার পত্তন ইউনিয়নের টানমনিপুর এলাকার রাস্তার পাশে  জলাশয়ের তীর  থেকে উদ্ধার হওয়া মরদেহ পরিচয় ২০  ঘন্টার মধ্যে Read more

কুয়াকাটায় রাখাইন সম্প্রদায়ের জলকেলি উৎসব শুরু
কুয়াকাটায় রাখাইন সম্প্রদায়ের জলকেলি উৎসব শুরু

রাখাইন বর্ষবরণ উপলক্ষে কুয়াকাটায় রাখাইনদের জলকেলি অথবা রাখাইন ভাষায় ‘সাংগ্রাই’ উৎসবটি শুরু হয়েছে।শুক্রবার (১৮ এপ্রিল) বিকেল ৩ টায় কেরানীপাড়া রাখাইন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন