জনপ্রিয় হলিউড অভিনেতা টম হল্যান্ড শুটিং চলাকালেই মাথায় আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ সিনেমার একটি অ্যাকশন দৃশ্যে স্টান্ট পারফর্ম করার সময় এই দুর্ঘটনা ঘটে। ঘটনাটি ঘটে ইংল্যান্ডের ওয়াটফোর্ডের লিভসডেন স্টুডিওতে, যেখানে সিনেমার দৃশ্যধারণ চলছিল।ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য সান’ বলছে, তার মাথায় হালকা কনকাশন হয়েছে। যদিও আঘাত গুরুতর নয়, তবে সুরক্ষার জন্য তাকে কিছু সময় চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়।গত শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টা ৩০ মিনিটে স্থানীয় এমারজেন্সি সার্ভিসে ফোন করা হয়। ইস্টার্ন অফ ইংল্যান্ড অ্যাম্বুলেন্স সার্ভিস নিশ্চিত করেছে যে তারা তাৎক্ষণিকভাবে একটি অ্যাম্বুলেন্স পাঠিয়ে টম হল্যান্ডকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়।হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর, টমকে তার বাবা ডমিনিক ও বাগদত্তা জেনডায়ার সঙ্গে একটি দাতব্য অনুষ্ঠানে দেখা যায়। তবে সেখানে কিছু সময় থাকলেও, অসুস্থ বোধ করায় তিনি অনুষ্ঠান ছেড়ে দ্রুত বেরিয়ে যান।এদিকে আঘাতের কারণে সিনেমার শুটিংয়ে আপাতত বন্ধ রাখা হয়েছে। অভিনেতার বাবা গণমাধ্যমে জানিয়েছেন, টম কিছুদিন বিশ্রামে থাকবেন। তবে বিশ্ববিখ্যাত বিনোদন ম্যাগাজিন ‘ভ্যারাইটি’ জানিয়েছে, আঘাত গুরুতর নয় এবং এটি শুধুই সতর্কতা মূলক সিদ্ধান্ত। আশাবাদী টম খুব দ্রুতই কাজে ফিরবেন।প্রসঙ্গত, চলতি বছরের আগস্টে স্কটল্যান্ডের গ্লাসগোতে শুরু হয় ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ সিনেমার শুটিং। এতে টম হল্যান্ড ছাড়াও জেনডায়া ও জ্যাকব ব্যাটেলন ফিরছেন তাদের আগের চরিত্রে।এবারের সিনেমায় রয়েছে একটি বিশেষ চমক। কম্পিউটার গ্রাফিক্সের বদলে বাস্তব স্টান্ট দিয়ে অ্যাকশন দৃশ্যগুলো ধারণ করা হচ্ছে। টম হল্যান্ড নিজেই এই সব স্টান্টে অংশ নিচ্ছেন, যার ফলে এমন দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বকেয়া বেতনের দাবিতে কালিয়াকৈরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা
বকেয়া বেতনের দাবিতে কালিয়াকৈরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা

গাজীপুরের কালিয়াকৈরে মাহমুদ জিন্স অ্যান্ড ওয়াশিং প্লান্টের শত শত শ্রমিক বৃহস্পতিবার (১ মে) সকাল ১০টায় বকেয়া সার্ভিস চার্জ ও ছুটির Read more

চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ, বৃদ্ধ গ্রেপ্তার
চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ, বৃদ্ধ গ্রেপ্তার

পটুয়াখালীর বাউফলে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মো. ছালাম খোন্দকার (৫৫) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (০৫ এপ্রিল) Read more

ঢাকাসহ দেশের ৬ বিভাগে বৃষ্টির আভাস
ঢাকাসহ দেশের ৬ বিভাগে বৃষ্টির আভাস

ঢাকাসহ দেশের ৬ বিভাগে আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার (১০ এপ্রিল) সকাল ৯টা থেকে Read more

ট্রাম্পের ‘শুল্ক যুদ্ধের’ মধ্যেই পুতিনের সঙ্গে দেখা করলেন অজিত দোভাল
ট্রাম্পের ‘শুল্ক যুদ্ধের’ মধ্যেই পুতিনের সঙ্গে দেখা করলেন অজিত দোভাল

যুক্তরাষ্ট্র-ভারত বাণিজ্যিক উত্তেজনার মধ্যেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। বৃহস্পতিবার (৭ আগস্ট) Read more

চাঁদপুরে প্রার্থীদের মনোনয়নপত্র জমা
চাঁদপুরে প্রার্থীদের মনোনয়নপত্র জমা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের আসনগুলোতে প্রতিদ্বন্দ্বিতাকারী বিভিন্ন রাজনৈতিক দলের দলীয় ও স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন।রবিবার (২৮ ডিসেম্বর) Read more

লোহাগাড়ায় শাহ আলম হত্যাকাণ্ডের প্রধান আসামি লাভলু গ্রেপ্তার
লোহাগাড়ায় শাহ আলম হত্যাকাণ্ডের প্রধান আসামি লাভলু গ্রেপ্তার

লোহাগাড়ায় ব্যবসায়ী শাহ আলম হত্যাকাণ্ডের প্রধান আসামি লাভলুকে (৫০) গ্রেপ্তার করেছে লোহাগাড়া থানা পুলিশ। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে চন্দনাইশ উপজেলার দোহাজারি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন