ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শেখ মুজিবুর রহমান হলে মাদকসেবনরত অবস্থায় বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্দিন হল ও মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের চার শিক্ষার্থীকে আটক করা হয়েছে।শনিবার (১৬ আগস্ট) বিকেলে মুজিব হলের পুরাতন ভবনের ১০৩ নাম্বার কক্ষে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক আটকদের নাম-পরিচয় জানা যায়নি।বিষয়টি নিশ্চিত করে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ‘তারা অন্য হল থেকে এই হলে তাদের এক বন্ধুর কক্ষে আসে। সেখানে তারা গাঁজা খাচ্ছিলেন’ এরকম অভিযোগ পাশের রুমগুলো থেকে শিক্ষার্থীরা জানান। পরবর্তীতে সেখানে দুইজন আবাসিক শিক্ষক যান। ঘটনার তাদের সংশ্লিষ্টতা পাওয়ায় তাদের চারজনকে প্রক্টরিয়াল টিমের হাতে তুলে দেয়া হয়।তিনি আরও বলেন, ‘তারা তাদের যে বন্ধুর রুমে বসেছিল সে নাকি এই বিষয়ে কিছু জানে না।’ আটক চারজনই বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় মুক্তিকে হত্যা, আদালতে ফাঁসির রায়
প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় মুক্তিকে হত্যা, আদালতে ফাঁসির রায়

নেত্রকোনার বারহাট্টায় প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় চাঞ্চল্যকর স্কুলছাত্রী মুক্তি রানী বর্মণ হত্যা মামলায় কাওসার মিয়াকে (১৮) মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে Read more

গাইবান্ধায় শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতার গলাকাটা লাশ উদ্ধার
গাইবান্ধায় শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতার গলাকাটা লাশ উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে জামায়াতে ইসলামীর অঙ্গ সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের ওয়ার্ড সভাপতি নজরুল ইসলাম (৩৫) এর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। Read more

২৩৮ কোটি টাকা স্থানান্তরের ব্যাখ্যা দিল বিসিবি
২৩৮ কোটি টাকা স্থানান্তরের ব্যাখ্যা দিল বিসিবি

বিপিএল আয়োজনে পেশাদারিত্বের অভাব, টিকিট বিক্রি নিয়ে দর্শকদের ক্ষোভ, জাতীয় দলের বাজে পারফরম্যান্সে বেশ চাপে রয়েছেন ফারুক। এরই মাঝে ফিক্সড Read more

১০ লাখ কর্মী নিবে দক্ষিণ কোরিয়া
১০ লাখ কর্মী নিবে দক্ষিণ কোরিয়া

দক্ষিণ কোরিয়ার সরকার সিদ্ধান্ত নিয়েছে, সেদেশে বিদেশ থেকে মৌসুমী শ্রমিক বা খণ্ডকালীন কর্মী কাজ করবে। মৌসুমী বলতে মার্চ মাস থেকে Read more

গাইবান্ধায় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ৫১ পরীক্ষার্থী আটক
গাইবান্ধায় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ৫১ পরীক্ষার্থী আটক

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা চলাকালে গাইবান্ধা জেলার বিভিন্ন কেন্দ্র থেকে মোট ৫১ জন পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ। এসময় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন