নওগাঁর পত্নীতলায় দাঁড়িয়ে থাকা একটি বাসে মোটরসাইকেল ধাক্কা লেগে দুই শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক শিক্ষার্থী।মঙ্গলবার (৩ জুন) রাত ৮টায় মহাদেবপুর-পত্নীতলা আঞ্চলিক সড়কের পার্বতীপুর মোড়ে এই দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন, জেলার মহাদেবপুর উপজেলার মাস্টার পাড়া এলাকার বেথুল আশরাফের ছেলে সুনিধির আশরাফ (১৭) ও একই এলাকার আখতারুজ্জামানের ছেলে হৃদয় হোসেন (১৭)। আহত সাদনান সাকিব (১৭) একই এলাকার শাহাজান আলীর ছেলে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, তিন বন্ধু মিলে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে পত্নীতলা থেকে নজিপুর বাজারে বেড়াতে যায়। বেড়ানো শেষে সন্ধ্যার দিকে তারা তিনজনই বাড়ি ফিরছিলেন। এ সময় মহাদেবপুর-পত্নীতলা আঞ্চলিক সড়কের পার্বতীপুর মোড়ে দাঁড়িয়ে থাকা বাসে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা লাগে। পরে খবর পেয়ে ফায়ার অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুনিধির আশরাফকে মৃত ঘোষণা করেন। অপর দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে হৃদয় হোসেনের মৃত্যু হয়।পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েতুর রহমান বলেন, দাঁড়িয়ে থাকা বাসে মোটরসাইকেলটি ধাক্কা লেগে ঘটনাস্থলেই সুনিধির আশরাফের মৃত্যু হয়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে হৃদয় হোসেন মারা যায়। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টেক্সটাইল মিলের টয়লেট থেকে শ্রমিকের লাশ উদ্ধার
টেক্সটাইল মিলের টয়লেট থেকে শ্রমিকের লাশ উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোর্ডঘর এলাকায় টেকনো টেক্সটাইল মিলে কর্মরত এক শ্রমিকের লাশ মিলের টয়লেট থেকে উদ্ধার করেছে পুলিশ।রবিবার (৬ এপ্রিল) Read more

মাকে স্বাগত জানানো সবাইকে ধন্যবাদ দিলেন তারেক রহমান
মাকে স্বাগত জানানো সবাইকে ধন্যবাদ দিলেন তারেক রহমান

লন্ডন থেকে চিকিৎসা শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশে ফেরায় তাকে অভ্যর্থনা জানাতে যাওয়া সবাইকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়েছেন Read more

তেলের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রস্তাব নাকচ করে যা বলল ইরান
তেলের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রস্তাব নাকচ করে যা বলল ইরান

ইরানি তেলের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রস্তাবকে সরাসরি প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এক বার্তায় Read more

বিয়েতে মদ পান নিয়ে বিতণ্ডা, দোকানিকে গলা কেটে হত্যা
বিয়েতে মদ পান নিয়ে বিতণ্ডা, দোকানিকে গলা কেটে হত্যা

কক্সবাজারের টেকনাফে মদপানকে কেন্দ্র করে কথা-কাটাকাটির জেরে ইমদাদ হোসেন (৪৭) নামের এক পান দোকানিকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা Read more

মেয়াদ বাড়ল ঐকমত্য কমিশনের
মেয়াদ বাড়ল ঐকমত্য কমিশনের

জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আরও এক মাস বাড়ানো হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব শেখ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন