বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ১ লাখ ৮২২ জন শিক্ষক নিয়োগের ৬ষ্ঠ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামী ২২ জুন থেকে যোগ্য প্রার্থীরা এসব পদে বিপরীতে আবেদন করতে পারবেন। এসব পদে আবেদন করা যাবে ১০ জুলাই রাত ১২টা পর্যন্ত। আর আবেদন ফি জমা দেওয়া যাবে ১৩ জুলাই পর্যন্ত।সোমবার (১৬ জুন) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সদস্য মো. শাহাদাত হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, এক লাখ ৮২২টি এমপিওভুক্ত পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে স্কুল ও কলেজে ৪৬ হাজার ২১১টি পদ, মাদরাসায় ৫৩ হাজার ৫০১ এবং কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে এক হাজার ১১০ জনকে নিয়োগ দেওয়া হবে।   এতে বলা হয়, একজন প্রার্থী শূন্যপদের তালিকা থেকে তার আবেদনে সর্বোচ্চ ৪০টি  প্রতিষ্ঠানে পছন্দ দিতে পারবেন। এক হাজার টাকা আবেদন ফি দিয়ে এনটিআরসিএ এবং টেলিটকের ওয়েবসাইটে আবেদন করতে পারবেন। ফি জমা না দিলে আবেদন বাতিল হবে।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনকারী মিথ্যা তথ্য দিলে এবং সে অনুযায়ী নিয়োগ সুপারিশপ্রাপ্ত হলে এই সুপারিশ বাতিলসহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। নির্ধারিত সময়সীমার মধ্যে যদি কোনো শিক্ষাপ্রতিষ্ঠান সুপারিশকৃত প্রাথীকে নিয়োগপত্র দিতে ব্যর্থ হয়, তবে জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী ওই সব প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানপ্রধানের এমপিও স্থগিত-বাতিলকরণ এবং ম্যানেজিং কমিটি-গভর্নিং বডি বাতিলকরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।বিজ্ঞপ্তিতে বয়স ধরা হয়েছে ১৮ তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশের তারিখ ৪ জুন থেকে। এই তারিখে প্রার্থীর বয়স ৩৫ বছর বা তার কম হতে হবে। আর সনদের মেয়াদ নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশের তারিখ থেকে ৩ বছর। সে অনুযায়ী ৪ জুন থেকে প্রার্থীর বয়স ও সনদের মেয়াদ ধরা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিষ্ঠান প্রধানের দাখিলকৃত শূন্যপদগুলোর চাহিদা সংশ্লিষ্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, জেলা শিক্ষা অফিসারের মাধ্যমে সংগৃহীত হওয়ায় ভুল চাহিদাজনিত কারণে নিয়োগ সুপারিশে কোনো জটিলতার জন্য এনটিআরসিএ দায়ী থাকবে না।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঝালকাঠিতে সিগারেট ডিলারের দেড় লাখ টাকা ছিনতাই
ঝালকাঠিতে সিগারেট ডিলারের দেড় লাখ টাকা ছিনতাই

ঝালকাঠির রাজাপুর উপজেলায় চলন্ত গাড়িতে দা দিয়ে কুপিয়ে এক সিগারেট ডিলারের কাছ থেকে নগদ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৫ Read more

বুড়িগঙ্গা থেকে নারী-শিশুসহ ৪ জনের মরদেহ উদ্ধার
বুড়িগঙ্গা থেকে নারী-শিশুসহ ৪ জনের মরদেহ উদ্ধার

বুড়িগঙ্গা থেকে নারী শিশুসহ চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ৭টার দিকে নদীর পৃথক স্থান থেকে এসব মরদেহ Read more

ফুটপাত নয় যেন ঝোপঝাড়! সিলেট-জকিগঞ্জ সড়কে চলাচলে দুর্ভোগ
ফুটপাত নয় যেন ঝোপঝাড়! সিলেট-জকিগঞ্জ সড়কে চলাচলে দুর্ভোগ

সিলেটে শহরে প্রবেশের একমাত্র যোগাযোগের মাধ্যম সিলেট-জকিগঞ্জ আঞ্চলিক সড়ক। পাঁচটি উপজেলার কয়েক লাখ মানুষ প্রতিদিন এই সড়ক দিয়ে যাতায়াত করে। Read more

সরকার জুলাই অভ্যুত্থানের সব অংশীদারের প্রতি নিরপেক্ষ: প্রেস সচিব
সরকার জুলাই অভ্যুত্থানের সব অংশীদারের প্রতি নিরপেক্ষ: প্রেস সচিব

জুলাই গণঅভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে সরকার সবার বিষয়ে নিরপেক্ষ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।মঙ্গলবার (১৭ জুন) রাজধানীর Read more

১৫ এপ্রিল: নামাজের সময়সূচি
১৫ এপ্রিল: নামাজের সময়সূচি

কেয়ামতের দিন প্রথম হিসাব নেওয়া হবে নামাজের। তাই যতই ব্যস্ততায় থাকুক না কেন ওয়াক্তমতো ফরজ নামাজ আদায় করুন গুরুত্বসহকারে। বিভিন্ন Read more

চাঁনখানপুলে ৬ হত্যা: মামলায় অভিযোগ গঠনের শুনানি আজ
চাঁনখানপুলে ৬ হত্যা: মামলায় অভিযোগ গঠনের শুনানি আজ

জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ৫ আগস্ট রাজধানীর চাঁনখারপুলে ৬ জনকে হত্যা মামলায় কনস্টেবল সুজনসহ ৪ জনকে ট্রাইব্যুনালে হাজির করা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন