বাংলাদেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ মঙ্গলবার (২০ মে) দক্ষিণ আফ্রিকার সাংবিধানিক আদালতে সে দেশের প্রধান বিচারপতি ম্যানডিসা মায়ারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন।দক্ষিণ আফ্রিকার সাংবিধানিক আদালত প্রাঙ্গণে এই বৈঠকে দুই দেশের প্রধান বিচারপতির মধ্যে নানা বিষয় নিয়ে আলোচনা হয়।সাক্ষাতকালে উভয় দেশের প্রধান বিচারপতি একে অপরের সঙ্গে কুশলাদি বিনিময় করেন এবং নিজ দেশের বিচার বিভাগের বিভিন্ন অভিজ্ঞতার কথা বিনিময় করেন। বাংলাদেশের প্রধান বিচারপতি দেশের বিচার বিভাগের সামগ্রিক উন্নয়নে তার ঘোষিত রোডম্যাপ কার্যক্রমের বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে দক্ষিণ আফ্রিকার সাংবিধানিক আদালতের প্রধান বিচারপতিকে অবহিত করেন।এসময় দক্ষিণ আফ্রিকার প্রধান বিচারপতি বাংলাদেশের বিচার বিভাগ সংস্কারে প্রধান বিচারপতির দূরদর্শী নেতৃত্ব এবং মানবাধিকার সুরক্ষায় বাংলাদেশের বিচার বিভাগের গুরুত্বপূর্ণ ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। এছাড়া তিনি দক্ষিণ আফ্রিকার মানবাধিকার কমিশন কর্তৃক বিভিন্ন সাংবিধানিক প্রশ্নের সমাধানের অভিজ্ঞতার কথা তুলে ধরেন।সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকায় সরকারি সফরে রয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। দেশটিতে গঠিত ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশনের অভিজ্ঞতা নিতে এ সফরে গেছেন তারা।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বড়াইগ্রামে ৪ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস
বড়াইগ্রামে ৪ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে এক লাখ বিশ হাজার টাকা মূল্যের চার হাজার মিটার নিষিদ্ধ ঘোষিত মাছ ধরার Read more

সপ্তম শ্রেণীর শিক্ষার্থীকে আটক রেখে ধর্ষণ, আসামির যাবজ্জীবন
সপ্তম শ্রেণীর শিক্ষার্থীকে আটক রেখে ধর্ষণ, আসামির যাবজ্জীবন

নওগাঁয় সপ্তম শ্রেণীর এক মাদ্রাসা শিক্ষার্থীকে আটক রেখে ধর্ষণ মামলায় আ: সালাম (৩৮) নামে এক আসামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। Read more

আইভীর জামিন আবেদন নামঞ্জুর
আইভীর জামিন আবেদন নামঞ্জুর

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি সেলিনা হায়াৎ আইভীর জামিন আবেদন না মঞ্জুর Read more

পাকিস্তানের করাচিতে ভবন ধসে মৃত ১৪, ধ্বংসস্তূপে আটকা আরও অনেকে
পাকিস্তানের করাচিতে ভবন ধসে মৃত ১৪, ধ্বংসস্তূপে আটকা আরও অনেকে

পাকিস্তানের সিন্ধ প্রদেশের রাজধানী ও প্রধান বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিত করাচিতে একটি ৫ তলা আবাসিক ভবন ধসে ১৪ জন নিহত Read more

মহানবী (সা.) সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব হিসেবে স্বীকৃত: তারেক রহমান
মহানবী (সা.) সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব হিসেবে স্বীকৃত: তারেক রহমান

মহানবী হযরত মুহাম্মদ (সা.) আইয়ামে জাহেলিয়াতের অন্ধকার যুগ দূরীভূত করে ইসলাম কায়েমের মাধ্যমে সত্য, ন্যায়বিচার ও ইনসাফ প্রতিষ্ঠিত করেছিলেন বলে Read more

উপদেষ্টারা ভোগ বিলাসে ব্যস্ত হয়ে পড়েছেন: সাদিক কায়েম
উপদেষ্টারা ভোগ বিলাসে ব্যস্ত হয়ে পড়েছেন: সাদিক কায়েম

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা অনেক বেশি ভোগ বিলাসে ব্যস্ত হয়ে পড়েছেন বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক সাদিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন