তথাকথিত কবি, সাহিত্যিক ও অভিনয় শিল্পীরা অনুভূতিহীন হয়ে ১৫ আগস্টে শোক প্রকাশ করেছেন। বস্তুগত প্রাপ্তির লোভেই তারা ফ্যাসিবাদের পক্ষে অবস্থান নিয়েছেন বলে জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রামাণ্য চলচ্চিত্র ‘৩৬-জুলাই’-এর প্রিমিয়ার অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। রুহুল কবির রিজভী বলেন, একটি দলের প্রতিষ্ঠাতার বই লেখার পুরস্কার হিসেবে পূর্ববর্তী ফ্যাসিস্ট সরকার একজনকে সর্বোচ্চ পুলিশ কর্মকর্তার পদে নিয়োগ দিয়েছিল। একইভাবে রানওয়ের পাশে ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হয়েছিল শিল্প-সংস্কৃতি জগতের তারকাদেরও।তিনি আরও বলেন, সব দ্রোহের সমষ্টিগত বহিঃপ্রকাশ হলো জুলাই আন্দোলন। ক্ষমতায় থাকাকালে জনগণের অর্থ নিজের স্বার্থে খরচ করেছিলেন শেখ হাসিনা। এতে মানুষের মনে ক্ষোভের সঞ্চার হয়েছিল।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মোটরসাইকেল কিনে না দেওয়ায় অভিমানে যুবকের আত্মহত্যা
মোটরসাইকেল কিনে না দেওয়ায় অভিমানে যুবকের আত্মহত্যা

কিশোরগঞ্জের কুলিয়ারচর মোটরসাইকেল কিনে না দেওয়ায় মায়ের সঙ্গে অভিমান করে এক যুবক আত্মহত্যা করেছে।শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে কুলিয়ারচর পৌরসভার আলী Read more

সুষ্ঠু ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র
সুষ্ঠু ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র

বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র। কোনো দল বা ব্যক্তিকে নয়, বরং দেশের জনগণের ইচ্ছাকেই গুরুত্ব Read more

বোয়ালমারীতে অবৈধ বালু উত্তোলনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, পাইপ জব্দ ও ধ্বংস
বোয়ালমারীতে অবৈধ বালু উত্তোলনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, পাইপ জব্দ ও ধ্বংস

ফরিদপুরের বোয়ালমারীতে অবৈধভাবে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলনের ঘটনায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে পাইপ জব্দ ও বিনষ্ট করেছে।মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে Read more

চুয়াডাঙ্গায় পুলিশের ফায়ারিং অনুশীলনে পথচারী গুলিবিদ্ধ
চুয়াডাঙ্গায় পুলিশের ফায়ারিং অনুশীলনে পথচারী গুলিবিদ্ধ

চুয়াডাঙ্গায় পুলিশের বাৎসরিক ফায়ারিংয়ের অনুশীলনে বাবু হোসেন (৩২) নামে এক পথচারী গুলিবিদ্ধ হয়েছেন।বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বেলা সাড়ে ১২ টার দিকে Read more

উত্তরবঙ্গের ৩ জেলা থেকে ঢাকাগামী বাস বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
উত্তরবঙ্গের ৩ জেলা থেকে ঢাকাগামী বাস বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

শ্রমিকদের বেতন বাড়ানোর দাবিকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে Read more

আমরণ অনশন কর্মসূচিতে অসুস্থ ৬ শিক্ষক
আমরণ অনশন কর্মসূচিতে অসুস্থ ৬ শিক্ষক

রাজধানীতে ৩ দফা দাবিতে অনশন করছেন এমপিওভুক্ত বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষকরা। চলমান এই কর্মসূচিতে এরইমধ্যে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সভাপতি এবং Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন