স্থানীয় সরকার নির্বাচনে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে কিশোরগঞ্জ সদর উপজেলায় চেয়ারম্যান পদে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। উপজেলার মোট ১১টি ইউনিয়নের মধ্যে ৯টিতে প্রার্থী দেওয়া হয়েছে।শুক্রবার (২৯ আগস্ট) সকালে আল ফারুক মিলনায়তনে আয়োজিত ইউনিয়ন দায়িত্বশীল সমাবেশে জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ মোহাম্মদ আজিজুল হক আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন।ঘোষিত প্রার্থীদের মধ্যে রয়েছেন মারিয়া ইউনিয়নে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কিশোরগঞ্জ জেলার সভাপতি ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি খালেদ হাসান জুম্মন, চৌদ্দশত ইউনিয়নে কিশোরগঞ্জ পৌর জামায়াতের আমীর ও জেলা পাবলিক লাইব্রেরীর সহ-সভাপতি মাওলানা আব্দুল হক, মহিনন্দ ইউনিয়নে কিশোরগঞ্জ সদর উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ নূর উদ্দিন, রশিদাবাদ ইউনিয়নে উপজেলা সেক্রেটারি ও তরুণ সমাজসেবক মোঃ বোরহান উদ্দিন সুমন এবং কর্শাকড়িয়াইল ইউনিয়নে আলহাজ্ব আমীর উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ও ইউনিয়ন জামায়াতের সভাপতি আবু আহমেদ দুলাল।এছাড়া দানাপাটুলি ইউনিয়নে পার্ক সিটি আবাসন প্রকল্পের এমডি ও টঙ্গী পূর্ব থানাধীন ৪৯নং ওয়ার্ড সেক্রেটারি মাওলানা মোঃ আল আমিন, বৌলাই ইউনিয়নে বিশিষ্ট ব্যবসায়ী ও ইউনিয়ন আমীর মাওলানা উমর ফারুক, মাইজখাপন ইউনিয়নে বিশিষ্ট শ্রমিক নেতা ও ইউনিয়ন আমীর মোঃ তমিজ উদ্দিন এবং বিন্নাটি ইউনিয়নে বিশিষ্ট ব্যবসায়ী ও ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি মোঃ বিল্লাল হোসেন ভূঁইয়া চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।প্রার্থী ঘোষণার পর জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ মোহাম্মদ আজিজুল হক বলেন, ‘জনগণের আস্থা ও ভালোবাসার ভিত্তিতেই আমাদের প্রার্থীরা নির্বাচন করবে। ইনশাআল্লাহ, জনগণের সহযোগিতা থাকলে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমরা শক্ত অবস্থান গড়ে তুলতে পারব।’উপজেলা আমীর মাওলানা নজরুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি বোরহান উদ্দিন সুমনের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সমাবেশে জেলা বায়তুলমাল সম্পাদক মাওলানা মোশারফ হোসাইন লোকমান, সদর উপজেলার সহকারী সেক্রেটারি মোস্তাকিম বিল্লাহসহ সদর উপজেলার কর্মপরিষদ, শূরা সদস্যবৃন্দ, ইউনিয়ন আমীর সভাপতি ও শতাধিক দায়িত্বশীল উপস্থিত ছিলেন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরানের দুই গ্যাসক্ষেত্রে ইসরায়েলের হামলা, দাবি তেহরানের
ইরানের দুই গ্যাসক্ষেত্রে ইসরায়েলের হামলা, দাবি তেহরানের

ইরানের দুটি গ্যাসক্ষেত্রে ইসরায়েল হামলা চালিয়েছে বলে জানিয়েছে তেহরানের তেল মন্ত্রণালয়। দেশটির দক্ষিণাঞ্চলীয় বুশেহর প্রদেশে অবস্থিত বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক গ্যাসক্ষেত্র Read more

ত্রিমুখী সংঘর্ষে নিভে গেলো শিক্ষার্থী তামান্নার জীবন প্রদীপ
ত্রিমুখী সংঘর্ষে নিভে গেলো শিক্ষার্থী তামান্নার জীবন প্রদীপ

ঈদের ছুটিতে ঘুরতে গিয়েছিলেন তামান্না আক্তার। আনন্দময় ভ্রমণ শেষে ফিরছিলেন ঢাকায়। কিন্তু পথে নির্মম এক সড়ক দুর্ঘটনায় থেমে গেল তার Read more

বিস্ফোরক মামলায় মির্জা ফখরুলসহ ১৬৩ জনকে অব্যাহতি
বিস্ফোরক মামলায় মির্জা ফখরুলসহ ১৬৩ জনকে অব্যাহতি

রাজধানীর রমনা ও শাহবাগ থানার বিস্ফোরক আইনের পৃথক মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের Read more

নাটোরে বিএনপির মতবিনিময় সভায় সংঘর্ষ, দুজন গুলিবিদ্ধ
নাটোরে বিএনপির মতবিনিময় সভায় সংঘর্ষ, দুজন গুলিবিদ্ধ

নাটোরের গুরুদাসপুরে বিএনপির মতবিনিময় সভায় দুই গ্রুপের সংঘর্ষে দুজন গুলিবিদ্ধসহ উভয় পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে Read more

হোমনায় ক্যানোলা না বসাতে পেরে প্রাইভেটে অতিরিক্ত বিলের অভিযোগ
হোমনায় ক্যানোলা না বসাতে পেরে প্রাইভেটে অতিরিক্ত বিলের অভিযোগ

কুমিল্লার হোমনা উপজেলা সদরে অবস্থিত বেসরকারী হাসপাতাল গুলিতে রোগীদের কাছ থেকে অতিরিক্ত বিল আদায়ের অভিযোগ উঠেছে। এ নিয়ে রোগী ও Read more

মাদারীপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
মাদারীপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

মাদারীপুরের শিবচরের পাঁচ্চর এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।শনিবার (১৭ মে) সকালে পাঁচ্চর গোলচত্বরের কাছাকাছি রেললাইনে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন