টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মোকনা ইউনিয়নের কেদারপুর এলাকায় অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ অভিযান পরিচালিত হয়েছে। রবিবার (২০ এপ্রিল) রাত ১২টা ৩০ মিনিটে অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত মোহাম্মদ নোমান। মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ঘটনাস্থল থেকে একটি এক্সকেভেটর ও ১০টি ট্রাক ব্যাটারি জব্দ করা হয়। এসময় এক ব্যক্তিকে আটক করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। ইউএনও আরাফাত মোহাম্মদ নোমান জানান, অবৈধ মাটি ও বালু উত্তোলন বন্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে। পর্যায়ক্রমে প্রতিটি অবৈধ খাদে অভিযান পরিচালনা করা হবে। তিনি আরও বলেন, মাটি খেকোদের দৌরাত্ম্য এতটাই বেশি যে, দিনের বেলায় উপজেলা প্রশাসনের চত্বরেও তাদের সোর্স ঘোরাফেরা করে। প্রশাসনের কেউ মোবাইল কোর্ট পরিচালনায় বের হলে তারা আগেই সংবাদ পেয়ে যায়। এ কারণেই রাতের আঁধারে অভিযান চালানো হয়েছ। তিনি সাংবাদিক ও স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করে বলেন, এদের দৌরাত্ম্য রোধে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। পরিবেশ রক্ষা ও জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ১২ জন
পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ১২ জন

পুলিশের অ্যাডিশনাল আইজি, ডিআইজি ও অতিরিক্ত আইজি পদমর্যাদার ১২ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) গ্রেড-২ করা হয়েছে।রোববার স্বরাষ্ট্র Read more

আমতলীতে কিশোরকে বেঁধে রেখে চুরি, মারধরে আহত
আমতলীতে কিশোরকে বেঁধে রেখে চুরি, মারধরে আহত

বরগুনার আমতলী উপজেলার মহিষকাটা বাসস্ট্যান্ড সংলগ্ন উত্তর চুনাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে একটি তিনতলা ভবনে ভয়াবহ চুরির ঘটনা ঘটেছে।  রোববার (২০ Read more

নজরুল বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে রবীন্দ্রজয়ন্তী উদযাপন
নজরুল বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে রবীন্দ্রজয়ন্তী উদযাপন

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে রবীন্দ্রজয়ন্তী উদযাপন Read more

আমতলীতে কোর্ট পরিদর্শকসহ ৬ পুলিশ সদস্য ক্লোজ
আমতলীতে কোর্ট পরিদর্শকসহ ৬ পুলিশ সদস্য ক্লোজ

দায়িত্ব পালনে অনিয়ম ও আসামির প্রতি অনৈতিক সুবিধা প্রদানের অভিযোগে বরগুনার আমতলী উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কর্মরত কোর্ট পরিদর্শক Read more

নির্বাচনের আগে সংস্কার-বিচার দৃশ্যমান হতে হবে: আখতার হোসেন
নির্বাচনের আগে সংস্কার-বিচার দৃশ্যমান হতে হবে: আখতার হোসেন

অন্তর্বর্তীকালীন সরকার যে এজেন্ডা-ম্যানডেট নিয়ে ক্ষমতায় এসেছে সে অনুযায়ী বিচার এবং সংস্কার দৃশ্যমান করার মধ্য দিয়ে নির্বাচনের দিকে অগ্রসর হবে। Read more

যেকোনো মূল্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে: প্রধান উপদেষ্টা
যেকোনো মূল্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে: প্রধান উপদেষ্টা

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আসন্ন জাতীয় নির্বাচনের আগে যেকোনো Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন