বাংলাদেশে স্টারলিংক কার্যক্রম সফলভাবে চালু করতে সরকারের কর্মকর্তাদের সমন্বিত প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেছেন স্পেসএক্স-এর ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার।শুক্রবার (১৮ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক বৈঠকে তিনি এই প্রশংসা করেন।স্পেসএক্স’র ভাইস প্রেসিডেন্ট বলেন, আমরা ১৫০টি দেশ এবং অঞ্চলে কাজ করি। আমরা কখনও এতো দক্ষতা এবং সিদ্ধান্তমূলক মনোভাব দেখিনি। স্পেসএক্সে আমার সব সহকর্মীর পক্ষ থেকে, আমি আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা আপনার দলের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য উন্মুখ।প্রধান উপদেষ্টা ড্রেয়ারকে বাংলাদেশে স্বাগত জানিয়ে বলেন, এটা বর্ষাকাল। চারদিকে সবুজ আর পানি। একই সঙ্গে আমরা বন্যা ও জলাবদ্ধতার মতো চ্যালেঞ্জ মোকাবিলা করি। এ সময়ে নির্ভরযোগ্য প্রযুক্তির মাধ্যমে সংযোগ রক্ষা করাটা অত্যন্ত জরুরি হয়ে পড়ে।তিনি আরও বলেন, আমাদের পার্বত্য অঞ্চলে সংযোগ ব্যবস্থার ঘাটতি আছে। এসব অঞ্চলে যথেষ্ট স্কুল, শিক্ষক বা চিকিৎসক নেই। আমরা ১০০টি স্কুলে অনলাইন শিক্ষা চালু করার লক্ষ্য নির্ধারণ করেছি, যাতে দূরবর্তী এলাকার শিক্ষার্থীরা উপকৃত হতে পারে।ড. ইউনূস বলেন, গর্ভাবস্থার সময় অনেক নারীকে চিকিৎসকের কাছে যেতে পুরুষদের সহায়তা নিতে হয়। কিন্তু ডিজিটাল সেবার মাধ্যমে তারা ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিতে পারবেন। বিদেশে থাকা বাংলাদেশিরাও এই ডিজিটাল স্বাস্থ্যসেবার সুফল পাবে। অনেকে ভাষাগত সমস্যার কারণে বিদেশি চিকিৎসকের শরণাপন্ন হতে সংকোচ বোধ করেন। এখন তারা দেশের চিকিৎসকদের সঙ্গেই অনলাইনে পরামর্শ করতে পারবেন। আমরা এখানে ছোট ছোট উদ্যোগ নিচ্ছি, তবে আপনি চাইলে এগুলো বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে পারেন।ড. ইউনূসের বক্তব্যের প্রশংসা করে স্পেসএক্স-এর ভাইস প্রেসিডেন্ট বলেন, আপনি যে দৃষ্টান্ত স্থাপন করছেন, তা অন্য নেতাদের সঙ্গেও শেয়ার করা উচিত। অধ্যাপক ইউনূস যদি নিজের দেশে এটি করতে পারেন, তাহলে অন্যরাও পারবেন। তিনি দুর্নীতির বিরুদ্ধে অধ্যাপক ইউনূসের পদক্ষেপেরও প্রশংসা করেন।তিনি আরও বলেন, জনসেবাকে জনগণের কাছে পৌঁছে দিতে আপনার উদ্যোগগুলো প্রশংসনীয়। আমি বিশ্বের নানা প্রান্তে ঘুরি, জানি দুর্নীতি কত বড় সমস্যা হতে পারে। প্রযুক্তির মাধ্যমে সেবা বিকেন্দ্রীকরণ ও শাসনব্যবস্থা উন্নত করার যে ভাবনা আপনি উপস্থাপন করেছেন, তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাসা থেকে গুলিসহ পিস্তল চুরি, পুলিশ কর্মকর্তা ক্লোজড
বাসা থেকে গুলিসহ পিস্তল চুরি, পুলিশ কর্মকর্তা ক্লোজড

চাঁদপুরের ফরিদগঞ্জে পুলিশ কর্মকর্তার ভাড়া বাসা থেকে সরকারি একটি পিস্তল, দু’টি ম্যাগাজিন ও ১৬ রাউন্ড গুলি চুরির ঘটনা ঘটেছে।সোমবার (৫ Read more

ফটিকছড়িতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু!
ফটিকছড়িতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু!

চট্টগ্রামের ফটিকছড়িতে তাসনুবা আকতার চাঁদনী (১৮) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।বৃহস্পতিবার (১২ জুন) সন্ধ্যায় Read more

কোস্ট গার্ডের অভিযানে বরিশালে বিপুল পরিমাণ বালু উত্তোলনের সরঞ্জাম জব্দ
কোস্ট গার্ডের অভিযানে বরিশালে বিপুল পরিমাণ বালু উত্তোলনের সরঞ্জাম জব্দ

বরিশালের হিজলায় মেঘনা নদীতে  সহ ৬ জন দুষ্কৃতিকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।অবৈধভাবে বালু উত্তোলনকালে ৫৩ টি ড্রেজার, ৩৬ টি Read more

লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি মোশতাকুর ও সাধারণ সম্পাদক পাবেল
লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি মোশতাকুর ও সাধারণ সম্পাদক পাবেল

লক্ষ্মীপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির  নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আ.হ.ম মোশতাকুর রহমান (নয়া দিগন্ত) এবং সাধারণ সম্পাদক Read more

এনসিপি নেত্রী রুমীর দাফন সম্পন্ন
এনসিপি নেত্রী রুমীর দাফন সম্পন্ন

রাজধানীর ঝিগাতলার একটি ছাত্রী হোস্টেল থেকে উদ্ধার হওয়া জান্নাতারা রুমী (৩০) নামের এনসিপি নেত্রীর দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) Read more

১৭ ডিসেম্বর: নামাজের সময়সূচি
১৭ ডিসেম্বর: নামাজের সময়সূচি

আজ বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫ ইংরেজি, ২ পৌষ ১৪৩২ বাংলা, ২৫ জমাদিউস সানি ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকারনামাজের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন