বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।সোমবার (২১ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় চীনের ইউনান প্রদেশের গভর্নর ওয়াং ইউবো’র সঙ্গে এক বৈঠকে তিনি এ আহ্বান জানান।ড. মুহাম্মদ ইউনূস বলেন, এটি কেবল শুরু। আমরা এত কাছাকাছি, অথচ এত দূরে। চলুন, এই ব্যবধান ঘুচিয়ে ফেলি। আশা করি আপনি (ওয়াং ইউবো) আবারও বাংলাদেশে আসবেন। আমরা শুধু ভালো প্রতিবেশিই নয়, আরও ঘনিষ্ঠ প্রতিবেশী হতে চাই।বৈঠকে উভয়পক্ষ যুব বিনিময়, স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং বাণিজ্যসহ বিভিন্ন সহযোগিতামূলক উদ্যোগ নিয়ে আলোচনা করেন।গভর্নর ইউবো বলেন, ইউনান প্রদেশের একটি চীনা ব্যাংক ইতোমধ্যে ড. ইউনূস প্রবর্তিত ক্ষুদ্রঋণ পদ্ধতি গ্রহণ করেছে। চীনের বহু মানুষ এই পদ্ধতির সুফল ভোগ করছেন। এই প্রসঙ্গে তিনি দুই দেশের মধ্যে সামাজিক লক্ষ্যগুলোর মিল থাকার কথাও উল্লেখ করেন।এ সময় পেশাগত প্রশিক্ষণ, ডিজিটাল ও ভাষা শিক্ষা এবং সামুদ্রিক খাবার, আম ও কৃষিপণ্যসহ বিভিন্ন খাতে বাণিজ্য বৃদ্ধির প্রস্তাব দিয়ে তিনি বলেন, আমাদের জনগণের মধ্যে সম্পর্ক আরও জোরদার করতে হবে এবং আমাদের অঞ্চলগুলোকে আরও কাছাকাছি আনতে হবে।প্রধান উপদেষ্টা গভর্নরের সব প্রস্তাবে সম্মতি জানিয়ে বলেন, আমরা এগুলো আগের চেয়ে দ্রুত বাস্তবায়ন করতে চাই। আমরা ঘনিষ্ঠ অংশীদার এবং প্রকৃত বন্ধু হতে চাই।স্বাস্থ্য খাত নিয়ে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশি রোগীদের জন্য চীনের কুনমিংয়ে চারটি হাসপাতাল নির্ধারণসহ চিকিৎসা পর্যটন চালু করতে চীনের সহযোগিতা নতুন এক অধ্যায় তৈরি করেছে। এই সহযোগিতা আমাদের অংশীদারত্বের এক নতুন সূচনা।চীনে সাম্প্রতিক সফরের বিষয়ে তিনি বলেন, এই সফর ছিল দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি মোড় ঘোরানো মুহূর্ত।  গভর্নর ইউবো বলেন, আমার এই সফরের লক্ষ্য হলো দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করা। এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভোলায় নারীকে হেনস্তা: বিএনপি নেতাসহ ৫ আসামি কারাগারে
ভোলায় নারীকে হেনস্তা: বিএনপি নেতাসহ ৫ আসামি কারাগারে

ভোলার বোরহানউদ্দিনে পরকীয়া প্রেমের অভিযোগ তুলে এক নারীকে গাছে বেঁধে, চুল কেটে ও গলায় জুতার মালা পরিয়ে হেনস্তার ঘটনায় গ্রেপ্তার Read more

মিরসরাইয়ে ভারতীয় শাড়িসহ দুই চোরাকারবারি গ্রেপ্তার
মিরসরাইয়ে ভারতীয় শাড়িসহ দুই চোরাকারবারি গ্রেপ্তার

চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযানে অবৈধ ভারতীয় শাড়িসহ জিয়া উদ্দিন বাবুল (৩০) ও রিয়াদ হোসেন (২৬) নামের Read more

আজ ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, শীর্ষে বাহরাইনের মানামা
আজ ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, শীর্ষে বাহরাইনের মানামা

সাধারণত বৃষ্টি হলে কিংবা ছুটির দিনগুলোতে রাস্তাঘাটে যানবাহন ও জনসমাগম কম থাকায় বাতাসের মান ভালো অবস্থানে থাকে। তবে গত কয়েকদিনের Read more

আদালতে আবেদন খারিজ, ব্রিটেনে নিষিদ্ধ হচ্ছে প্যালেস্টাইন অ্যাকশন
আদালতে আবেদন খারিজ, ব্রিটেনে নিষিদ্ধ হচ্ছে প্যালেস্টাইন অ্যাকশন

যুক্তরাজ্যে ফিলিস্তিনপন্থি সক্রিয় সংগঠন প্যালেস্টাইন অ্যাকশন-কে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করে নিষিদ্ধ করার সিদ্ধান্তে আপাতত কোনো আইনি বাধা থাকছে না। Read more

আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে: আমান উল্লাহ আমান
আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে: আমান উল্লাহ আমান

সেনাবাহিনী, ছাত্রজনতা ও নিরীহ মানুষ হত্যার দায়ে শেখ হাসিনার বিচার শুরু হয়েছে এবং অবশেষে তার ফাঁসি হবে বলে মন্তব্য করেছেন Read more

নারায়ণগঞ্জে শিশুসহ ৩ জনের বস্তাবন্দি মরদেহ উদ্ধার
নারায়ণগঞ্জে শিশুসহ ৩ জনের বস্তাবন্দি মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত দুই নারী ও এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ এপ্রিল) দুপুর ১টার দিকে সিদ্ধিরগঞ্জের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন